
শেষ আপডেট: 24 May 2023 12:59
জামাইষষ্ঠী ২৫ জুন। সারাদিন মেয়ে জামাইকে আদর-আপ্যায়নেই দিন কেটে যায়। এই দিন শাশুড়ি নিজের হাতে পঞ্চব্যঞ্জন রান্না করে জামাই আপ্যায়ন করে থাকেন। কিন্তু এখন বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় জামাইষষ্ঠী উপলক্ষে বাহারি খাবারের আয়োজন করা হয়। এ বছরে কোন হোটেল এবং রেস্তোরাঁয় কী ধরনের বাঙালি খাবারের আয়োজন করা হয়েছে তার হদিশ রইল (Jamaisasthi Food in Kolkata Restaurants)। খবরে চৈতালি দত্ত।
এঁদের জে ডাব্লু কিচেনে এদিন জামাইষষ্ঠীর জন্য বিশেষ মেনু কিউরেট করা হয়েছে। উল্লেখযোগ্য মেনু আলু পোস্ত, এঁচোড়ের ডালনা, ফিশফ্রাই, কষা মাংস, মুরগির ঝোল, মাছের কালিয়া, মিষ্টি দই, পায়েস, সন্দেশ ইত্যাদি, যা দুপুর ১২.৩০ থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত পাওয়া যাবে।

খরচ: করসমেত ২৫৫০ টাকা (১জন)
যোগাযোগ: +৯১ ৭০৪৪৪৪০৭১১।
এদিন জামাই আদরের জন্য এঁদের 'সিজনাল টেস্টস'-এ বিশেষ ভূরিভোজের আয়োজন করা হয়েছে। উল্লেখযোগ্য পদ ছানার পাতুরি, লুচি উইথ আলুর দম, চিংড়ি মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, কলকাতা স্টাইল মটন বিরিয়ানি উইথ চিকেন চাপ, কষা মাংস উইথ বাসমতী পোলাও, লিচুর পায়েস, রাবরি, আম সন্দেশ ইত্যাদি, যা লাঞ্চ এবং ডিনারে পাওয়া যাবে।

খরচ: ১৯৯৯ টাকা+কর (১ জন)।
যোগাযোগ: +৯১ ৩৩৪০৩৭১২৩৪।
এঁদের সোনারগাঁও রেস্তোরাঁয় এদিন ভেজ এবং ননভেজ থালি পাওয়া যাবে। কষা মাংস, ডাব চিংড়ি, সরষে ইলিশ, ভাপা আম দই ইত্যাদি থাকবে।
খরচ: ভেজ থালির দাম ২৭০০ টাকা + কর (১জন), ননভেজ থালির দাম পড়বে ৩৫০০ টাকা + কর (১জন)।

'ক্যাল ২৭' লাঞ্চ এবং ডিনারে স্পেশাল জামাইষষ্ঠী বুফের আয়োজন করা হয়েছে। লাইভ পিজ্জা, পাস্তা, ইন্টারন্যাশনাল গ্রিল স্টেশন, সি ফ্রুড, রোস্ট, ডেজার্ট, বেভারেজ/ মকটেল ইত্যাদি মিলবে।
খরচ: ৩৫০০ টাকা + কর (১জন)। শর্তাবলি প্রযোজ্য।
যোগাযোগ: ৯৮৩১৩০৫০৫৭।
জামাইদের কথা মাথায় রেখে 'মহোৎসব' এবং 'ভূরিভোজ' নামে দু'টি থালির আয়োজন করা হয়েছে। 'মহোৎসব' ভেজ থালিতে থাকবে গয়না বড়ি, লুচি, বেগুন ভাজা, গোবিন্দভোগ ডাল রায় বাহাদুর, আলু ঝিঙে পোস্ত, মৌরি পটল, বাসন্তী পোলাও, মোচার ঘন্ট, বেগুন বাসন্তী, আম এঁচোড়ের তরকারি, মোচার ঘন্ট, রসগোল্লার ডালনা, আমসত্ত্ব খেজুরের চাটনি, আম রাজভোগ, ভাজা পাঁপড়, লিচু দই, পাঁচ রকমের ফল ইত্যাদি।

'ভূরিভোজ' আমিষ থালিতে থাকবে মৌরলার পিঁয়াজি, লুচি, বেগুন ভাজা, গোবিন্দভোগ মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মালাইকারি, সরষে ইলিশ, ভেটকি পাতুরি, মৌরি পটল, আলু ঝিঙে পোস্ত, বাসন্তী পোলাও, গোয়ালন্দপুরের মাংস, আমসত্ত্ব খেজুরের চাটনি, ভাজা পাঁপড়, আম রাজভোগ, লিচু দই, পাঁচ রকমের ফল। পিয়ারলেস ইন (কলকাতা) হোটেল ছাড়াও অ্যাক্সিস মল, শরৎ বোস রোডে আহেলিতে এই উৎসব ২৮ মে পর্যন্ত চলবে।
খরচ: মহোৎসবের খরচ ১৭৯৫ টাকা + কর (১জন)। ভূরিভোজের খরচ ২৭৯৫+কর (১জন)।
যোগাযোগ: ৯৭৪৮২৯৫৫০৮।
জামাইয়ের জন্য এখানে ভেজ, ননভেজ দু'টি স্পেশাল থালি পাওয়া যাবে। জামাইষষ্ঠীর স্পেশাল থালিতে থাকবে কেশরী ঘোল, হিংয়ের কচুরি, স্টিমড রাইস, এঁচোড়ের পুর দিয়ে পটল পুরন ভাজা, রাজনন্দিনী পোলাও, কাশ্মীরি আলুর দম, সবজি দিয়ে মুগ ডাল, চাপড় ঘন্ট, ছানার মালাইকারি, গ্রিলড চিকেন বোনলেস, পোস্ত নারকেল বড়া, ভেটকির গঙ্গা যমুনা, ফুলকপির রোস্ট, গলদা চিংড়ি ভুনা, চচ্চড়ি, কস্তুরী মাংস, ছানার কোপ্তা, কাঁচা আমের চাটনি, সাবুর পাঁপড় ভাজা, ভাপা দই, রাজভোগ, চকোলেট সন্দেশ, রকমারি কাটা ফল (কাঁঠাল, আম, জাম, লিচু) ইত্যাদি।

খরচ: ননভেজের ক্ষেত্রে ১৪৫০ টাকা + কর (১জন), ভেজের খরচ ১২৫০ টাকা + কর (১জন)।
বালিগঞ্জ প্লেস, রাজারহাট, চৌরঙ্গী, সল্টলেক এঁদের এই শাখায় লাঞ্চ এবং ডিনারে এই থালি পাওয়া যাবে।
যোগাযোগ: ৯৯০৩৯৭৫৬১৪।
জামাইকে উপহার দিন আজরখ, ইন্ডিগো, খাদি-কটন শার্ট! কেমন দামে কোথায় মিলবে, দেখুন ভিডিও