Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাইকিশোরীর নতুন কালেকশনে উৎসবের ছোঁয়া, রয়েছে এক্সক্লুসিভ শাড়ি পাঞ্জাবির যুগলবন্দিও 

শুধু নববর্ষ বা অক্ষয় তৃতীয়া নয়, বৈশাখ মানেই বিয়ের মরশুমও। তাই এই গরমে উৎসব অনুষ্ঠানে কী ধরনের পোশাক পরলে ভাল হয়, সেই কথা মাথায় রেখে ডিজাইন করেছেন শ্যামসুন্দর। 

রাইকিশোরীর নতুন কালেকশনে উৎসবের ছোঁয়া, রয়েছে এক্সক্লুসিভ শাড়ি পাঞ্জাবির যুগলবন্দিও 

রাইকিশোরী কালেকশন

শেষ আপডেট: 15 April 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: একগুচ্ছ তারকা নিয়ে নববর্ষের ঠিক আগেই ফ্যাশন শ্যুট করালেন রাইকিশোরী কালেকশনের কর্ণধার ডিজাইনার শ্যামসুন্দর বসু। তাঁর এই কালেকশনের নাম 'উৎসব'।শুধু নববর্ষ বা অক্ষয় তৃতীয়া  নয়, বৈশাখ মানেই বিয়ের মরশুমও। তাই এই গরমে উৎসব অনুষ্ঠানে কী ধরনের পোশাক পরলে ভাল হয়, সেই কথা মাথায় রেখে ডিজাইন করেছেন শ্যামসুন্দর। 

* ঢাকাই আর বেনারসির মিক্স ম্যাচ 

তাঁর এবারের কালেকশনের বিশেষত্ব কী জানতে চাইলে তিনি বললেন ,' বাঙালির ট্র্যাডিশনাল উত্সব মানেই লালের প্রতি ভালবাসা।তাই এ বছর ঢাকাই মসলিনের ওপর পুরনো দিনের মতো নকশা করা মিনাকারি বেনারসি পাড় যত্ন করে বসিয়ে নতুনত্ব আনা হয়েছে  কিছু শাড়িতে।'

* মঙ্গলগিরিতে সিলভার এমব্রয়ডারি 

বাঙালি মেয়েদের চিরাচরিত আকর্ষণের কেন্দ্রবিন্দু  হলুদ লালের কম্বিনেশন । তাই মঙ্গলগিরি শাড়ির ওপরে সিলভার জরির কাজ দিয়ে ডিজাইনার সাজিয়েছেন একটি শাড়িকে। ফোটো শ্যুটে  শাড়িটি পরেছন অভিনেত্রী মৌলিক দত্ত। তাঁর ব্লাউজে রাখা হয়েছে বেনারসির ফ্রিল। এতে সাজে এসেছে সাবেকিয়ানা। 

* পাঞ্জাবিতে প্যাস্টেল শেড 

ডিজাইনার শ্যামসুন্দরের  ছেলেদের পোশাকের কালেকশনও নজরকাড়া। ফোটো শ্যুটে অভিনেতা জয়ী দেবরায় পরেছেন রাইকিশোরী কালেকশনের প্যাস্টেল শেডের একটি পাঞ্জাবি। ডিজাইনার বললেন, 'যেহেতু এখন প্রচন্ড গরম পড়েছে কলকাতায়, তাই একটু প্যাস্টেল শেডে  সাজিয়েছি পাঞ্জাবিকে। ক্রেতারাও চাইছেন লাল নীল হলুদ সবুজ বাদ দিয়ে একটু অন্য ধরনের রঙের ছোঁয়ায় নিজেকে সাজিয়ে তুলত।'

* ম্যাচ ফর ইচ আদার কালেকশন 

রাইকিশোরী কালেকশনের পোশাকে কাপল কস্টিউমের খুব নামডাক। দুই মডেলও  সেজেছে তেমনই সাজে। মডেল রূপসার শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজে রয়েছে ঘন এমব্রয়ডারি যা দেখতে অনেকটা গলার হারের মতো এবং তার সঙ্গে শাড়িতে সুপার নেটের  ওপরে হেভি স্টোনওয়ার্ক। সায়নদীপ পরেছে একটি সুন্দর নেটের কাজ করা পাঞ্জাবি। কাপল সেটটি মানিয়েছে চমৎকার।

* চিকনকারির চাহিদা খুব 

এই গরমে সকলেই পছন্দ করেন  হালকা রঙের পোশাক। চিকনের কাজের চাহিদা ও মারাত্মক মডেল প্রিয়াঙ্কা সেজেছে রাইকিশোরী কালেকশনের হলুদ রঙের চিকনকারি কাজের শাড়িতে। তার সঙ্গে অসম সিল্কের সাদা ব্লাউজ এনেছে অভিনবত্বের ছোঁয়া এই গরমে ছোটখাটো অনুষ্ঠান বা সকালের দিকে পরার জন্য আদর্শ হ্যান্ড এমব্রয়ডারি করা  পাঞ্জাবি। রাইকিশোরীর  নতুন সম্ভারে এইরকম পাঞ্জবির খুব ভাল স্টক রয়েছে।


```