Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএল গেম নাইটে সঙ্গে থাকুক জিভে জল আনা বাটারফ্লাই প্রন

যদি আগে থেকে পরিকল্পনা করে রাখতে পারেন তাহলে বানিয়ে নিতে পারেন বাটারফ্লাই প্রন। কোল্ডড্রিঙ্কসের সঙ্গে খেলে খেলা পুরো জমে যাবে। রইল রেসিপি। 

আইপিএল গেম নাইটে সঙ্গে থাকুক জিভে জল আনা বাটারফ্লাই প্রন

বাটারফ্লাই প্রন

শেষ আপডেট: 30 April 2024 16:44

দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশেরই আইপিএল নিয়ে একটা আলাদা আবেগ রয়েছে। খেলার থেকে খেলা দেখার ইমোশন একটু বেশিই। আর যদি প্ল্যান থাকে বন্ধুরা মিলে একসঙ্গে বসে খেলা দেখার তাহলে একটু জমাটি খাবারদাবারও তো চাই। অনেকেই গেম নাইটে পিৎজা, বার্গার জাতীয় খাবার খেতে পছন্দ করে আবার অনেকে চিপস, কোল্ডড্রিঙ্কসেই কাজ চালিয়ে নেয়। তবে পরিকল্পনা যদি আগে থেকে করে রাখতে পারেন তাহলে আলাদা করে বানিয়ে নিতে পারেন বাটারফ্লাই প্রন। কোল্ডড্রিঙ্কসের সঙ্গে খেলে খেলা পুরো জমে যাবে। রইল রেসিপি। 

উপকরণ

প্রন (২০০ গ্রাম)
রসুন কুচি
পেপারিকা পাউডার (১ টেবিল চামচ)
লেবুর রস (হাফ লেবু)
পার্সলে কুচি
ময়দা 
ডিম (১ টা)
নুন 
ব্রেডক্রাম্বস (২০০ গ্রাম)
সাদা তেল 

পদ্ধতি

প্রনগুলোকে ভাল করে ধুয়ে পরিষ্কার করে একটা আলাদা পাত্রে নিয়ে নিন। শুধু মনে রাখবেন চিংড়িগুলোর সঙ্গে যেন লেজটা জুড়ে  থাকে তাহলে কোট করে মাছগুলো ভাজতে সুবিধে হবে। এবার চিংড়িগুলোকে মাঝখান বরাবর চিরে নিতে হবে দেখবেন দেখতে অনেকটা বাটারফ্লাই শেপের মতো হবে। এবার একে একে সমস্ত উপকরণ দিয়ে চিংড়িগুলোকে ভালমতো কোট করে নিতে হবে।

এবার একটা জায়গায় ব্রেডক্রাম্বস ঢেলে নিন। মশলা মাখানো প্রনগুলো ব্রেডক্রাম্বসে মাখিয়ে নিন। লেজটা বাদে পুরোটা যাতে কভার করা থাকে ব্রেডক্রাম্বসে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে কোট করে রাখা প্রনগুলোকে একে একে তেলে ছেড়ে লাল করে দুপিঠ উল্টে পাল্টে ভেজে নিন। ব্যস রেডি বাতারফ্লাই প্রন। সস, ইমলি চাটনি আর স্যালাড সহযোগে পরিবেশন করুন কুড়মুড়ে বাটারফ্লাই প্রন।


```