Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুজোর ভিড় এড়িয়ে সবুজের মাঝে শান্ত পরিবেশে ঘুরতে যেতে চান! বেড়িয়ে আসুন ইবিজায়

পুজোর ভিড় এড়িয়ে সবুজের মাঝে শান্ত পরিবেশে ঘুরতে যেতে চান! বেড়িয়ে আসুন ইবিজায়

শেষ আপডেট: 10 October 2023 18:38

দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজোর আনন্দের পাশাপাশি সবুজ প্রকৃতির মাঝে সময় কাটাতে চান? তাহলে ঘুরে আসতেই হবে কলকাতার ইবিজা দ্য ফার্ন রিসোর্ট এন্ড স্পা থেকে। পুজো আসছে। প্রহর গুনছে তিলোত্তমা। প্রতিদিনের গতানুগতিকতার বাইরে বেরিয়ে এই চারদিনের জন্য জীবনকে যেন একটু অন্যভাবে পাওয়া, অন্য স্বাদ-গন্ধের মধ্যে হারিয়ে যাওয়া। প্রত্যেকেই নিজস্ব রুচি অনুযায়ী আনন্দের পরিসর খুঁজে নেন। কেউ চান ভিড় ঠেলে প্যান্ডেলের পর প্যান্ডেল পেরিয়ে যেতে আবার কেউ খোঁজেন একটু নিরিবিলি, নিয়ন্ত্রিত জনসমাগম, একটু প্রকৃতির সান্নিধ্য। আপনি যদি নির্জনতা ও উৎসবের চমৎকার ভারসাম্য পছন্দ করেন তাহলে কলকাতার এই রিসর্ট হতে পারে আপনার জন্য একেবারে আইডিয়াল।

পুজোর মজার পুরো ফ্লেভারই কিন্ত এই ইবিজায় থাকছে। দুর্গাপুজো উপলক্ষে স্পেশাল ডেকোরেশন, ঢাকি, বাউল গান, ম্যাটিনি শো, পুজোর স্পেশাল মেনু আরও কত কী! আধুনিকতার সঙ্গে প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন রয়েছে এখানে। ঘরের ব্যালকনিতে বসে যখন সবুজে ঘেরা মাঠ ও জলাশয় দেখতে পাবেন মন ভরে যেতে বাধ্য। এমনকী এখানে রয়েছে আলাদা কটেজ। তাই পরিবার বা বন্ধুদের সাথে পুজোর ঠাকুর দেখার পরেও কয়েকদিন নিজস্ব কটেজ বুক করে ছুটি কাটিয়ে রিল্যাক্স করে থেকে যেতেই পারেন। 

সুইমিংপুল, প্লেগ্রাউন্ড, রেস্তোরাঁ, স্পা এমনকি ডিস্কোর পাশাপাশি এখানে রয়েছে খেলার জন্য টেবিল টেনিস, ক্যারাম ইত্যাদি ইন্ডোর গেমসও। সঙ্গে রয়েছে বিস্তৃত সবুজ ও রঙিন বাগান। যেখানে বসে সন্ধের স্ন্যাকস সহযোগে আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন। দিনের মতই জায়গাটির রাতের সৌন্দর্যও অতুলনীয়। পুজোর মধ্যেই কলকাতার কাছাকাছি এমন এক সুন্দর জায়গায় রিল্যাক্স করতে চাইলে অবশ্যই ঘুরে আসুন ইবিজাতে। এখানকার স্টাফেদের ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা আপনাকে মুগ্ধ করবেই।

দূর্গাপুজো উপলক্ষে চলছে বিশেষ অফারও। ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত চলবে এই অফার। এখানকার রুমের ভাড়া শুরু ৮,৯৯৯ টাকা থেকে সঙ্গে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। চেকইনের সময় দুপুর ২টো থেকে পরের দিন সকাল ১১টা।

কীভাবে যাবেন? দক্ষিণ কলকাতা থেকে মাত্র ৪০ মিনিটের দূরত্বে এবং আইআইএম জোকা থেকে মাত্র ১১ কিমি দূরত্বে রয়েছে এই ইবিজা দ্য ফার্ন রিসোর্ট এন্ড স্পা রিসোর্ট। 

আরও বিস্তারিত ভাবে জানতে ফোন করুন :  ০৩৩- ৭১২৬ ২৬৪৩


```