
শেষ আপডেট: 19 December 2023 18:45
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার শীত তো ক্ষণিকের অতিথি। যে কটা দিন সে থাকে, সেই ক'দিন মনের মতো শীত পোশাকে সাজতে ইচ্ছে করে আমাদের। আর সেটা যদি হয় এক্সক্লুসিভ ফ্রম কাশ্মীর তাহলে তো সোনায় সোহাগা। উল্টোডাঙা উত্তরাপণের ফার্স্ট ফ্লোরে জম্মু কাশ্মীর সরকার অনুমোদিত শোরুম 'পোশিস'। এখানে কাশ্মীরের অথেনটিক শাল, ফিরন, পঞ্চু, কোট, ছেলেদের টুইড জ্যাকেট, কোট পাবেন। সুখবর হল, এখন দামের ওপর ২০% ডিসকাউন্ট রয়েছে।
• কাশ্মীরি এমব্রয়ডারির ভ্যারাইটি প্রচুর
সূক্ষ্ম এমব্রয়ডারির রকমফের দেখে চমকে যেতে হয়। নামের বাহারও কম নয়-নিমদার, দোরদার, হাসিদার, পালদার, বেলদার -এক একটার রূপ এক একরকম। শালের পাড়, বুটি আর আঁচলকে অপরূপ লাবণ্যে ভরিয়ে তোলে এই সব কাশ্মীরি কারুকাজ। আর অলওভার কাজ চাইলে হাত বাড়াতে পারেন জালিদার বা জামেভারে। দাম একটু বেশি মনে হলেও আভিজাত্য ও ঐতিহ্যে এই শাল কিন্তু অমূল্য।
• বাজেট অনুযায়ী শালের নানান কোয়ালিটি
এবার আসা যাক শালের মেটিরিয়ালে। পোশিসে সব শালই উলেন। এখানে পিওর পশমিনা শাল পাবেন কুড়ি বাইশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দামে। সেমি পশমিনা কোয়ালিটিও বেশ আরামদায়ক। এতেও সব রকমের কারুকাজ হয়। হালকা কাজ থেকে ভারী জামেভার- সবই পাবেন সেমি পশমিনায়। দাম চার হাজার থেকে শুরু। এছাড়া সেমি পশমিনায় এমব্রয়ডারি ছাড়া এক রঙের শাল পাবেন কুড়িটা কালার শেডে।
কুর্তি বা শাড়ির সঙ্গে ম্যাচ করে বা কন্ট্রাস্ট কালার ম্যাচিংয়ে পরলে খুব ভাল লাগে। দাম ১২০০ টাকা থেকে শুরু। চাইলে সেমি পশমিনা স্টোলও পাবেন উজ্জ্বল রঙে। দাম আট শো টাকা থেকে শুরু। কাশ্মীরি কাজ করা পিওর উলেন শাল ১৭০০ টাকা থেকে পাবেন। যাঁদের বাজেট আরও কম তাঁদের জন্য রয়েছে উল ও ভিসকোস মিক্সড মেটিরিয়ালে তৈরি শাল। দাম ১২০০ থেকে।
• শাল ছাড়া আর কী পাওয়া যাবে?
শাল ছাড়াও পোশিসে রয়েছে কাশ্মীরি কাজ করা ফিরন, পঞ্চু, শর্ট কোট, লং কোট, ছেলেদের হাফ জ্যাকেট, ফুলস্লিভ জ্যাকেট, কোট, মাফলার । আর যেটা বলার তা হল, এখন পোশিসে চলছে উইন্টার ডিসকাউন্ট। যাই কিনুন কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট মিলবে।