Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হোলি স্পেশ্যাল খাওয়া দাওয়া নিয়ে হাজির কলকাতার পাঁচতারা হোটেল-রেস্তোরাঁ, জানুন মেনু 

পাঁচ তারা রেস্তোরাঁগুলোতে চলছে বসন্ত উৎসব স্পেশ্যাল অফার ও খানাপিনার আয়োজন। আপনাদের জন্য রইল সেইসব খুঁটিনাটি তথ্য। 

হোলি স্পেশ্যাল খাওয়া দাওয়া নিয়ে হাজির কলকাতার পাঁচতারা হোটেল-রেস্তোরাঁ, জানুন মেনু 

বসন্ত উৎসব স্পেশ্যাল অফার ও খানাপিনার আয়োজন

শেষ আপডেট: 19 March 2024 19:42

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত উৎসব উদযাপন যেমনই হোক না কেন, খাওয়া দাওয়া হওয়া চাই জমজমাট। কলকাতায় বহু ভাল রেস্তোরাঁ রয়েছে। তবে এই একটা দিন যদি একটু বেশি রেস্ত খরচ করে পাঁচ তারায় খাওয়ার ইচ্ছে থাকে তাহলে যেতে পারেন এই তারকা খচিত  রেস্তোরাঁগুলোতে। এখানে চলছে বসন্ত উৎসব স্পেশ্যাল অফার ও খানাপিনার আয়োজন। আপনাদের জন্য রইল সেইসব খুঁটিনাটি তথ্য। 

১) তাজ বেঙ্গল, কলকাতা 
     ক্যাল ২৭ 

উৎসব যাই হোক না কেন তাজ বেঙ্গল সবসময় চেষ্টা করে নিজেদের মতো করে সেই উৎসবকে উদযাপন করতে। এবারেও বসন্ত উৎসবে তাজ বেঙ্গলের রেস্তোরাঁ ক্যাল ২৭ আয়োজন করেছে স্পেশ্যাল ভোজের। হোলি স্পেশ্যাল ব্রাঞ্চ পাওয়া যাবে মার্চের ২৫ তারিখ দুপুর ১২:৩০টা থেকে। 

রয়েছে আলাদাভাবে আয়োজন করা হোলি স্পেশ্যাল ব্রাঞ্চ। ঠাণ্ডাই, চাট কাউন্টার, গুজিয়া কাউন্টার সহ আরও অনেককিছু। ড্রিঙ্কস ছাড়া জন প্রতি খরচ পড়বে ২৫০০ টাকা + কর আর ড্রিঙ্কস নিয়ে খরচ পড়বে ৩৪০০ টাকা + কর। 

২) তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতা 
     শামিয়ানা 

তাজ সিটি সেন্টারের শামিয়ানাতেও চলছে হোলি স্পেশ্যাল ব্রাঞ্চ। যেতে হবে ২৫ মার্চ, ঠিক দুপুর ১২:৩০টা। অতিথিরা এখানে পাবেন হোলি স্পেশ্যাল নামকিনস, ভাল্লাস, গুজিয়া, সঙ্গে রয়েছে কালা খাট্টা সরবত বার। এছাড়া থাকছে ঠাণ্ডাই এবং লস্যি সেকশন। জন প্রতি খরচ পড়বে ২৫০০ টাকা + কর। 

হোলির জন্য স্ন্যাক্সে থাকছে হরিয়ালি পনীর টিক্কা, ক্রিস্পি চিলি বেবিকর্ন, কাসুন্দি ম্যারিনেটেড ফিশ ফ্রাই, গন্ধরাজ চিকেন টিক্কা। স্যুপের মধ্যে পাবেন মুর্গ ধানিয়া শোরবা, ভেজ ক্লিয়ার স্যুপ। অন্যদিকে মেনকোর্সে চম্পারন মটন, চিকেন নিহারি, লাহোরি মাচ্ছি। বিরিয়ানিতে থাকছে চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, প্রন পোলাও। চাটে পাবেন দহি ভাল্লা, পানিপুরি, আলু চানা চাট, খাস্তা কচুরি, ছোলে ভাটুরে, আলু টিক্কি, পাঞ্জাবি সামোসা। অবশ্যই থাকবে ঠাণ্ডাই কাউন্টার উইথ লস্যি, গুজিয়া, মালপোয়া, রাবড়ি, মতিচুর লাড্ডু। 


৩) ভিভান্তা ইএম বাইপাস, কলকাতা
      মিন্ট 

ভিভান্তা হোটেলের অন্যতম পছন্দের রেস্তোরাঁ মিন্টেও চলবে হোলি স্পেশ্যাল লাঞ্চ বুফে। দুপুর ১২:৩০টা থেকে শুরু হয়ে যাবে এই লাঞ্চ বুফে। পাবেন সবরকমের হোলি স্পেশ্যাল খাবার দাবার সঙ্গে ড্রিঙ্কসও। গুলাল কি শাম্মি থেকে দহি গুজিয়া, রং বেরাঙ্গি মুর্গ কি শিখ, ডুবকি ওয়ালে আলু, মাওয়া খিচুড়ি ছাড়াও আরও নানা ধরনের মুখরোচক আইটেম। খরচ পড়বে জন প্রতি ১৪০০ টাকা + কর।


```