Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গুড়ের নাড়ু তো খেয়েছেনই কিন্তু জানেন কি নারকেল সুজির নাড়ুতেও দারুণ স্বাদ, রইল রেসিপি

সুজি-নারকেল নাড়ু দোকানের প্রথাগত মিষ্টির চমৎকার বিকল্প হতে পারে।

গুড়ের নাড়ু তো খেয়েছেনই কিন্তু জানেন কি নারকেল সুজির নাড়ুতেও দারুণ স্বাদ, রইল রেসিপি

শেষ আপডেট: 16 November 2023 12:10

দ্য ওয়াল ব্যুরো: পুজো পার্বণের দিনে বেশিরভাগ বাঙালি বাড়িতে নাড়ু বানানো হয়ে থাকে। কেউ বানান গুড়ের নাড়ু আবার কেউ বানান তিলের নাড়ু। তবে নারকেল সুজির নাড়ু কিন্তু সচরাচর বানানো হয় না। এখন উৎসবের মরশুম চলছে ফলে যে কোনও একদিন সময় করে বানিয়ে খেতেই পারেন এই নারকেল সুজির নাড়ু। রইল রেসিপি।

প্রথমে কড়াইতে বড় দু’চামচ ঘি গরম করে নিতে হবে। ঘি গরম হয়ে এলে তাতে একমুঠো কাজু কিশমিশ দিয়ে ভাল করে ভেজে তুলে রাখুন। এবার সেই কড়াইতে দু কাপ মত সুজি দিয়ে ভাজতে থাকুন, সুজিতে একটু খয়েরি রং ধরলে এক কাপ শুকনো নারকেল কোরা দিয়ে দিন। 

সুজি আর নারকেল কোরা একসঙ্গে ভাল করে মিশে গেলে তাতে ভেজে রাখা কাজু , কিশমিশ, পরিমাণমতো চিনি আর অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে একটা নরম পাকের মিশ্রণ বানিয়ে নিতে হবে। মিশ্রণটা একটু ঠাণ্ডা হলে মানে হাত দিয়ে ধরার মত হলে গোল গোল আকারে নাড়ু গড়ে নিতে হবে।

সুজি-নারকেল নাড়ু দোকানের প্রথাগত মিষ্টির চমৎকার বিকল্প হতে পারে।


```