Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গয়নায় সোনার দামে ছাড় পি সি চন্দ্র জুয়েলার্সে, সৌভিক শ্রেয়ার মতো আপনি সুযোগ নেবেন তো?

সাধ্যের মধ্যে গলাভরা গয়না শুধুমাত্র পিসি চন্দ্র জুয়েলার্সের সুবর্ণ ছাড়ে

গয়নায় সোনার দামে ছাড় পি সি চন্দ্র জুয়েলার্সে, সৌভিক শ্রেয়ার মতো আপনি সুযোগ নেবেন তো?

পিসি চন্দ্র জুয়েলার্স

শেষ আপডেট: 18 March 2025 15:03

সোমা লাহিড়ী 

সৌভিককে এতটা সিরিয়াস হতে খুব কমই দেখেছে শ্রেয়া। অফিস বেরনোর সময় কোনও দিকে খেয়াল থাকে না সৌভিকের। কেবল কাজ আর কাজ। কিন্তু সেদিন অফিসে যাওয়ার আগে হঠাৎ করেই শ্রেয়াকে ডেকে বলল, 'আজ অফিস থেকে ফিরে তোমার সঙ্গে একটু বসব শ্রেয়া। সেদিন বিশ্বদীপের সঙ্গে কথা বলে মনে হল খুব শিগগির ওরা বিয়ে করবে। তোমার কী মনে হল?' 

শ্রেয়া- আমারও কিছুটা তাই মনে হয়েছে। মিতু যতই বলুক বিয়ের দেরি আছে , বিশ্ব কিন্তু ওয়েট করতে চাইছে না। 

সৌভিক- (মাকে আসতে দেখে গলা নামিয়ে) একটা মাত্র বোনের বিয়ে বলে কথা, একটু বড়সড় গয়না তো দিতে হবে, তাই না? 

শ্রেয়া- (মুচকি হেসে) এই তো বেশ গুরুগম্ভীর দাদা দাদা লাগছে। ঠিক আছে, নো চাপ। বসে যাবো সন্ধেবেলা। পি সি চন্দ্র জুয়েলার্সের দোলের অফারটা তো ২৩মার্চ অবধি আছে। এর মধ্যে অর্ডার করলেই হল। তবে শোনো প্রথমেই মিতুকে ভিডিও কলে নিও না। 

সৌভিক- ওক্কে,কিন্তু কেন বলো তো? 

শ্রেয়া- আসলে মিতু একটু স্লিক জুয়েলারি পছন্দ করে। অথচ বিয়ের জন্য দিতে হলে একটু ইলাবরেট ডিজাইন চাই। 

সৌভিক- (ঘড়ি দেখে) ইশ, অলরেডি প্রচুর লেট, বাই ...

অফিস থেকে ফিরে দু'কাপ কফি নিয়ে বসল শ্রেয়া-সৌভিক। নিজের ল্যাপটপ খুলে সৌভিক ক্লিক করল pcchandraindia.com 

শ্রেয়া- (মজার ভঙ্গি করে) খুল যা সিমসিম। প্রথমে নেকলেস টাইপ কিছু দেখি। আরে মশাই, তোমার বাজেট বলো। এখন সোনার যা দাম তাতে লাখ দেড়েক বাজেট না হলে কিন্তু..... 

সৌভিক- (হাসতে হাসতে) ঠিক আছে বাবা ঠিক আছে, তোমার আদরিনী ননদিনীর জন্য যেটা পছন্দ হয় সেটাই দ্যাখো। বাজেট নো বার। 

শ্রেয়া- যো হুকুম স্যার। এটা দেখুন, মেরুন মিনার ফ্লাওয়ার,বেশ চওড়া ডিজাইনটা। এটাও কিন্তু দারুণ গিনি বসিয়ে ডিজাইন করা.... সবগুলোই মোটামুটি দেড় লাখ টাকার আশেপাশে। 

সৌভিক- আর এটা? স্লিক অথচ গর্জাস, মিতুর পছন্দ হতে পারে। 

শ্রেয়া- বাহ ,এটা তো লহরী হার। চোখ আছে তোমার। এর সঙ্গে ম্যাচ করে ইয়ার রিংস দেবো আমি। দাড়াও দেখি। 

নিজের ল্যাপটপে pcchandraindia.com ক্লিক করে স্ক্রল করতে লাগল শ্রেয়া। 

শ্রেয়া- ইউরেকা! এই তো পেয়েছি। লহরী ইয়ার রিংস। 

সৌভিক- দ্যাখো এটার ডিজাইনে গিনি রয়েছে। মিতু গিনির নেকলেসটা চুজ করলেও প্রব্লেম হবে না। এবার তাহলে ডাকো মিতুকে। 

বলতে বলতেই মিতুলের ফোন। 'বৌদিভাই কখন বসবে? ' 

শ্রেয়া- অলরেডি বসে গেছি মিতু। তোর দাদাভই তোর বিয়ের জন্য হার কিনছে। 

মিতুল- কী আমার বিয়ে!! ওই জবরজঙ সোনার নেকলেস? আমার ভাল লাগে না। 

শ্রেয়া- একবার দ্যাখ তো। পি সি চন্দ্র জুয়েলার্স কি জবরজঙ গয়না বানায়? দোলের অফারটা ২৩ মার্চ অবধি আছে বলেই আমরা এখন কিনতে চাইছি। 

সৌভিক- প্রতি গ্রাম সোনায় ২০০ টাকা ছাড়। যদি হারের ওজন ৩০ গ্রাম হয় তাহলে ছ'হাজার টাকা ডিসকাউন্ট পাবো। শ্রেয়া তুমি কত পাবে দ্যাখো। 

ততক্ষণে সৌভিক শ্রেয়ার বাছাই করা গয়না দেখতে দেখতে উত্তেজিত মিতুল। 

মিতুল- ওমা! কী সুন্দর এই তিন লহরী হারটা। বাহ ফ্লোরাল নেকলেসটাও তো অসাম। আরে দেখেছো বৌদিভাই, পুরনো দিনের গিনিকে কেমন মডার্ন লুক দিয়েছে পি সি চন্দ্র জুয়েলার্স।  

সৌভিক- আরে আশ্চর্য ! সবগুলো ভাল বললে কী করে হবে মিতু ? ফাইনালি কোনটা পছন্দ বল। 

আবার যথারীতি উত্তেজিত মিতুল,বলল, 'বৌদিভাই একটা জিনিস খেয়াল করেছো, লহরী হার আর গিনির নেকলেস দুটোর সঙ্গেই কিন্তু ইয়ার রিংটা দারুণ ম্যাচ করছে। কী মজা কী মজা। 

সৌভিক -কীসের এতো মজা মিতু ,আমি কিন্তু একটাই দেবো তোকে। 

ঘরে ঢুকলেন মধুশ্রী দেবী। বললেন, 'এতো হইচই কীসের? তিন মাথা এক হয়েছে বোধহয়। ও গয়না কেনা চলছে। আমাকে বাদ দিয়েই!' 

শ্রেয়া- তোমার ছেলের সুবুদ্ধি হয়েছে মা। বোনের বিয়ের উপহার এখনই কিনে রাখছে। 

মধুশ্রী- ঠিকই তো করছে।এখন যে পি সি চন্দ্র জুয়েলার্স এক গ্রাম সোনার দামে দু'শো টাকা ছাড় দিচ্ছে। ভারী গয়না কিনলে অনেকটা ছাড় পাবে। 

শ্রেয়া- (হাসতে হাসতে) সমস্যা একটাই মা, দ্যাখো এই দুটো নেকপিস আর এই ইয়ার রিংটা আমরা পছন্দ করে রেখেছিলাম। মিতুর দুটো হারই পছন্দ. কারণটা শুনবে? ইয়ার রিংটা দুটো হারের সঙ্গেই ম্যাচ করছে বলে। এদিকে তোমার ছেলে যেকোনও একটা হার দেবে। তাই দু'জনে হইহই করছে। 

মধুশ্রী- এতে এতো হইচই করার কী আছে মিতু ? লহরীটা দাদা দেবে , গিনিটা আমি। ভালো হল, আমাকে আর দুল কিনতে হবে না। প্রবলেম সলভড।

মিতুল-(লজ্জা পেয়ে) আরে আমি দাদাভাইকে রাগাচ্ছিলাম।কী যে করো না মা। 

মধুশ্রী- আর একটা সুখবর আছে থ্রি মাসকেটিয়ার্স। এখন আমি সাবলম্বী, নিজেই অনলইন শপিং করতে পারি। 

শ্রেয়া, সৌভিক, মিতুল একসঙ্গে- থ্রি চিয়ার্স ফর মা হিপ হিপ হুররে। 

সৌভিক- তাহলে পি সি চন্দ্র জুয়েলার্স থেকে মেয়ের জন্য গিনির নেকলেস কিনতে কী করবে মা?

মধুশ্রী-( হেসে বললেন) এতো সোজা, ক্লিক করব pcchandraindia.com তাড়াতাড়ি কিনতে হবে , কারণ অফার রয়েছে ২৩ মার্চ অবধি।


```