Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ত্বকের যত্নে সুফল দেবে 'মাইন্ডফুলনেস'! রোজকার জীবনে কীভাবে চর্চা করবেন

এই মানসিক চাপ কিন্তু আপনার জীবন থেকে সহজে যাবে না। ফলে আপনাকে চেষ্টা করতে হবে মানসিক চাপকে সঠিকভাবে হ্যান্ডেল করার। কী করলে ভাল লাগে? কীসে সুখী হবেন? এগুলো নিয়ে বেশি করে ভাবতে হবে। 

ত্বকের যত্নে সুফল দেবে 'মাইন্ডফুলনেস'! রোজকার জীবনে কীভাবে চর্চা করবেন

শেষ আপডেট: 26 December 2023 16:28

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে মানুষের জীবনে স্ট্রেস, অ্যাংজাইটি প্রতিনিয়ত বেড়ে চলেছে। সাংসারিক চাপ, বয়সজনিত সমস্যা, অফিসের চাপ সবমিলিয়ে জর্জরিত অবস্থা। এই পরিস্থিতিতে মানসিক চাপ যত বাড়বে আপনার চেহারা, ত্বক এবং শরীরে তার ছাপ পড়বে। নিজেদের শরীর বা ত্বককে ভাল রাখার জন্য তাই মনকে রাখতে হবে চিন্তামুক্ত। স্ট্রেস বাড়লে বাড়তে থাকে অ্যাকনের সমস্যা, পাশাপাশি নির্জীব হয়ে পরে ত্বক, বলিরেখা স্পষ্ট হতে থাকে। আবার স্ট্রেস নিয়ন্ত্রণে থাকলে এইসব সমস্যাও অনেকটা কম থাকে।

এই মানসিক চাপ কিন্তু আপনার জীবন থেকে সহজে যাবে না। ফলে আপনাকে চেষ্টা করতে হবে মানসিক চাপকে সঠিকভাবে হ্যান্ডেল করার। কী করলে ভাল লাগে? কীসে সুখী হবেন? এগুলো নিয়ে বেশি করে ভাবতে হবে।

আর এখানেই দরকার 'মাইন্ডফুলনেস'-এর। সুন্দর এবং সুস্থ থাকার জন্য আপনি যতই রোজ ৬ ধাপের ত্বকচর্চা করুন না কেন, যদি আপনি নিজের মন থেকে বিশ্বাস না করেন যে এই স্কিন কেয়ার করলে আপনার উপকার হবে বা যদি আপনি বিশ্বাস না করেন যে এই ডায়েট পদ্ধতি মেনে চললে আপনার শরীর ভাল থাকবে, তাহলে কিন্তু কিছুই হবে না। তাই দরকার 'মাইন্ডফুল' হ্যাবিটগুলো জীবনে অন্তর্ভুক্ত করা। 

সহজ কথায় মাইন্ডফুলনেস হল মুহূর্তে বাঁচা। অর্থাৎ বর্তমানে আপনি যে কাজ করছেন সেই কাজেই নিজের মনকে পুরোপুরি নিমজ্জিত করা। ধরুন আপনি খাচ্ছেন। তাহলে আপনার মন যেন পুরোপুরি খাওয়ার দিকে থাকে। কী খাবার খাচ্ছেন, কোন পাত্রে খাচ্ছেন, খাবারের ঘ্রাণ, স্বাদ, বর্ণ, গন্ধ সবকিছু অনুভব করুন। প্রত্যেকটা গ্রাস মুখে তোলা থেকে চিবোনো এমনকি স্বাদ নিয়ে খাবারটা গেলা সবটাই করুন সচেতনভাবে। এতে আপনার পঞ্চইন্দ্রিয় সজাগ থাকবে ফলে যতক্ষণ আপনি খাবেন অন্য কোনও দুশ্চিন্তা বা দুর্ভাবনা আপনার মাথায় আসতে পারবে না। সমস্ত কাজের ক্ষেত্রেই এই মাইন্ডফুলনেস অভ্যাস করতে পারলে সারাদিন আপনি নিজেকে অনেকটাই চিন্তামুক্ত বা চাপমুক্ত রাখতে পারবেন।

সমীক্ষায় দেখা গেছে, স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যাকনে, একজিমা, সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যায় অনেকটা ইতিবাচক ফল দিতে পারে। নিজের শরীর বা মনের জন্য যাই করুন না কেন সেটা নিয়মিত করতে হবে এবং দেখতে হবে কী ফল পাচ্ছেন। ধীরে ধীরে মাইন্ডফুলনেস অভ্যাসের প্রতি আপনার আগ্রহ বাড়বে। একবার অভ্যাস করে ফেলতে পারলে মনের পাশাপাশি ঝরঝরে থাকবে শরীর, সতেজ থাকবে ত্বকও।


```