Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ভোজনরসিকদের জন্য কলকাতার রেস্তোরাঁগুলিতে থাকছে স্পেশাল মেনু, রইল সন্ধান

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ষষ্ঠী। আর পুজো মানেই ভূরিভোজ (Durga Pujo Special Menu)। তাই ভোজনরসিকদের জন্য এবছরে বিভিন্ন হোটেলে খাবারের বিরাট আয়োজন করা হয়েছে। কোন হোটেলে কি ধরনের খাবার মিলবে তারই সুলুক সন্ধান রইল। সেই খোঁজ দিলেন চৈতালি দত

ভোজনরসিকদের জন্য কলকাতার রেস্তোরাঁগুলিতে থাকছে স্পেশাল মেনু, রইল সন্ধান

শেষ আপডেট: 30 September 2022 13:38

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ষষ্ঠী। আর পুজো মানেই ভূরিভোজ (Durga Pujo Special Menu)। তাই ভোজনরসিকদের জন্য এবছরে বিভিন্ন হোটেলে খাবারের বিরাট আয়োজন করা হয়েছে। কোন হোটেলে কি ধরনের খাবার মিলবে তারই সুলুক সন্ধান রইল। সেই খোঁজ দিলেন চৈতালি দত্ত

জে ডব্লিউ ম্যারিয়ট, কলকাতা

জে ডব্লিউ ম্যারিয়টের বিভিন্ন ভেন্যুতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পুজো স্পেশাল মেনু মিলবে। এদের গ্র্যান্ড বলরুমে সপ্তমী থেকে নবমী পর্যন্ত নানা ধরনের কুইজিনের মধ্যেও বিশেষ বাঙালি পদ মিলবে। উল্লেখযোগ্য গন্ধরাজ ফিশ টিক্কা, এঁচোড়ের ডালনা, আম-কাসুন্দি পনির, পোলাও, পোস্ত মুরগি, মটন রোগান জোশ, ধোকার ডালনা ইত্যাদি।
খরচ ২৮৯৯ টাকা + কর (১জন)।

জে ডব্লিউ-র কিচেনে ভেজ এবং নন-ভেজ পদ পঞ্চমী থেকে নবমী পর্যন্ত পাওয়া যাবে। স্পেশাল ডিশ- চিংড়ি মাছের মালাইকারি, সরষে মাছ, কলকাতা চিকেন বিরিয়ানি, ঘি ভাত, মুর্গ তাড়িওয়ালা, স্টির ফ্রাই এশিয়ান গ্রিনস, মিষ্টি দই, রসগোল্লা, সন্দেশ, রসমালাই ইত্যাদি।

এছাড়াও এদের সিগনেচার প্যান এশিয়ান রেস্তরাঁ ভিন্টেজ এশিয়াতে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত আ লা কা র ট এ পুজোর বিশেষ মেনু মিলবে।

জে ডব্লিউ-র কিচেনে খরচ পড়বে ২৯৯৯ টাকা +কর (১জন)
যোগাযোগ +৯১ ৩৩৬৬৩৩০০০০।

তাজবেঙ্গল

এদের সোনারগাঁওতে ২ থেকে ৫ অক্টোবর লাঞ্চ ও ডিনারে মিলবে ভেজ, ননভেজ, ফিশ এবং সিফুড স্পেশাল পুজো থালি।

ননভেজ থালিতে থাকবে গন্ধরাজ লেবুর ঘোল, ঝুড়ি আলু ভাজা, ভেজিটেবিল চপ, কাসুন্দি মাছের কাটলেট, রাঁধুনি মুরগি, গোটা মশলার খাসির মাংস, দই কাতলা, মাছের মাথা দিয়ে মুগ ডাল ইত্যাদি। খরচ ৩১০০+কর(১জন)।

নিরামিষ থালিতে থাকবে গন্ধরাজ লেবুর ঘোল, ঝুড়ি আলু ভাজা, ভেজিটেবিল রোল, নারকেল পোস্ত বড়া, পটলের কোরমা, ধোকার ডালনা, সরষে ছানার মুঠিয়া ফুলকপি রোস্ট, ভাজা সোনা মুগ ডাল, ডালের কচুরি ,ঘি ভাত, ছানার জিলাপি ইত্যাদি। খরচ ২৬০০+কর(১জন)।

ফিশ এবং সিফুড থালিতে থাকবে গন্ধরাজ লেবুর ঘোল, কাসুন্দি মাছের কাটলেট, চিংড়ি মালাইকারি, চিতল মাছের পেটি, দই কাতলা, মাছের মাথা দিয়ে মুগ ডাল ,কাঁচা আমের চাটনি ইত্যাদি। খরচ ৩৫০০ টাকা+কর(১ জন)।
এছাড়াও এদের লাঞ্চ, ডিনারে বুফে চালু থাকবে। খরচ ২৬০০ টাকা+(১জন)। শর্তাবলী প্রযোজ্য।
যোগাযোগ +৯১ ৭৫০৩৬৪২৬৩৭।

দ্য ওয়েস্টিন কলকাতা, রাজারহাট

এখানে ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সিজনাল টেস্টসে লাইভ স্টেশনস, কলকাতা স্ট্রিট ফুড, বেঙ্গলি ডেলিকেসিস, প্রিমিয়াম বেভারেজ পাওয়া যাবে। খরচ কমপক্ষে ২৩৯৯ টাকা+কর (১ জন) থেকে শুরু।বলরুমে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভেজ ননভেজ খাবারের আয়োজন করা হয়েছে। খরচ কমপক্ষে ২২৯৯ টাকা+কর (১জন) থেকে শুরু।

এছাড়াও 'নরি' তে খাবারে মিলবে এশিয়ান ফ্লেভারের স্বাদ। মেনুতে আছে ক্রিস্পি ফিশ সল্ট অ্যান্ড পিপার, হাক্কা স্টাইল ভেজ চিলি গার্লিক বেসিল নুডুল ইত্যাদি। খরচ ২৩৯৯ টাকা +কর (১ জন)।

যোগাযোগ +৯১৯০৭৩৩২৩২৯০।

তালকুটির কনভেনশন সেন্টার

এখানে ১ - ৪ অক্টোবর পর্যন্ত বুফেতে লাঞ্চ মিলবে। খরচ- ১৫০০ টাকা+কর (১জন)। শর্তাবলী প্রযোজ্য।

যোগাযোগ +৯১ ৩৩ ২৩২৪৯০১৪।

তাজ সিটি সেন্টার, নিউ টাউন

এদের শামিয়ানাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত লাঞ্চ এবং ডিনারে থাকবে স্পেশাল মেনু। নির্দিষ্ট কিছু বেভারেজ সমেত খরচ পড়বে ২৭০০ টাকা +কর( ১ জন)। তবে বেভারেজ ছাড়া খরচ ২০০০ টাকা+কর(১জন)। শর্তাবলী প্রযোজ্য।

যোগাযোগ +৯১৩৩৬৮২০০৩০৩।

ভিভান্ত

এদের মিন্টে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত লাঞ্চ, ডিনারে থাকবে স্পেশাল মেনু। উল্লেখযোগ্য পদ মোচার পাতুরি, কড়াইশুঁটি ধোকার ডালনা, দই পোস্ত ইলিশ ,আম পাতায় মোড়া পার্শে, কাঁকড়ার তেল ঝাল, নিহারি গোস্ত, সীতাভোগ, আম বাদাম মিষ্টি দই ইত্যাদি যা বুফেতে মিলবে। ৫ অক্টোবর শুধু লাঞ্চে উল্লেখিত মেনু পাওয়া যাবে। খরচ নির্দিষ্ট বেভারেজ সমেত ২৯৯৯ টাকা+কর (১ জন)। বেভারেজ ছাড়া খরচ পড়বে ১৯৯৯ টাকা +কর(১ জন)। শর্তাবলী প্রযোজ্য।

যোগাযোগ +৯১ ৬২৯২২৭৪০০৩।

রাজকুটির আই এইচ সি এল সিলেকশনস

১ থেকে ৫ অক্টোবর লাঞ্চ ও ডিনারে বুফেতে রাজবাড়ির ভুরিভোজের এখানে আয়োজন করা হয়েছে। খরচ কর সমেত ১৭৯৯ টাকা (১ জন)।

যোগাযোগ +৯১ ৬২৮৯৪৬১৯৭২।

এত্ত বড়, সত্যি? ১২ ফুট ব্যাসের মহাভোগ থালিতে ১০৮টি পদ! কোথায় পাবেন, জানুন


```