
শেষ আপডেট: 29 May 2023 10:29
দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংকে বলা হয় 'কুইন অফ হিলস'। অর্থাৎ কিনা, পাহাড়ের রানি। তাই হিল স্টেশনে ঘুরতে যাওয়ার থাকলে দার্জিলিং বেশিরভাগ মানুষেরই প্রথম পছন্দ। তবে আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ছে অফবিট ট্রাভেল ডেস্টিনেশনের (offbeat travel destination)। দার্জিলিং কিংবা সিকিমের কোলাহল থেকে বেরিয়ে ইদানিং তুলনায় নিরিবিলি শৈলশহরে ছুটি কাটাতে বেশি উৎসাহী ভ্রমণপিপাসু বাঙালি। তাঁদের জন্যই আজ রইল এক অচেনা পাহাড়ি গন্তব্যের হদিশ (Beltar)।

তুলনামূলক অপরিচিত এই জায়গাটির নাম বেলটার। এটি কার্শিয়াং-এর একটি ছোট্ট পাহাড়ি জনপদ (Kurseong hill station)। শহরের কোলাহলমুখরতা থেকে এক প্রকার বিচ্ছিন্নই বলা যায় গ্রামটি। প্রকৃতির রূপ দেখলে মন ভরে যাবে। পাহাড়ি ঝিঁঝিঁর ডাক কিংবা পাখির কলকাকলি, সবুজে ঘেরা সর্পিল রাস্তা, ঝর্না, সুবিস্তৃত চা বাগান-সব দেখতে দেখতে দুটো দিন কোথা দিয়ে কেটে যাবে, বোঝাই যাবে না। পরিবারের সঙ্গে এলে তো বটেই, যাঁরা একা ঘুরতে ভালোবাসেন, তাঁদের জন্যও একেবারে পারফেক্ট ছুটি কাটানোর ঠিকানা বেলটার।

যে কোনও ট্রেন কিংবা বাসে আগে পৌঁছে যেতে হবে এনজেপিতে। সেখান থেকে শেয়ারে, কিংবা ব্যক্তিগত গাড়িতে বেলটার।
তুলনামূলক অপরিচিত জায়গা হওয়ায় বেলটারে এখনও খুব বেশি থাকার জায়গা গড়ে ওঠেনি। তবে জিটিএ পরিচালিত বেশ কিছু কটেজ এবং হোমস্টে রয়েছে। জিটিএ-র ওয়েবসাইট থেকে অনলাইনে কিংবা ফোন করে আগে থেকেই বুক করা যায় সেগুলি।
তাহলে আর দেরি কেন? এই সপ্তাহান্তেই বেরিয়ে পড়ুন ব্যাগ গুছিয়ে!
গ্রীষ্মের ছুটি কাটানোর ঠিকানা হোক সবুজে ঘেরা এই পাহাড়ি গ্রাম, মন হয়ে যাবে ‘হ্যাপি’