Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় বসেই স্বাদে-গন্ধে গোদাবরীর ওপারে, অন্ধ্রের রকমারি খাবারের হদিশ

নাম একটু খটোমটো লাগতে পারে! ধরুন, 'গঙ্গুরা মামসাম'। কিছুই না, আদতে মাটন কারি! পোড়া-পোড়া, ড্রায়েড 'নাটু কড়ি কুড়া'-র কথাই ধরা যাক। তোফা স্বাদের মুরগির রেসিপি! এরকম নানা রকমারি রেসিপির হদিশ পাবেন এখানে।

কলকাতায় বসেই স্বাদে-গন্ধে গোদাবরীর ওপারে, অন্ধ্রের রকমারি খাবারের হদিশ

গোদাবরীর ওপারের বাহারি রেসিপির সন্ধান ঘরে বসেই।

শেষ আপডেট: 25 July 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: তরকারির সিম্ফনি! নামে প্রায় এরকমই ঝঙ্কার! জিভেও নিশ্চিতভাবেই ঝঙ্কার লাগবে, মুর্চ্ছনা ফুটবে! না হলে আর এই এলাহি ভোজন আয়োজনের মানেটা কী রইল? তাও তো যে-সে ঝঙ্কার নয়! সুস্বাদু আহারে লেগে থাকবে খাস দাক্ষিণাত্যের ছোঁয়া। আজ, ২৫ জুলাই থেকে ২৭ জুলাই অবধি কলকাতার নিউটাউনে নভোটেলে 'মিনিস্ট্রি অফ কাবাব' রেস্তোরাঁয় নৈশভোজ ও পরেরদিন, ২৮ জুলাই, 'দ্য স্কোয়ার'-এ ব্রাঞ্চের আয়োজন থাকছে। যেখানে এলে বিমান বা ট্রেনের ঝক্কি না পুইয়েই নিমেষে আপনি হাজির হতে পারবেন অন্ধ্রপ্রদেশের জমকালো রেসিপির অন্দরমহলে। 

এই ভোজসভাকে সুচারুভাবে সম্পন্ন করতে হাজির থাকবেন হোটেলের দুই খ্যাতনামা শেফ। বিশাখাপত্তনমের নভোটেল বরুণ বিচ থেকে উড়িয়ে আনা হচ্ছে শেফ মাদিনা ভাল্লিকে। সঙ্গে থাকবেন কলকাতার নভোটেলের এগজিকিউটিভ শেফ সিরাজুল রহমান। প্রায় বীরেন্দ্র শেওয়াগ-সচিন তেণ্ডুলকর ওপেনিং জুটির মতোই দুই শেফের হাত ধরে, বা বলা ভাল, দুই শেফের হাতে বানানো বাহারি খানাদানার স্বাদ নিয়ে আপনারা সোজা পৌঁছে যাবেন একেবারে সাতপুরা পাহাড়ের ওপারে, গোদাবরী-কৃষ্ণা বিধৌত অন্ধ্রপ্রদেশে। থাকবে দাক্ষিণাত্যের মশলা দেওয়া সুগন্ধী স্টার্টার, মেন কোর্স, থাকবে নানা সুস্বাদু শেষপাতের ডেজার্ট। যার সঙ্গে মিশে যাবে বাংলার আপন নানা মশলার বাহার। 

কী কী থাকবে তাতে? দক্ষিণী রান্না বলতে আমরা তো মূলত ইডলি-দোসা-উপমা-মেন্দুবড়া এসবই বুঝি। কিন্তু শুধু কি তাই? ভাবুন দিকি, টেবিলে বসলেন, আর হাজির হল গরম গরম, ঝাল-ঝাল মাছের রেসিপি, 'নেলোর চপলা পুলুসু'! নাম একটু খটোমটো লাগতে পারে! বা ধরুন, 'গঙ্গুরা মামসাম'। এও কিছুই না, আদতে মাটন কারি! পোড়া-পোড়া, ড্রায়েড 'নাটু কড়ি কুড়া'-র কথাই ধরা যাক। তোফা স্বাদের মুরগির রেসিপি! বেগুনের ভেতরে বাদাম-সেসমির পেস্ট দেওয়া 'গুট্টি বাঙ্কায়া'। চিংড়ির রসালো রেসিপি 'রাজু গড়ি রয়্যালা ভেপুড়ু'-র কথাই বা বাদ যায় কেন? নাম হয়ত কানে ঠেকবে। কিন্তু পদ একেবারে জিভে ছোঁয়ালেই স্বাদকোরকদের বেসামাল করে দেওয়া যাবে। 

অন্ধ্রের ভূরিভোজনও হবে, চাইলে খাবার পরে নভোটেলের পুলসাইডে সামান্য জিরিয়ে নেওয়ার সুযোগও মিলবে।


```