Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতকাল চলে এল, নতুন গুড়ের পায়েস বানাবেন না! জেনে নিন রেসিপি

শীতকাল এলো বলে! জেনে নিন কীভাবে বানাবেন নলেন গুড়ের পায়েস।

শীতকাল চলে এল, নতুন গুড়ের পায়েস বানাবেন না! জেনে নিন রেসিপি

শেষ আপডেট: 3 November 2023 19:01

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল এলো বলে! আর শীতকাল মানেই যে পিঠে-পুলির সময়। ঘরে ঘরে পিঠে-পুলি-পায়েসের গন্ধ। যাই বলুন না কেন শীতকালে পায়েসের স্বাদ কিন্তু কয়েকগুণ বাড়িয়ে দেয় নলেন গুড়। আহা শুনেই যেন জিভে জল এসে যাচ্ছে তাই না! তাহলে আর দেরি কেন জেনে নিন কীভাবে বানাবেন নলেন গুড়ের পায়েস।

উপকরণ -
নলেন গুড়
গোবিন্দভোগ চাল
এলাচ
দারচিনি
কাজুবাদাম 
কিশমিশ 

পদ্ধতি -
প্রথমেই একটা পাত্রে চাল নিয়ে সেটা ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে সেটাতে দুধ ঢেলে দিন, দুধটা ঘন না হওয়া পর্যন্ত ভাল করে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন কড়াইতে যেন দুধটা লেগে না যায়। দুধটা ভালমতো ফুটে এলে তাতে কয়েকটা এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার জল ঝরিয়ে রাখা চাল দুধে দিয়ে দিন। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত ভাল করে নাড়তে থাকুন। 

এরপরই পায়েসে পড়বে আসল উপকরণ যা শীতকালের এই পায়েসকে করে তুলবে অনন্য। বেশ কিছুটা নলেনগুড় দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। দেখবেন সুন্দর রং ধরেছে পায়েসে। এবার আপনার মন মতো ঘন করার পালা। সে পালা চুকলে আঁচ বন্ধ করে দিন। নামানোর আগে একটু নুন বা চিনি স্বাদমতো দিয়ে দিতে পারেন। এবার উপর থেকে কাজুবাদাম আর কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন নলেন গুড়ের পায়েস।


```