Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতকালে বার বার ক্রিম লাগানোর পরও হাতে পায়ে খড়ি ফুটছে, ব্যবহার করুন এই বডি লোশন

এই সময় চামড়ায় টান ধরে বেশি ফলে বারবার ক্রিম লাগানোর পরেও সাদা সাদা খড়ি ফুটে উঠতে দেখা যায়। কমবেশি প্রত্যেককেই শীতকালে এই সমস্যার মুখোমুখি হতে হয়। বাজারে হরেক রকম বডি লোশন পাওয়া যায়। কোনটা আপনার ত্বকের জন্য ভাল সেটা বোঝার জন্য কিনে লাগাতে হবে। ভাল বডি লোশনের দামও কিন্তু কম না। 

শীতকালে বার বার ক্রিম লাগানোর পরও হাতে পায়ে খড়ি ফুটছে, ব্যবহার করুন এই বডি লোশন

শেষ আপডেট: 17 December 2023 18:37

দ্য ওয়াল ব্যুরো: শীতে ত্বক শুকিয়ে যাওয়ার ব্যপারটা খুবই সাধারণ। বারবার ক্রিম লাগানোর একটা ঝক্কি থেকেই যায়। বিশেষত যাঁরা বাইরে কাজ করেন তাদের ত্বক তো আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই সময় শরীরকে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে জল খাওয়া যেমন আবশ্যিক, তেমনই ভাল কোনও ক্রিম বা বডি লোশন লাগানোও জরুরি।

এই সময় চামড়ায় টান ধরে বেশি ফলে বারবার ক্রিম লাগানোর পরেও সাদা সাদা খড়ি ফুটে উঠতে দেখা যায়। কমবেশি প্রত্যেককেই শীতকালে এই সমস্যার মুখোমুখি হতে হয়। বাজারে হরেক রকম বডি লোশন পাওয়া যায়। কোনটা আপনার ত্বকের জন্য ভাল সেটা বোঝার জন্য কিনে লাগাতে হবে। ভাল বডি লোশনের দামও কিন্তু কম না। 

এসব ঝামেলার মধ্যে না গিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন বডি লোশন। তার জন্যে লাগবে অ্যালোভেরা জেল, নারকেল তেল, আমন্ড ওয়েল আর ভিটামিন ই ক্যাপসুল। এই জিনিসগুলো দিয়েই আপনি সহজেই দারুণ কার্যকরী বডি লোশন বানিয়ে নিতে পারবেন। 

আধ কাপ নারকেল তেল আর আধ কাপ আমন্ড অয়েল নিয়ে নিন। তাতে এক বড় টেবিলচামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। এবার ২টো ভিটামিন ই ক্যাপসুল ভেঙে সেটার নির্যাস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। শেষে আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল ৪-৫ ফোঁটা মিশিয়ে দিতে পারেন। এতে ক্রিমের গন্ধটাও খুব সুন্দর হবে।

Homemade Lotion – CrowMoonKitchen

এই সবকটা উপকরণ একটা পাত্রে বা ব্লেন্ডারে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। এবার সেটা কাঁচের বোতলে ঢেলে জমিয়ে নিন। ব্যাস, তৈরি হোমমেড বডি লোশন। স্নানের পর সারা গা-হাত-পায়ে ভাল করে লাগিয়ে নিন। এই বডি লোশন যেমন কার্যকরী তেমনই খরচের দিক থেকে যথেষ্ট সাশ্রয়ী।


```