Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইলিশের মহোৎসব কলকাতায়, জেনে নিন শহরের পাঁচ রেস্তোরাঁর রকমারি ইলিশ-রত্নের সুলুকসন্ধান

শ্রাবণ মাস মানেই ইলিশের মরশুম। কলকাতার পাঁচ রেস্তোরাঁয় চলা ইলিশ উৎসবের সন্ধান করল দ্য ওয়াল। 'ঘরে-বাইরে'র সঙ্গে জেনে নিন আপনারাও।

ইলিশের মহোৎসব কলকাতায়, জেনে নিন শহরের পাঁচ রেস্তোরাঁর রকমারি ইলিশ-রত্নের সুলুকসন্ধান

তাজ গ্রুপের একাধিক হোটেলের রেস্তোরাঁয় চলছে ইলিশ উৎসবের মেজাজ!

শেষ আপডেট: 20 July 2024 15:42

দ্য ওয়াল ব্যুরো: আকাশে কালো মেঘ। ঝমঝমিয়ে বৃষ্টি। গঙ্গা, পদ্মা জুড়ে জোলো হাওয়া আর বানের স্রোত। আষাঢ় পেরিয়ে শ্রাবণমাসে পা দিয়েছে বর্ষা। আর মৎস্যজীবীদের জালে উঠে আসছে সেই অমোঘ, অনবদ্য, অনির্বচনীয় রুপোলি শস্য। বাঙালির অতি প্রিয় সুস্বাদু ইলিশ। বাজারে অবশ্য ইলিশের দামে মধ্যবিত্তের ছেঁকা লাগতে পারে। তবে পকেটের মাপ একটু বাড়ালে, ইলিশ নিয়ে লোভনীয় রসনা-উৎসবের বন্দোবস্ত করেছে পাঁচতারা হোটেল বিপণি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড বা আইসিএইচএল।

এই নাম যদিও অনেকের কাছে অচেনা ঠেকতে পারে। আদতে টাটা গোষ্ঠীর অধীনস্থ এই সংস্থার হাতেই রয়েছে ভারতের তাবড় দুই পাঁচতারা হোটেলের ব্র্যান্ড, 'তাজ' এবং 'বিভান্তা'। কলকাতায় একাধিক তাজ ও বিভান্তা ব্র্যান্ডের হোটেলে শুরু হয়েছে এই ইলিশ উৎসব। দ্য ওয়ালের সঙ্গে খুঁজে নিন সেই সব রকমারি রসনার হদিশ:

তাজ বেঙ্গল 

কলকাতার তাজবেঙ্গল হোটেলের সোনারগাঁওতে আগামী ১৫ সেপ্টেম্বর অবধি চলবে ইলিশ উৎসব। মধ্যাহ্নভোজ ও নৈশভোজ, দু'রকম ব্যবস্থাই থাকছে। দুপুর সাড়ে বারোটা থেকে তিনটে অবধি গেলে মধ্যাহ্নভোজ সারতে পারবেন। নৈশভোজের জন্য আপনাকে যেতে হবে সন্ধ্যে সাতটা থেকে এগারোটার মধ্যে। ইলিশের পাতুরি, ইলিশ ভাজা থেকে ইলিশের পোলাও, নানা লোভনীয় ইলিশ-উপাদান চেখে দেখতে পারবেন। খরচ দু'জনের জন্য পড়বে আনুমানিক ৫০০০ টাকা। 

তাজ সিটি সেন্টার, নিউ টাউন

সিটি সেন্টার-২ লাগোয়া নিউটাউনের এই তাজ হোটেলের শামিয়ানা রেস্তোরাঁয় চলছে ইলিশ-যাপন। এখানেও উৎসব চলবে ১৫ সেপ্টেম্বর অবধি, সময়ও একই। এখানে 'এপার বাংলা-ওপার বাংলা ইলিশ পার্বণ' উপলক্ষ্যে মেনুতে থাকবে 'বৃষ্টির ইলিশ মাছ ভাজা', 'খিচুড়ি', 'কাঁচালঙ্কা-কালোজিরে দিয়ে আলু-বড়ি ইলিশ', 'ইলিশ মাছের তেল দিয়ে বেগুন কুমড়োর ঝোল', 'বরিশালি ইলিশ', সর্ষেবাটা-লাউপাতা ভাপা ইলিশ', 'স্মোকড ইলিশ' ইত্যাদি আরও কত কী! দক্ষিণা অবশ্য এখানে কিঞ্চিৎ কম পড়বে, দু'জনের জন্য ৩০০০ টাকা মত।

তাজ তালকুটির

নিউটাউনে ইকো পার্কে নবনির্মিত, ঝাঁ চকচকে আর্ট ডেকো ঘরানার পাঁচতারা হোটেল তাজ তালকুটিরেও ইলিশের ঝাঁঝ এসে লেগেছে। 'দ্য বারান্দা' রেস্তোরাঁতে ১৫ জুলাই অবধি মধ্যাহ্নভোজ ও নৈশভোজে মিলবে রকমারি ইলিশের পদ। সময় আগের মতোই। থাকছে 'স্মোকড ইলিশ', 'ভাপা ইলিশ', 'পাতুরি', ইলিশ পোলাও, ইলিশ ভাজার মত নানা সুস্বাদু পদ। এখানে দক্ষিণা কিঞ্চিৎ বাড়তির দিকে। দু'জনের জন্য পড়বে ৪০০০ টাকা। 

বিভান্তা, ইএম বাইপাস

রুবির মোড়ে অবস্থিত তাজ বিভান্তার মিন্ট রেস্তোরাঁয় চলবে ইলিশ উৎসব। ১৫ সেপ্টেম্বর অবধি দুপুর সাড়ে বারোটা থেকে তিনটে (মধ্যাহ্নভোজ) ও সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা অবধি (নৈশভোজ) চলবে ইলিশের পশরা। এখানেও পূর্ববঙ্গের নানা ঐতিহ্যবাহী ইলিশের রান্নার সঙ্গে মিশে যাবে বেশ কিছু তাঁদের নিজস্ব প্রকরণ। থাকবে 'পাতাপোড়া ইলিশ', 'আম-সর্ষে ইলিশ', 'বেগুন দিয়ে ইলিশ মাছের তেল-ঝাল' ইত্যাদি। খরচ পড়বে আনুমানিক ৩০০০ টাকা (দু'জনের)।

রাজকুটির 

ইএম বাইপাসের কাছে, রাজকুটিরের ইস্ট ইন্ডিয়া রুমে ইলিশ উৎসবের সঙ্গে অবশ্য বাড়তি অনেক কিছুই চেখে দেখতে পারেন। তবে ১৫ সেপ্টেম্বর অবধি দুর্দান্ত নানা ইলিশের পদ থাকছে সেখানে। এখানের বিশেষত্ব, পেল্লায় রাজবাড়ির থালি। তাতে থাকবে ভাত, ছোলার ডাল, আলুর দম, ইলিশ লাজ-ভর্তা, ইলিশ পাতুড়ি, লুচি, মিষ্টি দই ও রসগোল্লা। সঙ্গে কেউ চাইলে নিতে পারেন ইলিশ মাছের ভাজা, বেগুন ইলিশ ঝোল, ইলিশের ঝাল ইত্যাদি। যাকে বলে একেবারে ফুলকোর্স কবজি ডুবিয়ে পেটপোরা ভূরিভোজন। খরচ, দু'জনের জন্য ৩০০০ টাকা। 

তাহলে আর দেরি কেন? পকেটের রেস্ত বুঝে বেরিয়ে পড়ুন!       


```