Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইফোঁটার ভূরিভোজের পর পেট ঠিক রাখুন এইসব পানীয় দিয়ে

এক গ্লাস জল নিয়ে তাতে থেঁতো করে এক চামচ মৌরি, আদা দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে এলে সেটা ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দিন। ভারী খাওয়া দাওয়ার পর পেট ঠিক রাখার জন্য এই পানীয় কিন্তু খুবই উপকারী।

ভাইফোঁটার ভূরিভোজের পর পেট ঠিক রাখুন এইসব পানীয় দিয়ে

শেষ আপডেট: 15 November 2023 18:31

দ্য ওয়াল ব্যুরো: ভাইফোঁটা মানে হরেক রকম খাবার দিয়ে থালা সাজিয়ে ভাইয়ের সামনে পরিবেশন করা। জলখাবারে লুচি, তরকারি, মিষ্টি। দুপুরে বিরিয়ানি বা পোলাও থেকে শুরু করে, মটন আর শেষ পাতে দই মিষ্টি।  এইসব খেয়েদেয়ে পেট একেবারে আইঢাই করারই কথা!  

এই অবস্থায় পেট ঠিক রাখতে খেতে পারেন এই পানীয়গুলো।

১) এক গ্লাস জল নিয়ে তাতে থেঁতো করে এক চামচ মৌরি, আদা দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে এলে সেটা ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দিন। ভারী খাওয়া দাওয়ার পর পেট ঠিক রাখার জন্য এই পানীয় কিন্তু খুবই উপকারী।

২) মাছ, মাংস, ডিম একসঙ্গে খেয়ে বদহজম হয়ে গেছে। তাহলে খেতে পারেন এই পানীয়। এক গ্লাস জল গরম করুন তাতে পুদিনা আর আদা থেঁতো করে দিয়ে দিন। ভাল করে ফুটিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে খেয়ে নিন। এতে যেমন হজমের গোলমাল মিটবে তেমন শরীরটাও ভাল থাকবে।

৩) বাড়িতে চিয়া সিডস থাকলে সেটা দিয়েই বানাতে পারেন উপকারী পানীয়। হালকা গরম জলে এক চামচ চিয়া সিডস ভিজিয়ে রাখুন। এবার তাতে এক চামচ লেবুর রস, এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে  নিন। এই পানীয়ও কিন্তু হজমের সমস্যা মেটাতে সাহায্য করবে।

৪) একদিন একটু বেশি খাওয়া হয়ে গেল বলে চিন্তা করবেন না। শরীর ফিট রাখতে একটা বড় চামচ ধনে এক গ্লাস জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। খাওয়ার আগে ছেঁকে নিয়ে তাতে এক চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে ঢকঢক করে খেয়ে নিন। এর স্বাদও কিন্তু মন্দ নয়।


```