Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Lopamudra Mitra: শান্তিনিকেতনকে নতুন করে চেনাবে লোপামুদ্রার চারণ

দ্য ওয়াল ব্যুরো: বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) ২০১৯ সালে চারণ ফাউন্ডেশন তৈরি করেন। তিনি ২০২০-তে আমফান ঝড়ের সময় কাজ শুরু করেছিলেন। চারণের মূল উদ্দেশ্য বৈচিত্র্যময় ভারতের বিভিন্ন প্রান্তের গ্রামীণ লোকশিল্প, সং

Lopamudra Mitra: শান্তিনিকেতনকে নতুন করে চেনাবে লোপামুদ্রার চারণ

শেষ আপডেট: 2 March 2022 14:16

দ্য ওয়াল ব্যুরো: বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) ২০১৯ সালে চারণ ফাউন্ডেশন তৈরি করেন। তিনি ২০২০-তে আমফান ঝড়ের সময় কাজ শুরু করেছিলেন। চারণের মূল উদ্দেশ্য বৈচিত্র্যময় ভারতের বিভিন্ন প্রান্তের গ্রামীণ লোকশিল্প, সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত শিল্পী ও কারিগরদের কারিগরি দক্ষতাকে প্রদর্শন ও কর্মশালার মাধ্যমে প্রচারের আলোয় নিয়ে আসা। এই প্রচেষ্টায় নতুন আলোতে পরিচিত জায়গাগুলিকে নতুন করে পরিচয় ঘটানোর শপথ নিয়ে এগিয়ে চলেছে চারণ ফাউন্ডেশন। চারণ গত বছর শান্তিনিকেতনে আলপনা, ওয়ার্কশপ, বাউলদের সেরা গান পরিবেশন, চদর বদরের মতো বিরল শিল্পরূপ দেখা এবং সাঁওতালদের নিজস্ব ঘরানা ঘাস থেকে অলঙ্কার তৈরি করতেও শিখিয়েছিল। এই বছরও চারণ এমন শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। লোপামুদ্রার সঙ্গে আড্ডার পাশাপাশি শান্তিনিকেতনের লাল মাটির গন্ধ নিতে এবং কাদামাটির মডেলিং করতে বিশেষত বাচ্চারা যারা পছন্দ করে তারাও এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারে। এছাড়াও বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন কাঁথা শিল্পীদের সঙ্গে পরিচিত হওয়া এবং সেই সঙ্গে হাতে কলমে কাঁথা স্টিচ শিক্ষার অভূতপূর্ব কর্মশালায় যোগদান করারও রয়েছে সুবর্ণ সুযোগ। সেইসঙ্গে খোলা আকাশের নিচে প্রচলিত এবং অপ্রচলিত বাউল গান এবং বিশেষ সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । চদর বদরের বিরল শিল্প রূপ দেখারও সুযোগ রয়েছে । লোপামুদ্রা মিত্রের কথায়, 'এটি একটি ডেস্টিনেশন ইভেন্ট যার মধ্যে রয়েছে ভ্রমণ, স্থানীয় শিল্পকর্মের কর্মশালার মাধ্যমে সেই জায়গা সম্পর্কে সম্যক ধারণা, মাটির প্রাণভরা গান শোনা। এটি সম্পূর্ণরূপে ভারতীয় সংস্কৃতি, মূল কারিগর, তাঁদের কারুশিল্প এবং জীবনধারা জানার অভিজ্ঞতা।' আগামী ৪-৬ মার্চ শান্তিনিকেতনে হবে চারণ-এর এই অনুষ্ঠান। বিস্তারিত আরও জানতে Chaaranfoundation@gmail.com

```