Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

থাই অ্যাফেয়ার মকটেলের সঙ্গে গন্ধরাজ চিজকেক! জামাইষষ্ঠী জমে উঠুক শেফের রেসিপিতে

চৈতালি দত্ত বহু বছর ধরে রকমারি রান্না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন '৩৭ রেলিশ রুট' রেস্তোরাঁর কর্ণধার তথা সেলেব্রিটি শেফ জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। তিনি জামাইষষ্ঠী (Jamaisasthi ) উপলক্ষে তাঁর নিজস্ব দুটি সিগনেচার ডিশ (Chef Special Recipe) '

থাই অ্যাফেয়ার মকটেলের সঙ্গে গন্ধরাজ চিজকেক! জামাইষষ্ঠী জমে উঠুক শেফের রেসিপিতে

শেষ আপডেট: 24 May 2023 07:44

চৈতালি দত্ত

বহু বছর ধরে রকমারি রান্না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন '৩৭ রেলিশ রুট' রেস্তোরাঁর কর্ণধার তথা সেলেব্রিটি শেফ জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। তিনি জামাইষষ্ঠী (Jamaisasthi ) উপলক্ষে তাঁর নিজস্ব দুটি সিগনেচার ডিশ (Chef Special Recipe) 'দ্য ওয়াল'-এর সঙ্গে শেয়ার করলেন।

থাই অ্যাফেয়ার

উপকরণ:

ক্র্যানবেরি জুস ১/২ কাপ
লিচি জুস ৩/৪ কাপ
থাই জিঞ্জার (থেঁতো করা) ১ চা চামচ
লেমন গ্রাস রুটস (থেঁতো করা) ২টি
গন্ধরাজ লেবুর পাতা ১-২টো
পাতিলেবুর রস ২ চামচ
গন্ধরাজ লেবুর খোসার জেস্ট সামান্য
বরফের টুকরো ৪ কিউব

পদ্ধতি:

থেঁতো করা থাই জিঞ্জার, লেমন গ্রাস রুটস একসঙ্গে নিয়ে তার মধ্যে লেবুর রস, বরফের টুকরো, লিচি জুস মিশিয়ে শেকারে ভাল করে শেক করতে হবে।

এরপর সার্ভিং কাঁচের গ্লাসে এই মিশ্রণ ঢেলে দিতে হবে।

মিশ্রণের উপর টপিংস হিসেবে ক্র্যানবেরি জুস দিতে হবে। এতে মকটেলের দুটো লেয়ার তৈরি হবে।

এরপর লেবু পাতা, লেবুর খোসার গুঁড়ো, একটা ছোট লেমন গ্রাসের স্টিক দিয়ে গার্নিশ করে ঠান্ডা পরিবেশন করতে হবে।

গন্ধরাজ চিজ কেক

উপকরণ:

ডাইজেস্টিভ কুকিস ক্রামস ১/২ কাপ
সফ্ট বাটার ১/৪ কাপ
ফুল ফ্যাট ক্রিম চিজ ২ কাপ
সুগার গুঁড়ো ৩/৪ কাপ
গন্ধরাজ লেবুর খোসার জেস্ট ১টা
গন্ধরাজ লেবুর রস ১ চা চামচ
হুইপড ক্রিম ১ কাপ
লাল চেরি ৪-৫টা

পদ্ধতি:

সফ্ট বাটার এবং ডাইজেস্টিভ কুকিজ ক্রাম্বস খুব ভাল করে মেশাতে হবে।

এরপর এই মিশ্রণকে আধঘণ্টার জন্য ৮ ইঞ্চি গোল মোল্ড টিনের কেক তৈরি পাত্রের মধ্যে দিয়ে ফ্রিজে রাখতে হবে। এটি হল কেকের বেস।

এরপর অন্য পাত্রে ক্রিম চিজের সঙ্গে গুঁড়ো চিনি দিয়ে ভাল করে মেশাতে হবে।

আলাদা করে অন্য একটি পাত্রে হুইপড ক্রিম ভাল করে ফেটিয়ে নিতে হবে।

এরপর ক্রিম চিজের মিশ্রণের সঙ্গে ফেটিয়ে রাখা হুইপড ক্রিম, গন্ধরাজ লেবুর খোসার জেস্ট এবং গন্ধরাজ লেবুর রস ভাল করে মেশাতে হবে।

এবারে এই মিশ্রণ কেক তৈরির টিনের পাত্রে রাখা কুকিজ ক্রাম্বসের মিশ্রণের উপর টপিংস হিসেবে ঢেলে দিতে হবে। যাতে উপরে স্তর পুরো সমান থাকে সেই ভাবে ঢালতে হবে।

এই টিনের পাত্র এবার ৮ ঘণ্টার জন্য ফ্রিজে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিতে হবে। উপর থেকে লেবু পাতা, চেরি এবং গন্ধরাজ লেবু খোসার জেস্ট দিয়ে ভাল করে গার্নিশ করতে হবে।

কেক জমাট বেঁধে গেলে ফ্রিজ থেকে বের করে ডেজার্ট হিসেবে পরিবেশন করতে হবে। এটি অত্যন্ত উপাদেয়, স্বাস্থ্যকর ডেজার্ট।

শুধু খানা তো নয়, যেন পিরিয়ড ড্রামা! লখনউ, ফৈজাবাদ— কত নবাবি খানদান জীবন্ত হয়ে উঠেছে এই রেস্তোরাঁয়


```