
দে'জ শাইন হেয়ার সিরাম
শেষ আপডেট: 22 November 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: শীত পড়ছে, শুরু হয়ে গিয়েছে বিয়েবাড়ির মরশুম। এই সময় চুল নিয়ে একটা বিরাট সমস্যা তৈরি হয়। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় চুলও শুষ্ক হয়ে যায়। চুল ভেঙে পড়তে শুরু করে। সঙ্গে আজকাল চুলে রং করা, শারীরিক একাধিক সমস্যার জন্য চুলের নিচের দিক ফেটে যাওয়া ইত্যাদি তো আছেই। পার্লারে গিয়ে দামি স্পা করলে এই হাত থেকে খানিকটা রেহাই পাওয়া যায় কিন্তু সময় কই। এই সমস্যার মুশকিল আসানে দে'জ মেডিক্যাল নিয়ে হাজির হয়েছে হেয়ার সিরাম। নাম- দে'জ শাইন হেয়ার সিরাম।
সংস্থার তরফে দাবি করা হয়েছে, বার বার পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। এই সিরাম ব্যবহার করলে বাড়িতেই মিলবে দুর্দান্ত ঝলমলে চুল। বিয়েবাড়ি বা কোনও অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে শ্যাম্পু করার পর দে'জ শাইন হেয়ার সিরাম আধভেজা চুলে লাগিয়ে নিন। চকচক করবে চুল। যেকোনও হেয়ার স্টাইল করলে অসাধারণ গেটআপ আসবে।
আবার যদি হঠাৎ কোথাও যাওয়ার থাকে, মনে চুল উষ্কখুষ্ক, তাহলে সেই চুলেই দে'জ শাইন হেয়ার সিরাম লাগান। চুল আচড়ে নিন। চমক লাগানো জেল্লা আসবে।
রোজ অফিস বা কলেজ যাওয়ার আগে দে'জ মেডিক্যলের দে'জ শাইন হেয়ার সিরাম ব্যবহার করলে সারাটা দিন আপনার লুক থাকবে পারফেক্ট। এতে চুলে জট পড়ে যাবে না। একদম ফ্রিজ ফ্রি থাকবে। যার ফলে চুল ভেঙে পড়ার সম্ভাবনাও কমে যাবে। এক কথায় সুন্দর ঝলমলে চুল পাওয়া যাবে।
কিন্তু কারণটা কী? কী কী উপকরণ আছে দে'জ মেডিক্যালের দে'জ শাইন হেয়ার সিরামে? জেনে নেওয়া যাক।
•মরোক্কান আর্গান অয়েল
এই সিরামে রয়েছে মরোক্কান আর্গান অয়েল। যা চুলকে সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে চুলকে বাঁচাতে পারে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের রুক্ষতা দূর করে। চুলকে ভাল রাখে ও ঔজ্বল্য ফিরিয়ে আনে।
•ভিটামিন ই
দে'জ শাইনের মূল উপকরণের অন্যতম ভিটামিন ই। অনেকেই জানেন ভিটামিন ই চুল ভাল রাখে। তেলের সঙ্গে মিশিয়ে এই ভিটামিন অনেকেই চুলে বা মুখে মেখে থাকেন। এই ভিটামিন চুলের রুক্ষতা আটকায় ও চুল মজবুত করে।
•আমন্ড অয়েল
এছাড়া এতে রয়েছে আমন্ড অয়েলও। এটি চুলে পুষ্টি জোগায়, চুলের আর্দ্রতা ধরে রাখে এবং চুল মজবুত ও ঝলমলে করে। তাহলে রুক্ষ জেল্লাহীন চুল নিয়ে টেনশনের দিন শেষ। বাজারে এসে গিয়েছে দে'জ মেডিক্যালের দে'জ শাইন হেয়ার সিরাম। এখন আমাজনেও পাওয়া যাচ্ছে এটি। পেতে পারেন আপনার নিকটবর্তী দোকানেও।