Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতের সকালে অল্প তেলেই বানিয়ে নিন এই পুষ্টিকর জলখাবার

আপনার জন্য রইল শীতের সকালে চটপট বানিয়ে ফেলার মতো দারুণ এক রেসিপি। যদিও এই রেসিপি অজানা নয় তাও আরেকবার ঝালিয়ে নিন।

শীতের সকালে অল্প তেলেই বানিয়ে নিন এই পুষ্টিকর জলখাবার

শেষ আপডেট: 20 December 2023 17:55

দ্য ওয়াল ব্যুরো: সকালের অ্যালার্ম বা জানলা দিয়ে ঢুকে পরা দিনের প্রথম রোদটা চোখে পড়তেই প্রথমেই মাথায় আসে যে এত সুন্দর সকাল কিন্তু এই লেপ ছেড়ে বেরবো কীভাবে? এমনিতেই শীতকালে ঘুম থেকে উঠতে সকলেরই কমবেশি দেরি হয়ে যায়। তারপর তাড়া লাগে স্নান খাওয়ার। এসবের মধ্যে যদি সকালের জলখাবার বা অফিসের টিফিন বানাতে ঘণ্টাখানেক সময় ব্যয় হয়ে যায় তাহলে আরও সমস্যা। 

তাই আপনার জন্য রইল শীতের সকালে চটপট বানিয়ে ফেলার মতো দারুণ এক রেসিপি। যদিও এই রেসিপি অজানা নয় তাও আরেকবার ঝালিয়ে নিন।

প্রথমে একটা পাত্রে ২০০ গ্রাম আটা আর একটু নুন আর পরিমাণ মতো জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারটা আলাদা করে সাইডে রেখে দিন। এবার একটা কড়াই নিয়ে তাতে একটু সর্ষের তেল গরম করে একে একে এক চামচ সর্ষে, এক চামচ গোটা জিরে, এক চামচ ছোলার ডাল দিয়ে ভাল করে নেড়েচেড়ে নিন।

এবার কড়াইতে পেঁয়াজ কুঁচি, কাঁচালঙ্কা কুঁচি, গাজর কুঁচি, বিনস কুঁচি, ক্যাপসিকাম কুঁচি দিয়ে সব একসঙ্গে ভাল করে ভাজা ভাজা করে নিন। টমেটো পছন্দ হলে সেটাও একটু মিহি করে কেটে সব সবজির সঙ্গে একসঙ্গে দিয়ে ভেজে নিন।

এবার সরিয়ে রাখা ব্যাটারটার মধ্যে এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে সেটা গুলিয়ে নিন। প্রয়োজন হলে একটু নুন, চিনি আর ধনেপাতা কুঁচি মিশিয়ে দিতে পারেন। এবার প্যানে অল্প করে তেল ব্রাশ করে নিন আর তাতে এক হাতা ব্যাটার দিয়ে দিন। একপাশ ভালকরে ভেজে উল্টে আরেক পাশ ভেজে নিন মাঝে আরেকবার তেল ব্রাশ করে নিতে পারেন চাইলে। ব্যস, দুপিঠ ভাল করে ভাজা হয়ে গেলে সস আর একটু স্যালাড সহযোগে পরিবেশন করুন গরম গরম নোনতা গোলারুটি।


```