Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইফোঁটার সকালে এক্সক্লুসিভ মেনু, টেস্টি স্যালাড অন আটা নুডুলস বেড

ডালিয়া বি মিত্র (রন্ধন বিশারদ) প্রতি বছরই তো ভাইফোঁটার সকালে জলখাবারে ভাইকে মিষ্টির সঙ্গে সাজিয়ে দেন ফুলকো লুচি, বেগুন ভাজা আর আলুর তরকারি। আপনার ফিটনেস ফ্রিক ভাইটি প্রতিবারই লুচি বেগুন ভাজা খাওয়া নিয়ে আপত্তি করে। অনেকে শারীরিক

ভাইফোঁটার সকালে এক্সক্লুসিভ মেনু, টেস্টি স্যালাড অন আটা নুডুলস বেড

শেষ আপডেট: 25 October 2022 14:37

ডালিয়া বি মিত্র (রন্ধন বিশারদ)

প্রতি বছরই তো ভাইফোঁটার সকালে জলখাবারে ভাইকে মিষ্টির সঙ্গে সাজিয়ে দেন ফুলকো লুচি, বেগুন ভাজা আর আলুর তরকারি। আপনার ফিটনেস ফ্রিক ভাইটি প্রতিবারই লুচি বেগুন ভাজা খাওয়া নিয়ে আপত্তি করে। অনেকে শারীরিক অসুস্থতার কারণেও ভাজাভুজি এড়িয়ে চলেন। আর সকলেই তো এখন চান হেলদি টেস্টি ফুড (Healthy and Tasty)। তাই কুকিং এক্সপার্ট ডালিয়া বি মিত্র, দ্য ওয়ালের পাঠকদের জন্য দিলেন একটা এক্সক্লুসিভ ব্রেকফাস্ট মেনু।

টেস্টি স্যালাড অন আটা নুডুলস বেড (এক জনের জন্য)

উপকরণ

  • ভাল ব্র্যান্ডের আটা নুডুলস ছোট ১ প্যাকেট
  • সানফ্লাওয়ার অয়েল ২ চা চামচ
  • ছোট ছোট কিউব করে কাটা চিকেন সেদ্ধ ৩ টেবিল চামচ
  • সেদ্ধ করা কর্ন ২ টেবিল চামচ
  • গাজর, বিন, ক্যাপসিকাম, টোম্যাটো, ফুলকপি হাল্কা করে ভাপানো-- সব মিলিয়ে এক কাপ মতো
  • পেঁয়াজ ছোট ১টা
  • কাঁচালঙ্কা কয়েকটা
  • লবণ, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো
  • সাদা তিল একটুখানি
  • আধ চা চামচ কর্নফ্লাওয়ার
  • দুধ পাঁচ টেবিল চামচ
  • এক চামচ সয়া স্যস
  • পছন্দমতো টমেটো স্যস বা সুইট চিলি স্যস

প্রণালী

  • গাজর, বিন, ক্যাপসিকাম, ফুলকপি ছোট ছোট ডুমো করে কেটে হালকা করে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে।
  • পেঁয়াজ ও টোম্যাটো একই ভাবে কেটে রাখতে হবে।
  • বোনলেস চিকেন ছোট ছোট কিউব করে কেটে সেদ্ধ করে নিতে হবে।
  • ২ টেবিল চামচ কর্নও সেদ্ধ করে নিতে হবে।
  • মাশরুম দিতে চাইলে তাও দিতে পারেন, পরিষ্কার করে ভাপিয়ে নিয়ে।
  • প্যানে এক চামচ সাদা তেল দিন। এক চিমটি সাদা তিল ফোড়নের মতো দিন। কাঁচালঙ্কা কুচি দিন।
  • এর পর পেঁয়াজ, টোম্যাটো দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।
  • পেঁয়াজে একটু রঙ ধরলে সব ভাপানো সব্জি দিন।
  • সেদ্ধ করা কর্ন, চিকেন, মাশরুম দিন। পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো দিন।
  • এবার পাঁচ-ছ'চামচ দুধে আধ চামচ কর্নফ্লাওয়ার ভাল করে মিশিয়ে ঢেলে দিন। এতে স্যালাডটা বেশ ঘন হবে।
  • আটা নুডুলস সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল বসান। জলে এক চামচ সাদা তেল, এক চামচ সয়া স্যস ও একটু লবণ দেবেন।
  • নুডুলস সেদ্ধ হলে, যে প্লেটে বা বোলে সার্ভ করবেন, তাতে ঢেলে দিন।মাঝখানটা একটু গর্ত মতো করে রাখবেন।
  • তৈরি করে রাখা স্যালাড নুডুলস বেডের মাঝখানে ঢেলে দিন। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন। পছন্দমতো স্যসও দিতে পারেন ওপরে।
  • ব্রেকফাস্ট মেনু হলেও, 'টেস্টি স্যালাড অন আটা নুডুলস বেড' কিন্তু একটা ফুল মিল রেসিপি। কাজেই খুব হেভি হলে ভাই ঠিকমতো লাঞ্চ করতে পারবে না বলে মনে হলে, এই পরিমাণ উপকরণে দু'প্লেট তৈরি করতে পারেন। 

স্বাদে-স্বাস্থ্যে ভাইয়ের পাতে সুপারহিট 'মাছ মাতোয়ারা', জেনে নিন শেফের এক্সক্লুসিভ রেসিপি


```