Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কম খরচে ঘুরে আসুন 'মিনি লাক্ষাদ্বীপ' থেকে! কলকাতা থেকে কত দূরে জেনে নিন

আপনি কী জানেন কলকাতা থেকে খুব কাছেই রয়েছে এমন এক জায়গা যেখানে গেলে মনে হবে এটা লাক্ষাদ্বীপেরই একটা টুকরো! অজস্র টাকা খরচা না করে মাত্র সামান্য ব্যয়ে পৌঁছে যেতে পারেন মিনি লাক্ষাদ্বীপে।  

কম খরচে ঘুরে আসুন 'মিনি লাক্ষাদ্বীপ' থেকে! কলকাতা থেকে কত দূরে জেনে নিন

শেষ আপডেট: 1 January 2024 13:22

দ্য ওয়াল ব্যুরো: লাক্ষাদ্বীপ! নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে বিস্তৃত নীল জলরাশি, ঘন সবুজ বন, ওয়াটার ভিলা, সামুদ্রিক খাবার আরও কত কী! ঋতুভেদে লাক্ষাদ্বীপে দেশি-বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর লাক্ষাদ্বীপ। তবে এখানে যাতায়াত, থাকা-খাওয়া এবং রাইডের জন্য পকেটে বেশ ভালই টান পড়ে।

আপনি কী জানেন কলকাতা থেকে খুব কাছেই রয়েছে এমন এক জায়গা যেখানে গেলে মনে হবে এটা লাক্ষাদ্বীপেরই একটা টুকরো! অজস্র টাকা খরচা না করে মাত্র সামান্য ব্যয়ে পৌঁছে যেতে পারেন মিনি লাক্ষাদ্বীপে।  

কলকাতা থেকে মাত্র ৫ ঘণ্টার দূরত্বে ঝাড়খণ্ডে রয়েছে এই জায়গা। নাম চান্ডিল ড্যাম। এই ড্যামের জল অনেকটাই নীল, তাই অনেকে এই ড্যামকে বলে মিনি লাক্ষাদ্বীপ। দলমা পাহাড়ের সুবিস্তৃত রেঞ্জ স্পষ্ট দেখা যায় এই ড্যাম থেকে। সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে চান্ডিল ড্যাম। এমনকি ড্যামের ধারে নেমে সুবর্ণরেখা নদীতে বোটিংও করতে পারবেন দীর্ঘক্ষণ। নৌকো থেকে চান্ডিল ড্যামের দৃশ্য সত্যিই দেখার মতো।

চান্ডিল ড্যাম থেকে আপনি যেতে পারেন আশেপাশের বেশ কিছু জায়গায়। রয়েছে জয়দা শিব মন্দির, পাখি পাহাড়, পালনা ড্যাম সহ নানান স্পট। সবে শুরু নতুন বছরের। আগামী কিছুদিন ঠান্ডা থাকার পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে। এই সময় দুদিন ছুটি নিয়ে ঘুরে আসতেই পারেন 'মিনি লাক্ষাদ্বীপ' থেকে।


```