
মাদার্স ডে স্পেশ্যাল কোন রেস্তোরাঁয় কী অফার চলছে, দেখে নিন।
শেষ আপডেট: 11 May 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো: মাদার্স ডে-তে কী উপহার দেবেন সেটা নিশ্চয় এতক্ষণে ভেবে নিয়েছেন তবে দুপুরে বা রাতে যদি মাকে নিয়ে কোথাও খেতে যেতে মন চায় তাহলে গুগুল হাতড়ে না বেড়িয়ে ঝট করে পড়ে নিন এই প্রতিবেদন। আমাদের বাঙালিদের এমনিতেই বারো মাসে তেরো পার্বণের রীতি রয়েছে। আরও দু-একটা পার্বণ যোগ হলেও ক্ষতি নেই। মায়ের দিনও সেরমই একটা পার্বণ।
আর যেকোনও উৎসবে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ আয়োজন করে স্পেশ্যাল ভোজের। মাদার্স ডে স্পেশ্যাল কোন রেস্তোরাঁয় কী অফার চলছে তারই খোঁজ রইল এখানে।
১) অফবিট সিসিউ
কলকাতার অফবিট সিসিউ মাদার্স ডে উপলক্ষে আয়োজন করেছে বিশেষ খানাপিনা। এই অফার চলবে মে ১০ থেকে মে ১২, বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
মেনুতে থাকছে মাশরুম চিজ বলস, মাশরুম স্ট্রগানফ, পনীর শাসলিক উইথ বাটার রাইস, প্যানকো ফ্রায়েড চিকেন, বাফেলো চিকেন উইংস, হানি মাস্টার্ড গ্রিলড চিকেন, চিকেন স্ট্রগানফ, ফিশ ফ্লোরেন্টাইন, ডাইসড চিকেন ইন ব্ল্যাক পেপার সস। সামার স্পেশ্যাল ককটেলসের মধ্যে রয়েছে কিউই স্কিনি মোজিতো, ম্যাংগো ম্যাজিক, ব্ল্যাক কারেন্ট স্লাশ, কালা খাট্টা মোজিতো এবং স্ট্রবেরি ফ্যান্টাসি। দুজনের মিলিয়ে মোট খরচ পড়বে ১০০০ টাকা + কর।
২) দ্য বিরিয়ানি ক্যান্টিন
মাদার্স ডে স্পেশ্যাল খাবারদাবারের আয়োজন করেছে দ্য বিরিয়ানি ক্যান্টিন। সমস্ত খাবারদাবার এবং ড্রিঙ্কসের উপর রয়েছে ১৫ % ছাড়। এই অফার চলবে ১২ মে, বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। এবার বলি মেনুর কথা।
মেনুতে থাকছে হায়দ্রাবাদি মাশরুম বিরিয়ানি, পোটলাম চিকেন কিমা বিরিয়ানি, কোনাসিমা প্রনস রোস্ট পোলাও, রোস্টেড পেইকিং চিকেন, আলু ই অতিশী, পেশওয়ারি ট্যাংরি কাবাব, কুলফি ফালুদা ফ্রায়েড আইসক্রিম, ডেথ বাই চকলেট। খরচ ১০০০ টাকা থেকে শুরু + ট্যাক্স।
৩) অউধ ১৫৯০
বরাবরের মতো এবারেও মাদার্স ডে-তে স্পেশ্যাল মেনু নিয়ে হাজির অউধ ১৫৯০। স্টার্টার থেকে মেন কোর্স, ডেসার্ট সবকিছুই রয়েছে এই মেনুতে। এই অফার চলবে ১২ মে, দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত। স্পেশ্যাল মেনুতে থাকছে, স্টার্টার (ননভেজ)- মুর্গ কালি মির্চ, হজরতগঞ্জ কিমা গোলগাপ্পে, তন্দুরি প্রনস, গোস্ত গালৌতি কাবাব, মুর্গ ইরানি কাবাব, মুর্গ কালমি কাবাব, আওয়াধি সুগন্ধি মাহি কাবাব। স্টার্টার (ভেজ)- আচারি পনীর টিক্কা, পনীর সুগন্ধি কাবাব, মাশরুম গালৌতি কাবাব, শাহি দহি কাবাব।
মেন কোর্স (ননভেজ)- তেহরি বিরিয়ানি, মুর্গ ইয়াখনি বিরিয়ানি, আওয়াধ স্পেশ্যাল রান বিরিয়ানি এবং আওয়াধি হান্ডি বিরিয়ানি। মেইন কোর্স (ভেজ)- পিস পোলাও, সবজি সোয়া বিরিয়ানি।
সালান (ননভেজ)- মুর্গ খারে মাশালা, গোস্ত খারে মাশালা, মুর্গ ইরানি, আওয়াধি নিহারি খাস, গোস্ত ভুনা, মাহি কালিয়া এবং ইরানি ঝেঙ্গা মাশালা। সালান (ভেজ)- পনীর কোর্মা, আওয়াধি ডাল।
ডেসার্টে থাকছে নলেন গুড়ের ফিরনি, শাহি টুকরা এবং পান কুলফি। এছাড়া থাকছে শেফস চয়েসের মটন গালৌতি কাবাব, লখনউই কাবাব, আওয়াধি হান্ডি বিরিয়নি, আওয়াধি মুর্গ জাফরানি, মাহি কালিয়া, পনীর কোর্মা, নলেন গুড়ের ফিরনি এবং পান কুলফি। দুজনের মিলিয়ে মোট খরচ পরবে ১২০০ টাকা + ট্যাক্স।
৪) চ্যাপ্টার ২
কলকাতার একমাত্র রেট্রো ডাইনিং রেস্তোরাঁ নিয়ে এসেছে মাদার্স ডে স্পেশ্যাল মেনু। ইউরোপীয়ান থিম, কন্টিনেন্টাল খাবার, লাইভ মিউজিক মিলিয়ে পুরো রেট্রো স্টাইলে মাদার্স ডে উদযাপন করার উদ্যোগ নিয়েছে চ্যাপ্টার ২। ১২মে দুপুর ১২টা থেকে ১১টা পর্যন্ত চলবে এই অফার।
মেনুতে থাকছে স্প্যানিশ স্টাইল স্কুইড স্টেক উইথ বাটার গার্লিক সস, পোচড স্যালমন, স্যালমন স্টেক, ব্রেইজড অক্টোপাস উইথ রেড ওয়াইন সস, ট্রাউট ইন বাটার পেপার গার্লিক সস, চিকেন আলা কিভ, প্রন অন টোস্ট, ডেভিলড ক্র্যাব, চিকেন স্ট্রগানফ, পর্ক ভিন্ডালু, সিফুড চাওডার, স্প্যাগেটি ইন টমেটো সস, প্রন ককটেল, ক্যারামেল কাস্টার্ড এবং নাটি ক্রাঞ্চ। দুজনের মিলিয়ে মোট খরচ ১৫০০ টাকা + ট্যাক্স।
৫) হোটেল হলিডে ইন কলকাতা
মাদার্স ডে উপলক্ষে হোটেল হলিডে ইন ঘোষণা করেছে তাদের নতুন মেনু, 'তুম জিও হাজারো সাল'। এই পুরো মেনুতে থাকছে বাড়ির বানানো মশলা দিয়ে রান্না করা সমস্ত খাবার। 'হোটেল হলিডে ইন'এর নিজস্ব রেস্তোরাঁ সোশ্যাল কিচেনে পাওয়া যাবে এই মাদার্স ডে স্পেশ্যাল স্প্রেড। রবিবার অর্থাৎ ১২ মে দুপুর ১টা থেকে ৪টে এবং সন্ধ্যা ৭টা থেকে ১১টা পর্যন্ত পাওয়া যাবে এই অফার।
'মায়ের হাতের রান্না'র স্বাদ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। মেনুতে থাকছে ফুলকপির সর্ষে পাতুরি, বড়ি দিয়ে মায়ের হাতের শাক ভাজা, খিরোদ কাতলা, ঠাকুরবাড়ির আদা দিয়ে পায়েসের মতো আরও অনেক হারিয়ে যাওয়া স্পেশ্যাল ডিশ। খেতে গেলে অবশ্যই যেতে হবে কলকাতার হোটেল হলিডে ইন-এ। তুম জিও হাজারো সাল স্পেশ্যাল বাফেতে মাথা পিছু খরচ পরবে ১০০০ টাকা + ট্যাক্স।