Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিকেলের জলখাবার হোক একটু অন্যরকম! জেনে নিন চিকেন স্প্রিং রোলের রেসিপি

চিকেনটা একটু সেদ্ধ হয়ে এলে স্বাদমতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, সয়া সস দিয়ে ভাল করে নাড়াচাড়া করে কষিয়ে নিন। এবার এর মধ্যে অল্প করে গরম জল দিয়ে বেশ একটু টাইট পুর বানিয়ে আলাদা করে একটা পাত্রে তুলে রেখে দিন।

বিকেলের জলখাবার হোক একটু অন্যরকম! জেনে নিন চিকেন স্প্রিং রোলের রেসিপি

শেষ আপডেট: 28 February 2024 18:48

দ্য ওয়াল ব্যুরো: চিরকালই খাদ্যপ্রেমীরা মুখরোচক কিছু খেতে একটু বেশিই পছন্দ করেন। যতই তেল,  ঝাল, মশলা বেশি থাকুক না কেন মুখরোচক খাবার খাওয়া চাইই চাই। রাস্তায় রাস্তায় গলিতে গলিতে হাজারো দোকান, হাজারো অপশন। যদিও বাঙালি বাড়িতে সন্ধে হলে একটু চপ, সিঙ্গারা বানানোর হুজুগ ওঠে এবং বানানোও হয়। কিন্তু একটু রেস্তোরাঁ স্টাইলের কিছু খেতে ইচ্ছে করলে ট্রাই করতে পারেন চিকেন স্প্রিং রোল। রইল সেই রেসিপি।

উপকরণ হিসেবে নিয়ে নিন চিকেন, বাঁধাকপি, পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, আদা কুঁচি, ময়দা, কর্নফ্লাওয়ার, গাজর, ক্যাপসিকাম, ডিম, কাঁচালঙ্কা কুঁচি, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো সস, সোয়া সস, নুন, চিনি, তেল, ধনেপাতা কুঁচি। 

এবার জেনে নিন কীভাবে বানাবেন? প্রথমেই সবজিগুলো এবং চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার কড়াইতে অল্প একটু তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি, কাঁচালঙ্কা কুঁচি এবং সবজিগুলো দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। ভাজা ভাজা হয়ে এলে মাংসের টুকরোগুলো দিয়ে কষাতে থাকুন। এবার দুমিনিট ঢাকা দিয়ে রেখে দিন।

চিকেনটা একটু সেদ্ধ হয়ে এলে স্বাদমতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, সয়া সস দিয়ে ভাল করে নাড়াচাড়া করে কষিয়ে নিন। এবার এর মধ্যে অল্প করে গরম জল দিয়ে বেশ একটু টাইট পুর বানিয়ে আলাদা করে একটা পাত্রে তুলে রেখে দিন।

এবার অন্য একটা বাটিতে ময়দা, ডিম, কর্নফ্লাওয়ার, স্বাদমতো নুন, গোলমরিচ দিয়ে একটা ডো বানিয়ে নিন। হাতে একটু তেল মাখিয়ে তারপর লেচি কেটে নিন। বেশি পাতলা করে বেলবেন না লেচিটা কারণ এর ভিতরেই পুর ভরে সেটা ভাজা হবে। এবার লেচির ভিতরে পুর ভরার পালা। যেমনভাবে মোগলাই বানানো হয় ঠিক সেই ভাবেই লেচিটা একটা সমান জায়গার উপর রেখে বেলে নিয়ে প্রথমে তাতে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তারপর লেচির ভিতরে পুর ভরে সেটাকে চারিদিক দিয়ে ভালমতো মুড়ে মুড়ে আটকে দিতে হবে। এভাবে যে কটা স্প্রিং রোল বানাতে চান সেটা বানিয়ে একটা আলাদা থালায় তুলে রেখে দিন। 

এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে ভাল মতো গরম করে নিন। তারপর আলাদা পাত্রে তুলে রাখা স্প্রিং রোলের গায়ে হালকা করে ময়দা মাখিয়ে নিন, যাতে থালার সঙ্গে বা হাতের সঙ্গে সেটা লেগে না যায়। রোলগুলোর দুপিঠে হালকা করে গুঁড়ো ময়দা লাগিয়ে ডুবো তেলে সেগুলোকে লাল করে ভেজে তুলে নিন। ব্যস রেডি চিকেন স্প্রিং রোল। 

আপনার ইচ্ছেমতো স্যালাড, সস বা কাসুন্দি সহযোগে পরিবেশন করুন গরম গরম চিকেন স্প্রিং রোল।


```