Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মীর থেকে অমিত্রসূদন, রজতশুভ্র মজুমদারের বইয়ের তিনমাস পূর্তিতে চাঁদের হাট কফিহাউসের তিনতলায়

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি পাঠকদের প্রতি ইদানীং অভিযোগ ওঠে যে তাঁরা নাকি বই পড়া থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। তবে, সেই অভিযোগ একপ্রকার ভিত্তিহীন প্রমাণ হয়ে গেল সোমবার কফি হাউসের (Indian coffee house) তিনতলায় দীপ প্রকাশনের (Deep prakashan) নতুন

মীর থেকে অমিত্রসূদন, রজতশুভ্র মজুমদারের বইয়ের তিনমাস পূর্তিতে চাঁদের হাট কফিহাউসের তিনতলায়

শেষ আপডেট: 12 April 2023 10:09

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি পাঠকদের প্রতি ইদানীং অভিযোগ ওঠে যে তাঁরা নাকি বই পড়া থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। তবে, সেই অভিযোগ একপ্রকার ভিত্তিহীন প্রমাণ হয়ে গেল সোমবার কফি হাউসের (Indian coffee house) তিনতলায় দীপ প্রকাশনের (Deep prakashan) নতুন আউটলেটের উদ্বোধনে। বইমেলায় প্রকাশিত রজতশুভ্র মজুমদারের বই 'এক ডজন রহস্য গল্প' ইতিমধ্যেই কুড়িয়েছে পাঠকদের ভালবাসা। সেই উপলক্ষেই বইটির (book) সফলতার খতিয়ান তুলে ধরলেন অভিনেতা মীর থেকে রবীন্দ্র-গবেষক অমিত্রসূদন ভট্টাচার্য সহ ৬ জন বক্তা।

এই আলোচনা সভায় মীর এবং অমিত্রসূদন ছাড়াও ছিলেন 'ও হেনরি' পুরস্কার প্রাপ্ত লেখক অমর মিত্র, সমুদ্র বসু, লেখক রজতশুভ্র মজুমদার এবং দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল। রজতশুভ্রের হাতে পরিণত হয়েছে বাংলা সাহিত্যে রহস্যের ধারা সে কথা শোনা গেল বিশ্বভারতীর বর্ষীয়ান অধ্যাপক অমিত্রসূদনের বক্তব্যে। 'এক ডজন রহস্য গল্প' বইটিকে অধ্যাপক সাহিত্যগুণের দিক থেকে দিলেন পুরো নম্বর।

প্রায় একই মত প্রকাশ করতে দেখা যায় সাহিত্যিক অমর মিত্রকে। তাঁর কথায় রজতশুভ্রের বইটিতে রহস্য গল্প থাকলেও সেখানে মানবিক স্পর্শের ছোঁয়া আছে। প্রসঙ্গত, বাঘ এবং ঈর্ষা গল্পদুটি প্রায় সকল বক্তার থেকেই কুড়িয়ে নিল বিশেষ প্রশংসা। 'ঈর্ষা' গল্পটির কিছু অংশ পাঠ করেন সঞ্চালক-অভিনেতা মীর। পাশাপাশি, পাঠকদের আরও বেশি করে এই ধরনের বই পড়ার আহ্বান জানালেন তিনি।

আলোচনা সভা শেষ হওয়ার পর শুরু হয় এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। বইমেলায় এই বইটি প্রকাশ পাওয়ার পর যারা মেলা প্রাঙ্গণ থেকেই সরাসরি কিনেছিলেন বইটি তাঁদের উদ্দেশে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছিল দীপ প্রকাশন। সকলকে 'এক ডজন রহস্য গল্প' বইটি থেকে যেকোনও গল্পের নির্বাচিত অংশ পড়ে তা দীপ প্রকাশনের সোশ্যাল মিডিয়া পেজে আয়োজিত প্রতিযোগিতায় দিতে বলা হয়েছিল। বিপুল সাড়া মেলে এই প্রতিযোগিতায়। প্রতিযোগীদের মধ্যে থেকে ৮ জনকে বেছে নেন আয়োজকরা। সবমিলিয়ে কফিহাউসের তিনতলায় জমে উঠেছিল সোমবারের সন্ধ্যা।

কুমার শানু হিসেবে জনপ্রিয় হওয়ার পরেও ছেলেবেলার বৈশাখের সেই গন্ধ আজও বয়ে বেড়াই


```