Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শীতে নানা পদ রান্না করতে ইচ্ছে করছে না! চিন্তা নেই, ঝটপট বানিয়ে ফেলুন এই ওয়ান পট মিল

যেহেতু পদ একটাই তাই একটু অন্যরকম ধামাকাদার না হলে খেয়ে মনের তৃপ্তি হবে না। বানাতে পারেন ওয়ান পট মিল। বিদেশে এই ধরনের রান্নার চল অনেক বেশি কারণ বেশিরভাগ মানুষ একা থাকেন। ফলে তাড়াতাড়ি যে পদ রান্না করা যায় সেটাই করে থাকেন। ওয়ান পট মিল মানে একটা পাত্রের মধ্যেই পুরো একবেলার খাবার, তা সে লাঞ্চ হোক বা ডিনার। ওয়ান পট মিল বানানোই হয়েছে যাতে বারবার রান্নার পরিশ্রম না করে একেবারে একসঙ্গে সব প্রয়োজনীয় উপাদান শরীরে যায় এবং পেটও ভরা থাকে। 

শীতে নানা পদ রান্না করতে ইচ্ছে করছে না! চিন্তা নেই, ঝটপট বানিয়ে ফেলুন এই ওয়ান পট মিল

শেষ আপডেট: 24 January 2024 13:51

দ্য ওয়াল ব্যুরো: কলের জল হাতে লাগলেই যেন সারা শরীর ঝনঝন করে উঠছে। রান্নাঘরে কাজ করার সময় কতবার যে জলে হাত দিতে হয় তার কোনও হিসেব থাকে না। তাই একপদে রান্না শেষ করে ফেলতে পারলে তাতে যেমন ঠান্ডার হাত থেকে বাঁচোয়া তেমনই সুস্বাদু একপদে খাওয়া দাওয়াও শেষ। 

যেহেতু পদ একটাই তাই একটু অন্যরকম ধামাকাদার না হলে খেয়ে মনের তৃপ্তি হবে না। বানাতে পারেন ওয়ান পট মিল। বিদেশে এই ধরনের রান্নার চল অনেক বেশি কারণ বেশিরভাগ মানুষ একা থাকেন। ফলে তাড়াতাড়ি যে পদ রান্না করা যায় সেটাই করে থাকেন। ওয়ান পট মিল মানে একটা পাত্রের মধ্যেই পুরো একবেলার খাবার, তা সে লাঞ্চ হোক বা ডিনার। ওয়ান পট মিল বানানোই হয়েছে যাতে বারবার রান্নার পরিশ্রম না করে একেবারে একসঙ্গে সব প্রয়োজনীয় উপাদান শরীরে যায় এবং পেটও ভরা থাকে।

ওয়ান পট মিল সাধারণত তৈরি হয় ভাত অথবা নুডুলস দিয়ে। এবার আপনার পছন্দের সবজি এবং প্রোটিন বেছে নিন। অল্প করে গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো কুঁচি করে কেটে নিন। সঙ্গে অল্প একটু পালং পাতা নিয়ে সেটা গরম জলে ভাপিয়ে নিন। অন্যদিকে চিকেন ব্রেস্ট নিয়ে সেটা পাতলা পাতলা করে কেটে ধুয়ে একটু সয়া সস আর সেসিমি ওয়েল দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। 

এবার একটা কড়াইতে অল্প করে মাখন গরম করে নিন। তাতে সবজিগুলো দিয়ে একটু নুন, গোলমরিচ ছড়িয়ে ভাল করে সঁতে করে নিন। সবজিগুলো তুলে রেখে তাতে এবার চিকেনের টুকরোগুলো দিয়ে সেগুলোকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। 

সস বানাতে প্রয়োজন সোয়া সস, টমেটো কেচআপ, সেসিমি অয়েল, স্প্রিং  অনিওন, নুন স্বাদমতো, এক চামচ মধু। সবটা ভাল করে মিশিয়ে বানিয়ে নিন এই চটপটা সস।

শুধু বাকি সব একসঙ্গে সাজানো। একটা পাত্রে আগে থেকে তৈরি করে রাখা ভাত দিয়ে প্রথম লেয়ারটা বানিয়ে নিন। উপর দিয়ে একটু সেসিমি সিড ওয়েল ছড়িয়ে দিন। এবার ভাতের লেয়ারের উপর দিয়ে একে একে সব সঁতে করে রাখা সবজিগুলো দিয়ে গোল করে সাজিয়ে নিন। একটা জায়গা ফাঁকা রাখবেন চিকেনের জন্য। ভাজা চিকেনের টুকরোগুলোও সবজিগুলোর পাশে একটা জায়গায় সাজিয়ে দিন। এবার উপর দিয়ে বানিয়ে রাখা সসটা ঢেলে দিন। 

উপর থেকে সেসিমি সিডস আর স্প্রিং অনিওন ছড়িয়ে পরিবেশন করুন ওয়ান পট মিল। শুধু খাওয়ার সময় সবটা মিশিয়ে নেবেন ভাল করে। এই মিল খেতে যেমন খুবই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। আলাদা আলাদা করে রান্নার বিভিন্ন পদ বানাতে না চাইলে, এই ওয়ান পট মিল আপনার জন্য একদম পারফেক্ট।


```