Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে! এই কৌশলগুলি মেনে চলুন আরাম পাবেন

অনেকসময়েই মাথা যন্ত্রণার কারণ মাইগ্রেন। তবে এই মাথা যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে ঠান্ডা সেঁক দিতে পারেন। মাথার চারপাশে আইসপ্যাক দিয়ে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট মতো সেঁক দিন। তারপর কিছুক্ষণ বিশ্রাম করে গরম জলে স্নান করে নিন।  

মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে! এই কৌশলগুলি মেনে চলুন আরাম পাবেন

শেষ আপডেট: 9 January 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: মাথা যন্ত্রণার সমস্যা যে কতটা ভয়ঙ্কর এবং কষ্টদায়ক এটা যাঁদের হয় তাঁরা জানেন। একবার ব্যাথা শুরু হলে কাজকর্ম তো দূর, নড়াচড়া করার শক্তিটুকু পর্যন্ত থাকে না। 

বিশেষজ্ঞদের মতে, মাথার যন্ত্রণা হলে না বুঝেশুনে পেনকিলার না খাওয়াই ভাল। কারণ অনেকসময় পেনকিলার খেলে তার একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। মাথা যন্ত্রণা প্রায়ই হতে থাকলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। তবে কিছু ঘরোয়া টোটকা আছে যেগুলো মেনে চললে কিছুটা হলেও আরাম মিলবে। 

অনেকসময়েই মাথা যন্ত্রণার কারণ মাইগ্রেন। তবে এই মাথা যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে ঠান্ডা সেঁক দিতে পারেন। মাথার চারপাশে আইসপ্যাক দিয়ে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট মতো সেঁক দিন। তারপর কিছুক্ষণ বিশ্রাম করে গরম জলে স্নান করে নিন।  

তাছাড়া এই সময় ম্যাসাজ খুব ভাল আরাম দেয়। নির্দিষ্ট জায়গায় ম্যাসাজ করলে সেখানকার রক্ত চলাচল অনেকাংশে বেড়ে যায়। তাই এবার থেকে যখন মাথা ব্যাথা করবে তখন একটু হালকা হাতে ম্যাসাজ করুন দেখবেন অনেকটা আরাম পাবেন।

অত্যাধিক মাথা ব্যথা করলে জোরালো আলো চোখের উপর চাপ সৃষ্টি করতে পারে। যেখান থেকে মাথা ব্যথা আরও চাগার দিয়ে উঠতে পারে।  যদি সুযোগ থাকে তাহলে আলো নিভিয়ে কিছুক্ষণ শুয়ে থাকুন। চোখ বন্ধ করে বিশ্রাম নিন দেখবেন ব্যথা অনেকটা কম অনুভব করবেন।

শরীরে জলের ঘাটতি হওয়ার কারণেও অনেকসময় মাথাব্যথা হয়। তাই ব্যথা শুরু হলে অল্প অল্প জল খেতে থাকুন। এই সমস্যার হাত থেকে পুরোপুরি মুক্তি পেতে হলে রোজ অন্তত ৩ লিটার জল পান করা শুরু করুন।


```