Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্প্রীতির বার্তা দিয়ে ফাইভ অ্যান্ড ডাইম-এ আয়োজিত ইফতার, আড্ডা-গল্পে মাতলেন বিশিষ্টরা

রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ইফতার, যা প্রতিদিন সূর্যাস্তের পর উপবাস ভঙ্গের মাধ্যমে পালন করা হয়। ফাইভ অ্যান্ড ডাইম (Five and Dime) সেই নিয়ম মেনেই রেস্তরাঁর অতি সুস্বাদু কিছু খাবার নিয়ে ইফতারের আয়োজন করেছিল।

সম্প্রীতির বার্তা দিয়ে ফাইভ অ্যান্ড ডাইম-এ আয়োজিত ইফতার, আড্ডা-গল্পে মাতলেন বিশিষ্টরা

শেষ আপডেট: 26 March 2025 17:36

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েকদিন পরই খুশির ইদ। জমিয়ে চারিদিকে চলছে ইফতার। এই আনন্দে গা ভাসাল কলকাতার জনপ্রিয় রেস্তরাঁ ফাইভ অ্যান্ড ডাইম। সম্প্রতি তাঁদের পরিসরে আয়োজিত হল বিশেষ ইফতার পার্টি। সম্প্রীতির বার্তা নিয়ে সেখানে উপস্থিত ছিলেন নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষজন। উপস্থিত ছিলেন বিশিষ্টরাও।

রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ইফতার, যা প্রতিদিন সূর্যাস্তের পর উপবাস ভঙ্গের মাধ্যমে পালন করা হয়। ফাইভ অ্যান্ড ডাইম সেই নিয়ম মেনেই রেস্তরাঁর অতি সুস্বাদু কিছু খাবার নিয়ে ইফতারের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন আইএইচএ ফাউন্ডেশনের জাতীয় সমন্বয়ক এস. দশমেশবীর সিং (চিরাগ), ইউনাইটেড ইন্টারফেথ ফাউন্ডেশন ইন্ডিয়ার বোর্ড সদস্য ও গুরুসিং সভার ভাইস প্রেসিডেন্ট এস. নরেন্দ্র সিং,  পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের প্রতিনিধি সতনাম সিং আহলুওয়ালিয়া, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক অরুণজ্যোতি ভিক্ষু মহারাজ, ক্যান্ডিড বাই পারোমিতার পরিচালক পারমিতা ঘোষ।

এনিয়ে ফাইভ অ্যান্ড ডাইমের কর্ণধার অপেক্ষা লাহিড়ি বলেন, 'রমজান শুধুমাত্র উপবাসের সময় নয়, এটি উদারতা ও একতার সময়। আমরা চেয়েছিলাম এই রেস্তরাঁয় এমন এক পরিবেশ তৈরি করতে, যেখানে মানুষ একত্রিত হয়ে এই পবিত্র উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারবেন। সকল অতিথিদের কাছে আমরা কৃতজ্ঞ, তাঁরা এসে এই অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করেছেন।'

তিনি আরও জানান, ফাইভ অ্যান্ড ডাইমের এই ইফতার পার্টির মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা পৌঁছেছে সকলের কাছে। সুস্বাদু খাবারের সঙ্গে প্রাণবন্ত আড্ডা ও আন্তরিক আলাপচারিতা ছিল ওই সন্ধ্যার সবচেয়ে সেরা মুহূর্ত।


```