Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভ্যালেন্টাইনস ডে'তে পাঁচ তারা হোটেলের রেস্তোরাঁয় খাওয়ার প্ল্যান? জেনে নিন মেনু ও খরচ

স্পেশ্যাল দিনে আপনার স্পেশ্যাল মানুষটাকে কোথায় খাওয়াতে নিয়ে যাবেন ভাবছেন তো! চিন্তার অবসান ঘটাতে এখানে রইল কলকাতার তাজ গ্রুপের একাধিক রেস্তোরাঁর খোঁজ। সঙ্গে রইল তাদের ভ্যালেন্টাইন'স স্পেশ্যাল মেনুর খবর। 

ভ্যালেন্টাইনস ডে'তে পাঁচ তারা হোটেলের রেস্তোরাঁয় খাওয়ার প্ল্যান? জেনে নিন মেনু ও খরচ

শেষ আপডেট: 13 February 2024 15:34

দ্য ওয়াল ব্যুরো: শহর জুড়ে প্রেমের মরশুম। চারিদিকে ভালবাসার আমেজ। প্রেম নিবেদন, ফুল, চকলেট দেওয়া নেওয়া এসব পর্ব কাটতে কাটতেই চলে এল ১৪ফেব্রুয়ারি,ভ্যালেন্টাইন'স ডে। এই স্পেশ্যাল দিনে আপনার স্পেশ্যাল মানুষটাকে কোথায় খাওয়াতে নিয়ে যাবেন ভাবছেন তো! চিন্তার অবসান ঘটাতে এখানে রইল কলকাতার তাজ গ্রুপের একাধিক রেস্তোরাঁর খোঁজ। সঙ্গে রইল তাদের ভ্যালেন্টাইন'স স্পেশ্যাল মেনুর খবর। 

১) তাজ বেঙ্গল,আলিপুর 

• ক্যাল ২৭

ভ্যালেন্টাইনস ডে'তে তাজ বেঙ্গলের রেস্তোরাঁ ক্যাল ২৭-এ চলবে দারুন অফার। সঙ্গে এলাহি আয়োজন আপনার প্রিয়জনকে খুশি করার জন্য। ব্যবস্থা করা হয়েছে রোম্যান্টিক বুফে ডিনারেরও। লাইভ পিৎজা এবং পাস্তা স্টেশন ছাড়াও থাকছে বিভিন্ন ধরনের সিফুড, রোস্ট এবং জিভে জল আনা ডেজার্ট। এই স্পেশ্যাল দিনে এখানে গেলে আপনার সঙ্গীর জন্য থাকছে গোলাপের বোকে, স্পার্কলিং ওয়াইন এবং হার্ট শেপড কেকও। খরচ  দুজনের  জন্য ৬৫০০ টাকা + কর। সময় সন্ধে ৭:৩০। 

• গ্রিল বাই দ্য পুল

তাজ বেঙ্গলের অন্য একটি জনপ্রিয় রেস্তোরাঁ গ্রিল বাই দ্য পুলেও সেদিন চলবে ভ্যালেন্টাইন স্পেশ্যাল ডিনার আন্ডার দ্য স্টারস। খোলা আকাশের নীচে ডিনার টেবিলে রোম্যান্টিক ডিনার। সঙ্গে লাইভ মিউজিক আর ওয়াইন এবং শুধুমাত্র ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল চকলেট। সময় সন্ধে ৭:৩০। দুজনের মিলিয়ে খরচ পড়বে ১০০০০ টাকা + কর। 

২) তাজ সিটি সেন্টার, নিউ টাউন 

• শামিয়ানা

তাজ সিটি সেন্টারের শামিয়ানাতে চলবে ভ্যালেন্টাইন স্পেশ্যাল ডিনার বুফে। ওয়েস্টার্ন থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান, ট্র্যাডিশনাল, ইন্টারন্যাশানাল ক্যুইজিন, লাইভ পিৎজা সিলেকশন, বিবিকিউ গ্রিলস ছাড়াও রয়েছে ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল ডেজার্ট। পাবেন লাইভ মিউজিক এবং ওয়াইনের ব্যবস্থাও। দুজনের মিলিয়ে খরচ পড়বে ৬০০০ টাকা + কর। সময় সন্ধে ৭:৩০। 

৩) তাজ তালকুটির, নিউ টাউন 

• দ্য ভেরান্দা

ভ্যালেন্টাইনস ডে'র দিনে পছন্দের মানুষকে স্পেশ্যাল ট্রিট দিতে চাইলে যেতে পারেন দ্য ভেরান্দায়। ওই দিনের জন্যে বিশেষভাবে ৪ পদের ডিনার মিলের আয়োজন করেছে এই রেস্তোরাঁ। এছাড়া রয়েছে স্পার্কলিং ওয়াইন এবং নন অ্যালকোহলিক ড্রিঙ্কসও। দুজনের জন্য মোট খরচ ৭০০০ + কর। সময় সন্ধে ৭ টা।  

৪) ভিভান্তা, ইএম বাইপাস

• উইঙ্ক

ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে ভিভান্তার উইঙ্কে চালু হয়ে গেছে ভ্যালেন্টাইন স্পেশ্যাল অফার। মাথা পিছু মাত্র ৫০০ টাকায় নিজের পছন্দমতো মকটেলস এবং ড্রিঙ্ক উপভোগ করতে পারবেন। খাবার দাবারেরও অপশন কম নয়। যদিও সেটার খরচ আলাদা। সময় সন্ধে ৭ টা। 

৫) রাজকুটির, কলকাতা

দ্য ইস্ট ইন্ডিয়া রুম

'লাভ অ্যান্ড মিউজিক ইন দ্য এয়ার' এই থিমেই এবারের ভ্যালেন্টাইন'স ডে উদযাপন করছে দ্য ইস্ট ইন্ডিয়া রুম। দুপুর ১ টা থেকে শুরু হবে মাল্টি ক্যুইজিন লাঞ্চ বুফে। সঙ্গে থাকছে বিভিন্ন ড্রিঙ্কসও। এমনকি অতিথিদের জন্য রিটার্ন গিফট হিসেবে রয়েছে হার্ট শেপড পেস্ট্রিও। খরচ জন প্রতি ১৯৯৯ টাকা + কর।


```