Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতে চুলের ডগা ছিঁড়ে যাচ্ছে! চুল কেটে ফেলা ছাড়া আর কী উপায় আছে জেনে নিন

চুলের যেকোনও সমস্যা হলেও অনেকে চুল কেটে ফেলেন। কিন্তু বিকল্প হিসেবে এই প্রাকৃতিক উপায়গুলি অনুসরণ করতে পারেন। 

শীতে চুলের ডগা ছিঁড়ে যাচ্ছে! চুল কেটে ফেলা ছাড়া আর কী উপায় আছে জেনে নিন

শেষ আপডেট: 21 December 2023 14:03

দ্য ওয়াল ব্যুরো: চুলের যত্ন নেওয়া কিন্তু ত্বকের যত্ন নেওয়ার মতই কঠিন। যত বয়স বাড়তে থাকে চুলের নানা সমস্যাও বাড়তে দেখা যায়। পাকা চুল, চুল পড়ে যাওয়া, ডগা ফেটে যাওয়া বা স্প্লিট এন্ডস, কিছু না কিছু লেগেই থাকে। রাসায়নিক পদার্থ যুক্ত শ্যাম্পু, ঘন ঘন রং করা, ড্রাই শ্যাম্পু ব্যবহার করা, বেশি গরম জলে স্নান করা, এসব নানা কারণের জন্য চুলের ডগা ফেটে বা ছিঁড়ে যায়। তারপর চুল ঝরতে থাকে। 

চুলের যেকোনও সমস্যা হলেও অনেকে চুল কেটে ফেলেন। কিন্তু বিকল্প হিসেবে এই প্রাকৃতিক উপায়গুলি অনুসরণ করতে পারেন। 

১) নারকেল তেল 
চুলের সমস্যার হাত থেকে বাঁচতে সপ্তাহে অন্তত তিনদিন নারকেল তেল দিয়ে ভালমতো স্ক্যাল্প ম্যাসাজ করুন। প্রথমে নারকেল তেলটা ভাল করে গরম করে নিন, তার মধ্যে অল্প মেথি দিয়ে ভিজিয়ে রাখুন খানিকক্ষণ। এবার মেথি ভেজানো নারকেল তেল নিয়ে ভাল করে মালিশ করুন। ২ ঘণ্টা মতো রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন চুল ঘন হওয়ার পাশাপাশি চুলের সমস্যাও অনেকটা মিটে যাবে।

২) ডিমের কুসুম 
চুলের যত্ন নিতে ঘরোয়া উপায়ে তৈরি হেয়ার মাস্ক খুবই উপকারী। ডিম চুল আরও নরম করে তুলতে সাহায্য করার পাশাপাশি চুলের ফ্রিজিনেজও কম করে। ডিমের হলুদ অংশ এবং সাদা অংশ দুটোই ব্যবহার করা যায় চুলে। ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের দুমুখো সমস্যা দূর করতে সাহায্য করবে। চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে ডিমের কুসুম এবং চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে। 

হেয়ার মাস্ক বানানোর জন্য একটা পাত্রে আমন্ড অয়েল, অলিভ অয়েল, মধু আর ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে নিলেই আপনার ঘরোয়া হেয়ার মাস্ক তৈরি। এবার সেই মাস্ক চুলে লাগিয়ে অন্তত ৩০ মিনিট মতো রাখুন। শুকিয়ে গেলে ঈষদোষ্ণ জল দিয়ে শ্যাম্পু করে নিন।

৩) বিয়ার 
অনেকেরই পছন্দের পানীয় হল এই বিয়ার। আপনি কি জানেন বিয়ার চুলের জন্যেও উপকারী? বিয়ার চুলের আর্দ্রতা বজায় রেখে স্ক্যাল্পের শুষ্ক হয়ে যাওয়ার সমস্যাও দূর করে। তবে চুলে যেকোনও বিয়ার নয় একমাত্র ফ্ল্যাট বিয়ার ব্যবহার করতে হবে। শ্যাম্পু করার পর কিছুটা বিয়ার নিয়ে চুলটা ভিজিয়ে রাখুন বা ঢেলে নিতে পারেন। কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন তারপর ভাল করে জল দিয়ে ধুয়ে নিন।


```