
শেষ আপডেট: 15 March 2023 10:55
দ্য ওয়াল ব্যুরো: গরমকাল মানেই ঠান্ডা ঠান্ডা সরবত বা আইসক্রিম (ice-cream)। গায়ে জ্বালা ধরানো গরম (summer) এখনও শহরে না পড়লেও সেটা যে পড়বে না তেমনট তো নয়। তার আগেই যদি জেনে রাখা যায় বিশিষ্ট কিছু আইসক্রিম বানানোর পদ্ধতি তাহলে মন্দ কি।
পান (pan) আইসক্রিম। হ্যাঁ ঠিকই শুনেছেন পান শুধু খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবেই নয় এবারে গরমকালে ডেজার্ট হিসেবেও চেখে দেখতে পারেন পান পাতার আইসক্রিমও। গরমকালে বাড়িতেই বসে আপনিই বানিয়ে নিতে পারবেন এই আইসক্রিম। খেতেও বেশ ভালো এবং সঙ্গে দেবে ইনস্ট্যান্ট রিফ্রেশমেন্ট। আসুন জেনে নেওয়া যাক এই অনন্য আইসক্রিম বানানোর।
উপকরণ -
মৌরি, গুলকান্দ, কাজু, এলাচ আর ফ্রেশ মিন্ট। আর লাগবে একটি ব্লেন্ডার।
কিভাবে বানাবেন -
সবকটা উপকরণ ভাল করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে দিয়ে একটা ঘন মিশ্রন বানিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রনটাকেই একটি পাত্রে ঢেলে ফ্রিজে রেখে জমিয়ে নিলেই তৈরি ফ্রেশ পান আইসক্রিম। উপরে চেরির টুকরো আর মনের মতো কোনও সিরাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন অনন্য এই রেসিপি। যে পাত্রে মিশ্রনটিকে ঢালবেন সেটা হতে পারে কোনও সাধারণ আইসক্রিম তৈরির ছাঁচ আবার সেটা হতে পারে বিভিন্ন আদলের।
তাহলে আর দেরি কেন? চটপট বানিয়ে ফেলুন এই সহজ আইসক্রিমটি আর প্যাঁচপ্যাঁচে গরমের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও স্বস্তি অনুভব করুন।
পরীক্ষায় অনুপস্থিত ছাত্রী, সেই সূত্র ধরেই বড় অপরাধের সন্ধান মিলল