Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাতের ঘুম কেড়ে নিচ্ছে মশা? এই উপায়ে ঝেঁটিয়ে বিদায় করুন ঘর থেকে

গরমে ঘরে মশার হাতে রক্ষা পেতে কয়েকটি টোটকা অ্যাপ্লাই করতে পারেন। ঘরোয়া উপায়েই মশার উৎপাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।

রাতের ঘুম কেড়ে নিচ্ছে মশা? এই উপায়ে ঝেঁটিয়ে বিদায় করুন ঘর থেকে

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 15 March 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: গরম পড়ে গেছে। সকাল হোক বা সন্ধে, একটু ঘরে হাওয়া ঢোকার জন্য সকলেই জানালা খোলা রাখবেন এই সময়। গরমের চোটে মশারি টাঙানোতেও অনেকের আপত্তি থাকে। সবই ঠিক আছে, বাধ সাধে মশা। এই একটা জিনিসকে অনেকেই ভয় পান। বিরক্তও হন। গরমে ঘরে মশার হাতে রক্ষা পেতে কয়েকটি টোটকা অ্যাপ্লাই করতে পারেন। ঘরোয়া উপায়েই মশার উৎপাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।

রসুনের গন্ধ মশার যম

মশা রসুনের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। রসুন দেখলেই মশা পালায়, এমন কথা অনেকেই বলেন। আসলে রসুনের গন্ধে পালায়। কীভাবে রসুন ব্যবহার করলে এমনটা সম্ভব? কয়েকটি রসুনের কোয়া জলে সেদ্ধ করে নিন। সেই জল ঠান্ডা হয়ে গেলে ঘরের কোণায় ছিটিয়ে দিন। দেখবেন, মশা দ্রুত পালিয়ে যাবে। যদি তা না করতে পারেন, ওই ফুটন্ত জল ধোঁয়া ওঠা সমেত ঘরে এনে রাখুন, দরজা-জানালা বন্ধ করে দিন। দেখবেন মশার উৎপাত কমবে।

ধুনোর ধোঁয়া

সন্ধ্যার আগেই ঘরের জানালা ও দরজা বন্ধ করে দিন এবং ধুনো জ্বালান। ধুনোর গন্ধে মশা পালায়। ধোঁয়া ঘরে ছড়িয়ে পড়লে জানালা-দরজা খুলে দিন, এতে মশা ঘর থেকে বেরিয়ে যাবে।

শুকনো নিমপাতা ও ধূপকাঠি

শুকনো নিমপাতা পুড়িয়ে নিন এবং সঙ্গে সুগন্ধী ধূপকাঠি মিশিয়ে দিন। তারপর ঘরে রেখে দিন। এতে একদিকে যেমন ঘরে সুন্দর গন্ধ থাকবে, তেমনই মশার উপদ্রব কমে যাবে।

কর্পূর 

জানালা-দরজা বন্ধ করে ধুনোর সঙ্গে কর্পূর জ্বালাতে পারেন। এতে মশা চলে যাবে। 


```