Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসছে বড়দিন, ফ্লুরিজে লঞ্চ করল রকমারি কেক এবং ফুড আইটেম

চৈতালি দত্ত ক্রিসমাস দোড়গোড়ায়। উৎসবের আবহে মেতে উঠেছে শহর। সান্তাক্লজ, ক্রিসমাস ট্রি সেজে উঠেছে দোকানে-বাজারে। কেকের গন্ধে ম ম করছে পার্ক স্ট্রিট, ধর্মতলা চত্বর। এখন শুধুই উদযাপনের অপেক্ষা। এইসময়েই নতুন সম্ভার সাজিয়েছে পার্ক স্ট্রিটে

আসছে বড়দিন, ফ্লুরিজে লঞ্চ করল রকমারি কেক এবং ফুড আইটেম

শেষ আপডেট: 21 December 2022 15:14

চৈতালি দত্ত

ক্রিসমাস দোড়গোড়ায়। উৎসবের আবহে মেতে উঠেছে শহর। সান্তাক্লজ, ক্রিসমাস ট্রি সেজে উঠেছে দোকানে-বাজারে। কেকের গন্ধে ম ম করছে পার্ক স্ট্রিট, ধর্মতলা চত্বর। এখন শুধুই উদযাপনের অপেক্ষা। এইসময়েই নতুন সম্ভার সাজিয়েছে পার্ক স্ট্রিটের ঐতিহ্যশালী রেস্তোরাঁ ফ্লুরিজ (Flurys)। ফ্লুরিজ আর কেক যেন সমার্থক।

প্রতিবছরই ক্রিসমাস উপলক্ষে নতুন নতুন কেক নিয়ে আসে, যা স্বাদে-গন্ধে অনন্য। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি লঞ্চ করল তাদের ভিন্ন স্বাদের কেকের মেনু। পাম কেক, আমন্ড আইসড পাম কেক, ফ্রুট কেক, এগলেস ফ্রুট কেক, রাম অ্যান্ড রেজিন কেক, প্লেন কেক, ডান্ডি কেক, ডেট অ্যান্ড ওয়ালনাট কেক, প্লেন কেক-- সবরকমই রয়েছে সেখানে। এছাড়াও রয়েছে সিজন'জ স্পেশাল নলেন গুড় অ্যান্ড কোকোনাট কেক, ক্রিসমাস কুকিজ, এক্সমাস পুডিং ইত্যাদি। কেকের দাম শুরু কমপক্ষে ৪৫০ টাকা থেকে। ১০০ টাকা থেকে মিলবে ক্রিসমাস কুকিজ।

এছাড়াও লঞ্চ করেছে ক্রিসমাস স্পেশাল মেনু। অ্যাপেটাইজার, স্যুপ, মেন কোর্সে ফেসটিভ কর্ডন ব্লুি, হোমমেড মাশরুম রাভিওলি (ভি) ইত্যাদি ছাড়াও ডেজার্টে রয়েছে ওয়ার্ম ক্রিসমাস পুডিং, ক্রিসমাস মিন্স পাই ইত্যাদি।

আলা কার্টে লাঞ্চ এবং ডিনারে মিলবে শুধুমাত্র পার্ক স্ট্রিটের আউটলেটে। এছাড়াও মিলবে রকমারি বেভারেজ। রয়েছে ক্রিসমাস স্পেশাল হ্যাম্পারও। ১০ জানুয়ারি পর্যন্ত এইসব খাবার মিলবে।

ফ্লুরিজের কলকাতা, মুম্বই, দুর্গাপুর, শ্রীরামপুর ও চন্দননগর আউটলেটে মিলবে সবরকম কেক। এছাড়াও অ্যামাজন, ব্লিংক ইট, বিগ বাস্কেট, সুইগি, জোমাটো ইত্যাদি অনলাইনের মাধ্যমেও কেক পাওয়া যাবে।

ঠিকানা: ১৮এ পার্ক স্ট্রিট, কলকাতা ৭১।
যোগাযোগ: ৯৮৩১৩৭১৯২৭, ৯৮৩১৩৩১৯২৭।

ফোন নম্বরে যোগাযোগ করে অর্ডার করলে বাড়িতে বসেই কেক মিলবে।

বড়দিনের বড় মেনু সাজিয়েছে শহরের বড় হোটেলগুলি, ডিনার-ব্রাঞ্চে আকর্ষণীয় বুফে


```