Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউ ইয়ার'স ইভের পার্টি জমে উঠুক ফাইভ অ্যান্ড ডাইমে, লাইভ ডিজের সঙ্গে জমাটি খানাপিনা 

কলকাতায় বড়সড় একটি নিউ ইয়ার'স ইভের পার্টি হতে চলেছে সল্টলেক সেক্টর ৫-এর 'ফাইভ অ্যান্ড ডাইন রেস্তোরাঁয়। ১৫ তলার উপর হায়েস্ট রুফটপ ভিউ, সঙ্গে জিভে জল আনা খাবার আর উপরি পাওনা লাইভ ডিজে মিউজিক। 

নিউ ইয়ার'স ইভের পার্টি জমে উঠুক ফাইভ অ্যান্ড ডাইমে, লাইভ ডিজের সঙ্গে জমাটি খানাপিনা 

শেষ আপডেট: 27 December 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর শুরু হোক জমিয়ে খাওয়া দাওয়া, নাচ গান এবং হইহুল্লোড়  দিয়ে। আর শহর কলকাতা জানে কীভাবে নতুন বছরকে স্বাগত জানাতে হয়। কলকাতায় বড়সড় একটি নিউ ইয়ার'স ইভের পার্টি হতে চলেছে সল্টলেক সেক্টর ৫-এর 'ফাইভ অ্যান্ড ডাইন রেস্তোরাঁয়। ১৫ তলার উপর হায়েস্ট রুফটপ ভিউ, সঙ্গে জিভে জল আনা খাবার আর উপরি পাওনা লাইভ ডিজে মিউজিক। 

জেনে নেওয়া যাক কী কী থাকছে তাদের নিউ ইয়ারস অফারে। আনলিমিটেড খাবার এবং পানীয় পাবেন ১৯৬৬ টাকায়। আর যদি সারারাত পার্টি করতে চান তাহলে ২৬৬৬ টাকার অফারটা নেওয়াই ভাল। পার্টি চলবে ৩১ ডিসেম্বর রাত ৩ টে পর্যন্ত। 

খাবারের মধ্যে রয়েছে ভেজ এবং ননভেজ দুটোই। অ্যাপেটাইজারে পেয়ে যাবেন পার্মাসন ক্রাস্টেড পেস্তো প্রনস উইথ সিট্রাস ক্রিম সস, জামাইকান জার্ক পর্ক রিবস উইথ রোজমেরি ব্রেড অ্যান্ড পার্পেল স্লো। দাম শুরু ৩৯৫ থেকে ৫৪৫ পর্যন্ত।

মেন খাবারের মধ্যে পাবেন ওভেন বেকড ক্রেপস উইথ কর্ন স্পিনাচ রিকোটা, অরেঞ্জ গ্লেজড বেকড ভেটকি, রোস্টেড স্প্রিং চিকেন, মরোক্কান ল্যাম্ব চপস। দাম শুরু ৪২৫ টাকা থেকে ৫৪৫ টাকা পর্যন্ত। ডেসার্টের মধ্যে পাবেন ক্লাসিক ক্রিসমাস পুডিং এবং বেকড চিজকেক। দুটোরই দাম ২৫৫ টাকা। এছাড়া চমক হিসেবে হাজির থাকবেন  জনপ্রিয় ডিজে আকাশ তেজস তাঁর লাইভ মিউজিক নিয়ে।


```