Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

খুশকি তাড়িয়ে লম্বা, ঘন চুল পেতে চান! শ্যাম্পুর আগে চুলে লাগান এইগুলো 

এইসময় চুল বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে চুল পাতলা হয়ে যেতে থাকে। অনেকেই চুল ঘন হচ্ছে না কেন এই নিয়ে অভিযোগ করেন। শ্যাম্পু করার আগে এভাবে চুলের যত্ন নিলে যেমন খুশকির সমস্যাও মিটবে আবার চুল হবে লম্বা, কালো এবং ঘন। 

খুশকি তাড়িয়ে লম্বা, ঘন চুল পেতে চান! শ্যাম্পুর আগে চুলে লাগান এইগুলো 

শেষ আপডেট: 10 January 2024 17:27

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল মানেই চুল উঠে যাওয়া, রুক্ষ চুল, চুলের ডগা ফেটে যাওয়া, চুল পড়ে যাওয়া। কিন্তু শীতকালে সবথেকে বেশি সমস্যা হয় যেটার জন্য সেটা হল খুশকি। খুশকির সমস্যা শুরু হলে চুল তার নিজের সজীবতা হারিয়ে ফেলতে শুরু করে। 

অন্যান্য যেকোনও সময়ের মতো শীতকালেও চুলে প্রচুর নোংরা জমে এবং তার জন্য প্রয়োজন নিয়মিত শ্যাম্পু করা। তবে শীতকালে ঠান্ডা লাগার ভয়ে অনেকেই স্নান এড়িয়ে চলেন যার ফলে আরও ময়লা জমতে থাকে চুলে। 

তাছাড়া এইসময় চুল বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে চুল পাতলা হয়ে যেতে থাকে। অনেকেই চুল ঘন হচ্ছে না কেন এই নিয়ে অভিযোগ করেন। শ্যাম্পু করার আগে এভাবে চুলের যত্ন নিলে যেমন খুশকির সমস্যাও মিটবে আবার চুল হবে লম্বা, কালো এবং ঘন। 

How to Get Shiny Hair - The Best Healthy Hair Products and Tools — ckanani  | Long hair styles, Healthy shiny hair, Smooth hair

নারকেল তেলের মধ্যে ২ টো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। এবার তার মধ্যে কয়েকফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে নিলেই রেডি ম্যাজিক তেল। শ্যাম্পু করার আগে এই তেল মাথায় ভাল করে মালিশ করুন। তারপর শ্যাম্পু করে নিন। এই তেলে যেমন দূর হবে খুশকি তেমনই বন্ধ হবে চুল পড়াও। 

শীতে চুলে ধুলো বালিও অনেক বেশি লাগে। তাই শ্যাম্পু করার প্রয়োজন বেশি পড়ে। কিন্তু ঠান্ডার ভয়েঅনেকেই শ্যাম্পু করতে চান না। এতে চুলে আরও বেশি নোংরা জমে

এছাড়া বাড়িতে স্পা ক্রিম বানিয়ে সেটা দিয়েও যত্ন নিতে পারেন চুলের। ওই একই উপকরণ দিয়ে তেলটা বানিয়ে নিন খালি তারমধ্যে দুচামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ ঘরোয়া স্পা ক্রিম। মাথায় অন্তত ১ ঘণ্টা লাগিয়ে রাখুন তারপর শ্যাম্পু করে নিন। এতে স্ক্ল্যাপ পরিষ্কার থাকবে আবার চুলের নিজের জেল্লা বজায় থাকবে। 

এছাড়া যেটা করতে পারেন তা হল চাল বা ডাল ধোয়া জলে দুচামচ চিনি এবং শ্যাম্পু মিশিয়ে এই মিশ্রণ দিয়ে শ্যাম্পু করুন। শ্যাম্পুর পর ভাল কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল অত্যন্ত নরম থাকবে এতে।


```