Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাদার্স ডে-তে মা'কে কী উপহার দেবেন ভাবছেন? মুশকিল আসান করছে দ্য ওয়াল-এর ঘরে-বাইরে 

আপনার মা হোমমেকার হন বা অফিসযাত্রী, এই গিফট আইডিয়া আপনার কাজে লাগবেই।

মাদার্স ডে-তে মা'কে কী উপহার দেবেন ভাবছেন? মুশকিল আসান করছে দ্য ওয়াল-এর ঘরে-বাইরে 

মাদার্স ডে গিফট আইডিয়া

শেষ আপডেট: 10 May 2024 17:05

দ্য ওয়াল ব্যুরো: মাদার্স ডে বা ফাদার্স ডে আলাদা করে উদযাপন করার কোনও দরকার আছে কী? বাবা মা তো সবসময় আমাদের অন্তরেই থাকেন। তবে ওই জন্মদিন, অ্যানিভার্সারির মতো কিছু কিছু দিন কিছু কিছু মানুষকে পুরোপুরি উৎসর্গ করতে ভাল লাগে। বিশেষ করে  সেটা যদি হয় মায়ের দিন। মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মাতৃদিবস হিসেবে পালন করা হয়। এবার ১২ মে মাদারস ডে। কীভাবে মায়ের সঙ্গে মিলেমিশে দিনটা কাটাবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, তবে কী উপহার দিলে মা খুশি হবেন সে ব্যাপারে কিছু অপশন খুঁজে দিচ্ছে দ্য ওয়াল -এর ঘরে-বাইরে টিম। আপনি যদি স্পেশ্যাল কিছু মাকে উপহার দিতে চান তাহলে পড়ে নিন এই প্রতিবেদন। 

আপনার মা হোমমেকার হন বা অফিসযাত্রী,  'কিওর স্কিন'-এর প্যাম্পারিং রেঞ্জ অবশ্যই কাজে লাগবে। আবার দিতে পারেন পছন্দের কিছু জুয়েলারি আর আপনার মা যদি ঘর সাজাতে পছন্দ করেন তাহলে দিতে পারেন মাদার্স ডে স্পেশ্যাল ফার্নিচার। সবকিছুর খোঁজ রইল এখানে। 

১) কিওর স্কিন প্রোডাক্ট  

বছরের পর বছর নিজের পরিবার, নিজের সন্তানের যত্ন নিতে নিতে মায়েরা হয়তো ভুলেই যান নিজেদের যত্ন নেওয়ার কথা। কিওর স্কিনের প্রোডাক্ট আপনার মাকে মনে করিয়ে দেবে নিজেরও যত্ন নেওয়ার কথা। মাদার্স ডে-তে মাকে উপহার দিতে পারেন কিওর স্কিনের স্পেশ্যাল প্যাম্পারিং রেঞ্জ। কী কী থাকছে এই কালেকশনে একবার দেখে নিন। বিশিষ্ট ডার্মাটোলজিস্টের তত্ত্বাবধানে কিউরেট করা হয়েছে এই স্পেশ্যাল কিট।

আপনার মাকে পার্সোনালাইজড স্কিনকেয়ারের অনুভূতি দেওয়ার জন্য এই গিফট কিন্তু সেরা। সারাদিনের ধকলের পর আপনার মায়ের ত্বকেরও যে যত্নের দরকার সেটা বোঝা যায় কিওর স্কিনের এই স্পেশ্যাল কিট দেখে। কিটে রয়েছে ১টা সানস্ক্রিন, ১টা ফেসওয়াশ এবং ১টা ময়েশ্চারাইজার। এই কিটটার দাম করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা।  

২) মাদার্স ডে স্পেশ্যাল গয়না 

আভামা জুয়েলার্স বাই অভিষেক কাজারিয়া নিয়ে এসেছে মাদার্স ডে স্পেশ্যাল 'অল মম কালেকশন'। যেখানে পাবেন চার্ম ব্রেসলেট, আংটি, কানের দুল, মাদার-ডটার ম্যাচিং পেনডেন্টের মতো আরও অনেক কিছু।

অন্যদিকে রয়েছে ক্রিস্টানো জুয়েলসের 'টু মম...উইথ লাভ' কালেকশন। এই কালেকশন থেকে দিতে পারেন এলিগেন্ট নেকলেস, আংটি, ডায়মন্ডস পিস, কুন্দনের জুয়েলারি সহ আরও নানা ধরনের গয়না গিফট। ক্রিস্টানো জুয়েলসের প্রত্যেকটা গয়নার মধ্যেই রয়েছে একটু অন্যরকম ভাবনা।

এছাড়া রয়েছে ইন্ডিয়ান জেম জুয়েলারি ক্রিয়েশন এবং মহাবীর ডানওয়ার জুয়েলার্সের দুর্দান্ত সব মাদার্স ডে স্পেশ্যাল গয়না কালেকশন। ইন্ডিয়ান জেম জুয়েলারির হাতের ব্রেসলেটগুলো কিন্তু খুব সুন্দর বা ডানওয়ার জুয়েলার্সের 'সেলিব্রেটিং মা' কালেকশনেও রয়েছে প্রচুর চমক। তাহলে আর দেরি কেন? আপনার মায়ের পছন্দের গয়না বেছে নিন আর স্পেশ্যাল দিনটাকে করে তুলুন আরও স্পেশ্যাল।

৩) ঘর সাজানোর  জিনিসপত্র

এই মাদার্স ডে আরও স্পেশ্যাল করে তুলুন 'অনসেট হোম'এর ফার্নিশিং  দিয়ে। বিজনেস জগতের জনপ্রিয় মা-মেয়ে ডুয়ো কবিতা ঝুনঝুনওয়ালা এবং নেহা ঝুনঝুনওয়ালা দুজন মিলে শুরু করে এই হোম ডেকরের ব্যবসা। এবারে মাদার্স ডে স্পেশ্যাল 'মম: দ্য আনসাং হিরো' কালেকশন থেকে দিতে পারেন পছন্দের যেকোনও জিনিস । এই কালেকশনে রয়েছে কুশন কভার, পর্দা, বিছানার চাদর, টেবিল রানার্স, ম্যাটস। এছাড়াও রয়েছে আরও অনেক অপশন।

৪) কালারবারের ইউনিক প্রোডাক্ট 

এই মাদার্স ডে-তে যদি মাকে উপহার দিতে চান কসমেটিক্স প্রোডাক্টস তাহলে ভরসা রাখুন কালার বারসে। কালার বারের মিরাকেল কিট হতে পারে দারুণ একটা উপহার আপনার মায়ের জন্য।

যার মধ্যে থাকছে মিরাকেল গ্লো প্রাইমার, মিরাকেল গ্লো ময়েশ্চারাইজার এবং টাইমলেস ফিলিং অ্যান্ড লিফটিং ফাউন্ডেশন। মায়েরা সবসময়ই বুঝে যান আমরা কী চাইছি তাই এবার মাদার্স ডে মাকে উপহার দিন 'মম নো'স ইট' কিট।


```