
Oppo F25 Pro 5g
শেষ আপডেট: 13 March 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: আপনার পছন্দের ছবির ব্যাকগ্রাউন্ডটা ঠিক ভাল আসেনি? মনে হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ডে ছবিটা আরও ভাল লাগত? চিন্তা নেই সম্প্রতি ওপ্পো (Oppo) লঞ্চ করল তাদের 'F' সিরিজের নতুন ফোন 'Oppo F25 Pro 5g', Born to Flaunt. এই ফোনে খুব সহজে ব্যাকগ্রাউন্ড বদলের অপশন পাবেন। সম্প্রতি কলকাতার এক নামী হোটেলে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হল এই ফোন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওপ্পো-র মার্কেটিং হেড সৌম্যা শাহ। সৌম্যা ডিটেলে জানালেন ওপ্পো-র এই নতুন মোবাইলের ফিচার।
কী কী আছে জানেন এই ফোনে? রয়েছে দুর্দান্ত সব ফিচার। বর্ডারলেস ডিজাইনে তৈরি ফোনটি খুব স্লিক ও স্টাইলিশ। হাই রেজোলিউশনের ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে পাবেন 4k ভিডিও রেকর্ডিংয়ের ক্ষমতা। এছাড়া থাকছে এআই ফিচারসও। এর মাধ্যমে আপনি নিজের ছবি ইচ্ছে মতো এডিট করতে পারবেন। ছবির ব্যাকগ্রাউন্ড পছন্দ না হলে বদলে নিতে পারবেন নিমেষে।
৫০০০ mAh ব্যাটারির সঙ্গে পাবেন ৬৭ ওয়াট supervooctm ফ্ল্যাশ চার্জার। অনেকসময় রাস্তায় বেরলে সবজায়গায় একরকম নেটওয়ার্ক পাওয়া যায়না। গান শুনতে অসুবিধে হয় বা অনলাইনে কিছু দেখতে গেলে বারবার বাফারিং হতে থাকে। কোনও লো সিগনালিং জায়গা দিয়ে গেলে আপানার পছন্দের সিনেমাটা ডাউনলোড করতে অসুবিধে হয়। সেসব নিয়ে আর ভাববেন না কারণ ওপ্পো-র এই নতুন ফোনে রয়েছে লিঙ্কবুস্ট যা আপনাকে সবসময় ইন্টারনেট জগতের সঙ্গে কানেক্ট করে রাখবে। এছাড়া রয়েছে ট্রিনিটি ইঞ্জিন, ফাইল ডক, স্মার্ট টাচ ছাড়াও আরও অনেককিছু।
সবথেকে আকর্ষণীয় হল এই ফোনের দাম। মাত্র ২৩,৯৯৯ টাকায় পেয়ে যাবেন এই ফোন। ফোনটি পাবেন চোখ ধাঁধানো দুটো রঙে, ওশান ব্লু এবং লাভা রেড। তাহলে আর দেরি কেন, চটজলদি অর্ডার করুন Oppo F25 Pro 5g, Born to Flaunt.