Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শীতে ধনেপাতার চাটনি এভাবে বানিয়ে খেতে পারেন, রইল রেসিপি

কীভাবে বানাবেন ধনেপাতার চাটনি, রইল ঘরোয়া রেসিপি শুধুমাত্র আপনার জন্য।

শীতে ধনেপাতার চাটনি এভাবে বানিয়ে খেতে পারেন, রইল রেসিপি

শেষ আপডেট: 27 November 2023 19:24

দ্য ওয়াল ব্যুরো: টাটকা সবজি, সবুজ শাকপাতা আর নানা রকমের ফল বাজারে উঠতে দেখলেই বোঝা যায় শীতকাল এসে গেছে। কিন্তু শীতকালে তো অনেক সবজিই বাজারে ওঠে, তবে টাটকা সবুজ ধনেপাতার বিকল্প বোধহয় আর কিছুতে নেই। আলু ফুলকপির তরকারিতে একটু ধনেপাতা কুঁচি ছড়িয়ে দেওয়া হোক বা শীতের সন্ধেবেলা গরম গরম পকোরার সঙ্গে টক মিষ্টি ঝাল ধনেপাতার চাটনি যেন শীতের ‘সিগনেচার টেস্ট’।

শীতকালে এমনিও তেঁতুল, কদবেল, জলপাইয়ের আচার খেতে বেশ ভালই লাগে কিন্তু সেসব বাড়িতে সবসময় তো আর পাওয়া যায় না। তবে একটু বেশি করে ধনেপাতার চাটনি বানিয়ে রেখে দিলে যে কোনও খাবারের সঙ্গে অল্প করে নিয়ে খেলে খাবারের স্বাদ বদলে যায়।

কীভাবে বানাবেন ধনেপাতার চাটনি, রইল ঘরোয়া রেসিপি শুধুমাত্র আপনার জন্য।

প্রথমেই একটু বেশি পরিমাণে ধনেপাতা নিয়ে নিতে হবে। সঙ্গে লাগবে রসুন, সর্ষের তেল, নুন, অল্প চিনি, কাঁচা লংকা, লেবুর রস বা কাঁচা তেঁতুল। টাটকা ধনেপাতা বাজার থেকে কিনে এনে সেটা ভাল করে ধুয়ে নিতে হবে। এবার ধুয়ে রাখা ধনেপাতা আর কাঁচালংকা মিক্সি বা শিলে ভাল করে বেটে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে বেশ কয়েকটা গোটা রসুনের কোয়া দিয়ে লাল করে ভেজে নিন। এবার সেই তেল সমেত ভাজা রসুনটাকেও সুন্দর একটা পেস্ট করে নিতে হবে।

এবার কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে তাতে এক এক করে ধনেপাতা বাটা আর রসুনবাটা দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে তাতে পরিমাণমতো নুন আর চিনি দিয়ে দিতে হবে। মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে এলে একটু লেবুর রস বা তেঁতুলের পাল্প মিশিয়ে দিন। ব্যস রেডি ঘরোয়া ধনেপাতার চাটনি। গরম গরম পকোরা বা নিছক ডাল ভাতের সঙ্গে খেলেও জমে যাবে আটপৌরে খাওয়ার স্বাদ।


```