Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতে ঠোঁটের গোলাপি আভা হারিয়ে যাচ্ছে! বাড়িতে থাকা এই সবজি দিয়ে বানিয়ে নিন লিপ বাম

ত্বকের মতো ঠোঁটেরও প্রয়োজন অতিরিক্ত যত্ন। ঠোঁটের উপর জমে থাকা ডেড স্কিন পরিষ্কার করার জন্য মাঝে মাঝে এক্সফোলিয়েট করা উচিত। সঙ্গে দরকার ঠোঁটের সঠিক আর্দ্রতা বজায় রাখা। 

শীতে ঠোঁটের গোলাপি আভা হারিয়ে যাচ্ছে! বাড়িতে থাকা এই সবজি দিয়ে বানিয়ে নিন লিপ বাম

শেষ আপডেট: 17 December 2023 18:36

দ্য ওয়াল ব্যুরো: শীতকালের অন্যতম সাধারণ সমস্যা শুকনো ঠোঁট বা ঠোঁট ফাটা। যতই লিপ বাম লাগান না কেন বা লিপ স্ক্রাবার ব্যবহার করুন না কেন দিনের শেষে বাড়ি ফিরতে ফিরতে আবার যে কে সেই। ত্বকের মতো ঠোঁটেরও প্রয়োজন অতিরিক্ত যত্ন। ঠোঁটের উপর জমে থাকা ডেড স্কিন পরিষ্কার করার জন্য মাঝে মাঝে এক্সফোলিয়েট করা উচিত। সঙ্গে দরকার ঠোঁটের সঠিক আর্দ্রতা বজায় রাখা।

বাড়ির জন্য সবজি বাজার যখন করবেন একটু বেশি করে বিট কিনে আনবেন। এমনিতেই শীতকালে বিটের তরকারি আর বিট ভাজা খেতে বেশ ভালই লাগে। এবার বিট দিয়েই বানিয়ে নিতে পারবেন ঠোঁটের জন্য লিপ বাম।

সূর্যের ক্ষতিকারক রশ্মি আর ধূমপানের ফলে ঠোঁটের প্রাকৃতিক রং হারিয়ে যেতে পারে। ঠোঁটে কালচে আভা চলে আসতে পারে। বিটরুটকে কাজে লাগিয়ে ফিরিয়ে আনতে পারেন ঠোঁটের গোলাপি আভা। কীভাবে বানাবেন লিপ স্ক্রাব? 

প্রথমেই বিট বেটে তার থেকে রস বের করে নিতে হবে। এবার সেই রসে ১ চামচ চিনি আর নারকেল তেল মিশিয়ে দিন। এবার দিয়ে দিন একটা ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস। তৈরি বিটরুট লিপ স্ক্রাব। এই স্ক্রাব ঠোঁটের উপর লাগিয়ে ঘষুন। ঠোঁটের উপর জমে থাকা মরা চামড়া খুব সহজেই উঠে আসবে। পাশাপাশি ঠোঁটের উপরে যদি কালো ছোপ পরে থাকে সেটাও অনেকটা পরিষ্কার হবে এই স্ক্রাবে।

এরপর ঠোঁটে লাগান বিটরুট লিপ বাম। তার জন্যে প্রয়োজন ১ চামচ বিসওয়াক্স, ১ চামচ নারকেল তেল, ১ চামচ আমন্ড ওয়েল। উপকরণগুলো প্রথমে একটা পাত্রে নিয়ে গলিয়ে নিতে হবে, এবার তার মধ্যে ১ চামচ বিটের রস আর ২ ফোঁটা ভিটামিন ই ওয়েল মিশিয়ে দিন। মিশ্রণটা গরম থাকতে থাকতে একটা ছোট কাঁচের জারে ঢেলে নিন। একদিনের মধ্যেই সেটা জমে লিপ বামের আকার নিয়ে নেবে।

ঠোঁটের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি এই লিপ বাম আপনার ঠোঁটকে আরও নমনীয় এবং গোলাপি করে তুলতেও সাহায্য করবে।


```