Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই গরমে ভাত রুটি খেতে ইচ্ছে করছে না? ঝটপট বানান চটপটা চিকেন স্যালাড

চিকেন স্যলাডের পুরোটাই এত সুন্দর খেতে হয় যে যেকোনও কিছুর সঙ্গেই খেতে ভাল লাগে। 

এই গরমে ভাত রুটি খেতে ইচ্ছে করছে না? ঝটপট বানান চটপটা চিকেন স্যালাড

চিকেন স্যলাড

শেষ আপডেট: 2 May 2024 18:37

দ্য ওয়াল ব্যুরো: গরমে দুপুরবেলা আমাদের অনেকেরই ভাত, রুটি খেতে ইচ্ছে করে না। মনে হয় এমন কিছু খাওয়া যাক যা পেটও ভরাবে আবার মুখের একটু স্বাদ পরিবর্তনও হবে। আবার এমন অনেকেই আছেন যারা নিয়মিত ব্যায়াম করেন ফলে প্রতিদিন সঠিক পরিমাণে প্রোটিন ইনটেকটাও দরকার। কী খাবেন ভাবছেন তো! (Chicken Salad)

তাহলে আপনাদের বলি শুনুন। খেতে পারেন চটপটা চিকেন স্যালাড। খেতেও দারুণ। ভীষণ হেলদি। পেটও ভরবে, সঙ্গে মনও। না না চিন্তা করবেন না, তৈরি করা কিন্তু খুব সহজ। খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন একবার সব উপকরণ হাতের কাছে গুছিয়ে নিলে। অনেকেই অনেক রকমভাবে চিকেন স্যালাড বানিয়ে থাকেন। আবার চিকেন স্যালাড (Chicken Salad) খাওয়ার ধরনও দেশভেদে আলাদা। কেউ শুধু খেতে পছন্দ করেন, কেউ র‍্যাপ বানিয়ে, কেউ স্যান্ডউইচ বানিয়েও খেয়ে থাকেন। আসলে চিকেন স্যলাডের পুরোটাই এত সুন্দর খেতে হয় যে যেকোনও কিছুর সঙ্গেই খেতে ভাল লাগে। 

উপকরণ (Chicken Salad)

চিকেন (আগে থেকে রোস্ট করে ছিঁড়ে টুকরো করে রাখা)
মেয়োনিজ
সেলারি
পেঁয়াজ কুচি
স্প্রিং অনিওন কুচি
নুন
গোলমরিচ গুঁড়ো

লেটুস পাতা
চিকেন ব্রথ
ডিজন মাস্টার্ড সস
সেসেমি সিড 

পদ্ধতি

ফ্রেশ চিকেন দিয়ে যদি এই স্যলাডটা করেন  তাহলে তো খেতে অবশ্যই ভাল লাগবে কিন্তু এই স্যালাড (Chicken Salad) আপনি আগের রাতের থেকে যাওয়া চিকেন দিয়েও বানাতে পারেন। স্বাদ কিন্তু সেই একই থাকবে। প্রথমে চিকেনটাকে জলে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বেশি সেদ্ধ করবেন না কারণ এই চিকেনটা আবার কিছুক্ষণ বেক করতে হবে। সেদ্ধ করার সময় তাতে দুটো পেঁয়াজের টুকরো, কয়েক কোয়া রসুন, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন। ইচ্ছে হলে কিছুটা স্প্রিং অনিওনও অ্যাড করে দিতে পারেন।

চিকেন ফুটে সেদ্ধ হয়ে গেলে সেটা আলাদা করে তুলে রেখে জলটাকেও ছেঁকে নিতে হবে। এই চিকেন ব্রথটাও কিন্তু একটা পাত্রে জমিয়ে রেখে দেবেন কারণ এটাও কিন্তু বিভিন্ন রান্নায় কাজে লেগে যাবে। এবার চিকেনের গায়ে একটু মাখন আর রসুন মাখিয়ে সেটা মাইক্রোওভেনে দিয়ে ১০-১৫ মিনিট বেক করে নিন। বেক করা হয়ে গেলে চিকেনটাকে (Chicken Salad) চামচের সাহায্যে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার যা যা উপকরণ উপরে বলা হয়েছে ভাল করে কুচিয়ে নিন।

একটা পাত্রে চিকেনের টুকরো, পেঁয়াজ কুচি, সেলারি, ডিজন মাস্টার্ড, মেয়োনিজ, নুন, গোলমরিচ গুঁড়ো, আপনার পছন্দের সিজেনিং পাউডার আর দুচামচ চিকেন ব্রথ দিয়ে ভালকরে মাখিয়ে নিলেই রেডি চটপটা চিকেন স্যালাড (Chicken Salad)। এবার সার্ভিং ট্রেতে ধুয়ে পরিষ্কার করে রাখা টাটকা লেটুস পাতার উপর চিকেন স্যালাডটা ঢেলে উপর দিয়ে স্প্রিং অনিওন কুচি আর সেসেমি সিড ছড়িয়ে পরিবেশন করুন চিকেন স্যালাড।


```