Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ববির এক মেয়ের হাতে ২ লাখের বারবেরি লোলা, অন্য মেয়ের হাতে ডিওর, ৩ বোনের দুরন্ত ফ্যাশন!

দ্য ওয়াল ব্যুরো: পুরমন্ত্রী ও কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) এক মেয়ে ডাক্তার। তাঁর নাম সাবা হাকিম (Sabba Hakim)। কেপিসি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছেন তিনি। এবার হরিয়ানার ওপি জিন্দল বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (BA.L

ববির এক মেয়ের হাতে ২ লাখের বারবেরি লোলা, অন্য মেয়ের হাতে ডিওর, ৩ বোনের দুরন্ত ফ্যাশন!

শেষ আপডেট: 11 August 2023 04:59

দ্য ওয়াল ব্যুরো: পুরমন্ত্রী ও কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) এক মেয়ে ডাক্তার। তাঁর নাম সাবা হাকিম (Sabba Hakim)। কেপিসি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছেন তিনি। এবার হরিয়ানার ওপি জিন্দল বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (BA.LLB) পাশ করলেন তাঁর ছোট মেয়ে আফশা হাকিম (Afsa Hakim)। সমাবর্তন অনুষ্ঠানে আফশার পাশে ছিলেন তাঁর বড় দিদি প্রিয়দর্শিনী হাকিম। বুধবার সেই ছবি টুইট করেছিলেন গর্বিত ফিরহাদ হাকিম। তাতে তাঁর মেয়েদের (daughters) উদ্দেশে অভিনন্দন ও আশীর্বাদ জানিয়েছেন অনেকেই। কিন্তু একই সঙ্গে নজর কেড়েছে তিন বোনের ফ্যাশনও (Fashion)।

টুইটে ববি লিখেছিলেন, “আমার মেয়েরাই আমার গর্ব। ..এটা একটা বিশেষ অনুভূতি যে এখন আমার পরিবারের একজন ওয়ার্কিং মাদার, একজন ডাক্তার আর একজন আইনজীবী রয়েছেন। সর্বশক্তিমান ঈশ্বর ওদের সবসময়েই রক্ষা করুন।”
মহানাগরিক তাঁর মেয়েদের যে ছবি টুইট করেছেন তা দৃশ্যত উজ্জ্বল। ফ্যাশন সচেতনদের চোখ পড়েছে তাঁদের পোশাক, হাত ব্যাগ ও ঘড়ি এমনকী পায়ের জুতোর উপরেও। দেখা যাচ্ছে, ববির বড় মেয়ে প্রিয়দর্শিনী একটা ফ্লোরাল প্রিন্টের ড্রেস পরেছেন। সেটি গুচ্চির কিনা স্পষ্ট নয়। তবে ইদানীং গুচ্চির প্রায় একই রকমের একটি ফ্লোরাল ড্রেস এখন ট্রেন্ডিং। প্রিয়দর্শিনীর হাতে ধরা রয়েছে একটি ম্যাপল ব্রাউন রঙের মিডিয়াম লোলা ব্যাগ।

এখন কৌতূহল হতে পারে যে লোলা ব্যাগ কী? ২০১৯ এর ফল-উইন্টার কালেকশনে বারবেরি এই ব্যাগ প্রথম ফ্যাশন দুনিয়ায় ছেড়েছিল। ব্রিটিশ রক ব্যান্ড দ্য কিংকসের ('Lola' by the British rock band, The Kinks) একটি জনপ্রিয় গানের নাম লোলা। সেই থেকে এই ব্যাগের নামকরণ। ম্যাপল ব্রাউন রঙের এই বারবেরি লোলা ব্যাগের দাম ২ লক্ষ টাকার সামান্য বেশি।

ববির (Firhad Hakim) মেজ মেয়ে সাবা পরেছিলেন একটি ডার্ক ব্লু ড্রেস। তাঁর হাতে ধরা ছিল ক্রিশ্চিয়ান ডিওরের একটি স্যাডল ব্যাগ। সেটির দাম মোটামুটি ভাবে ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা। বাকি সাজগোজ বেশ ছিমছাম ও রুচিশীল।

তবে এদিনটা ছিল ফিরহাদ হাকিমের ছোট মেয়েরই। কারণ তিনিই আইনে স্নাতক পাশ করেছেন। সমাবর্তনের গাউন পরে থাকায় তাঁর পোশাক অবশ্য বোঝা যায়নি। তবে আফসার পায়ে ছিল ক্রিশ্চিয়ান ডিওরের একটি কেতাদুরস্ত স্লিপার। ভারতীয় মুদ্রায় ওই জুতোর দাম প্রায় ৭২ হাজার টাকা। জানা গিয়েছে, আইনে স্নাতক করার পর আফশা খুব শিগগির আমেরিকায় মাস্টার্স করতে যাবেন।

পুরমন্ত্রী ববি হাকিমের বড় মেয়ের ব্যবসা রয়েছে। তা ছাড়া বর্তমানে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তিনি। মেয়রের ঘনিষ্ঠরা বলেন, ববি হলেন একেবারেই ফ্যামিলি ম্যান। স্ত্রী, মেয়ে, নাতনিকে নিয়ে অবসরে সময় কাটাতে পছন্দ করেন মহানাগরিক।

আরও পড়ুন: বাচ্চার হার্টে ফুটো কেন হয়? জন্মের সঙ্গে সঙ্গেই টেস্ট করাতে হবে কি


```