
শেষ আপডেট: 27 December 2023 14:05
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র ক'টা দিন। বছর শেষ।আসছে নতুন বছর, নতুন গল্প, নতুন মানুষজন, নতুন কাজ কিন্তু বছরের শেষ দিনটা বন্ধুদের সঙ্গে একটু জমিয়ে হুল্লোড় না করলে কী হয়! একটা বছরের বিদায় আর আরও একটা নতুন বছরের শুরু, অনেক অনুভূতি মিলেমিশে একাকার। তাই শেষ দিনটার পার্টি কিন্তু হওয়া চাই ধামাকাদার।আর উইন্টার পার্টি মানেই কিন্তু ট্রেন্ডি মেকআপ আর চোখ ধাঁধানো সাজগোজ। নিউ ইয়ারস ইভের পার্টিতে সাজার জন্য অনেকে মেকআপ আর্টিস্টের কাছে যান। তবে আপনার যদি বেসিক কিছু ট্রেন্ডি মেকআপ টিপস জানা থাকে তাহলে আপনি নিজেই নিজেকে সাজিয়ে তুলতে পারেন। চলুন জেনে নিই নিউ ইয়ারস ইভের সন্ধেবেলায় কেমন মেকআপ করবেন?
বোল্ড কালারফুল মেকআপ
•উজ্জ্বল লাল রং এবার ট্রেন্ডে রয়েছে। তাই টকটকে লাল লিপস্টিক আর রেড নেল কালার হতে পারে আপনার স্টাইল স্টেটমেন্ট।
• মিনিমাল আইশ্যাডো,বড় আইল্যাশ আর আই লাইনারের হালকা রেখায় আপনার এবারের নিউ ইয়ার পার্টি লুক হতে পারে আকর্ষণীয়।
• হালকা রঙের লং ড্রেসের সঙ্গে এই কালারফুল মেকআপ আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে।

ট্রেন্ডে ল্যাতে বেস মেকআপ
•শীতের সময়ে এমনিই আমাদের ত্বক খুব শুষ্ক থাকে। তাই ম্যাট মেকআপ না করে ট্রাই করুন ল্যাতে মেকআপ। বলিউড থেকে হলিউডের বেশিরভাগ তারকারদেরই এখন দেখা যাচ্ছে এই ধরনের মেকআপ করতে। সাবডিউড কিন্তু অ
ব্রাইট ,এটাই ল্যাতে মেকআপের বৈশিষ্ট্য। •আপনার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে সব কালার ব্যবহার করতে হবে। ল্যাটতে বেস মেকঅস্পের সঙ্গে বেশি উজ্জ্বল রঙের ব্যবহার না করে ব্রোঞ্জ, ট্যান, ব্রাউন টোনের কালার কসমেটিক্স ব্যবহার করুন।
•একটা শিমারি ড্রেসের সঙ্গে এই ধরনের মেকআপ দারুণ লাগবে।

মারমেড মেকআপ
• সম্প্রতি রঙবেরঙের আই মেকআপ আর লিপস্টিকের চল খুব বেড়েছে।
•ভিড়ের মধ্যে নিজেকে তুলে ধরার জন্য আই মেকআপটা আকর্ষণীয় করে তোলা খুব জরুরি। ফলে এবার নিউ ইয়ারস পার্টি লুকে আইশ্যাডোতে একটু রং যোগ করতেই পারেন।
• মারমেড মেকআপে যে রংগুলো বেশি ব্যবহার করা হয় সেটা হল গোলাপি, বেগুনি, নীল।
• এই ধরনের মেকআপে ব্লাশারের ব্যবহারও বেশি পরিমাণে করা হয় সঙ্গে থাকে গ্লিটার। স্পার্কলিং আইশ্যাডো, পিঙ্ক লিপস এবং পিঙ্ক চিক, এই হচ্ছে মারমেড মেকআপের প্রধান বেস।
• তারপর শুধু দরকার একটা মারমেড স্টাইল ড্রেস আর একটু ক্রিয়েটিভিটি।

ঠোঁট দিয়ে যায় চেনা
•কোনও মেকআপ না করেও আপনি হয়ে উঠতে পারেন নিউ ইয়ার পার্টির সেরা সুন্দরী। আপনি যদি নতুন জিনিস ট্রাই করতে পছন্দ করেন তাহলে এই মেকআপ লুক আপনার জন্য।
• আপনার পছন্দের পোশাক, হালকা মেকআপ, একটু বড় আইল্যাশ আর লিপস্টিক।
• শুধু লাল, গোলাপি নয় এবার নিউ ইয়ার'স লুক হিসেবে ট্রাই করতে পারেন একটু অন্য রকমের কালার শেড। দেখবেন আপনার লিপ কালার যেন আপনার পোশাকের কালারের সঙ্গে ক্ল্যাশ না করে।
নো মেকআপ লুক
• সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তব, সব জায়গায় এই নো মেকআপ লুক প্রাধান্য পাচ্ছে
কী এই মেকআপ লুক?
• যতটা কম মেকআপ ব্যবহার করে বেস মেকআপ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সবকিছুই হবে খুব মিনিমাল, সাধারণ। •মেকআপের বেস হতে হবে নিখুঁত। চকচকে স্কিন, হালকা ফাউন্ডেশন, হালকা ব্লাশার , হালকা লিপস্টিক আর একটু মাসকারা ,ব্যস রেডি।

বেশ কয়েক রকম মেকআপ ট্রেন্ড তো জানানো হল আপনাদের। ভেবে দেখুন এই বছরের নিউ ইয়ারস ইভের পার্টিতে আপনি কোন লুকটা ট্রাই করবেন?