Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুর্গ শাহজাহানি, ম্যাঙ্গো প্যানা কোটা ! জামাইষষ্ঠী জমে উঠুক সেলেব্রিটি শেফের রেসিপিতে

চৈতালি দত্ত বেঙ্গালুরু আইটিসি ফরচুন সিলেট জিপি কসমস পাঁচতারা হোটেলের সেলেব্রিটি এক্সিকিউটিভ শেফ সাগ্নিক মজুমদার রকমারি কুইজিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। জামাইষষ্ঠীতে তাঁর নিজস্ব সিগনেচার ডিশ 'দ্য ওয়াল'-কে শেয়ার করলেন (Chef Recipe fo

মুর্গ শাহজাহানি, ম্যাঙ্গো প্যানা কোটা ! জামাইষষ্ঠী জমে উঠুক সেলেব্রিটি শেফের রেসিপিতে

শেষ আপডেট: 24 May 2023 12:35

চৈতালি দত্ত

বেঙ্গালুরু আইটিসি ফরচুন সিলেট জিপি কসমস পাঁচতারা হোটেলের সেলেব্রিটি এক্সিকিউটিভ শেফ সাগ্নিক মজুমদার রকমারি কুইজিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। জামাইষষ্ঠীতে তাঁর নিজস্ব সিগনেচার ডিশ 'দ্য ওয়াল'-কে শেয়ার করলেন (Chef Recipe for Jamaisasthi)।

মুর্গ শাহজাহানি (Chef Recipe for Jamaisasthi)

উপকরণ:

হাড়সমেত মুরগির মাঝারি টুকরো ৭৫০ গ্রাম
আদাবাটা ৮ গ্রাম
কাঁচা পেঁপে গ্রেট করা ১৫ গ্রাম
নুন ৫ গ্রাম
আখরোট ২৫ গ্রাম
আমন্ড বাটা ২৫ গ্রাম
জাফরান ২ গ্রাম
কাজুবাদাম বাটা ২৫ গ্রাম
বড় এলাচ ২টি
লবঙ্গ ৪টে
দারচিনি ২ টুকরো
জায়ফল গুঁড়ো ১/৪ চামচ
গোটা শুকনো লঙ্কা ৪টি
সাদা জিরে গুঁড়ো ১ টেবিল চামচ
টক দই বড় ১ কাপ
কুকিং ক্রিম ১ কাপ
দুধ ১ কাপ
ঘি ১ টেবিল চামচ
সেদ্ধ ডিম ২টি
পেস্তা কুচি অল্প

পদ্ধতি:

মুরগিকে প্রথমে ভাল করে ধুয়ে শুকিয়ে নিতে হবে, কাঁটা চামচ দিয়ে মুরগির সারা গায়ে ফুটো করে নিতে হবে।

মুরগির সঙ্গে নুন, আদা বাটা ও গ্রেট করা পেঁপে ভাল করে মিশিয়ে নিয়ে ৬ ঘণ্টার জন্য স্বাভাবিক তাপমাত্রায় ফ্রিজে রাখতে হবে।

অন্যদিকে উষ্ণ গরম জলে আখরোট ভিজিয়ে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ভাল করে পিষে নিতে হবে ।

এবারে পিষে রাখা আখরোট একটি মোটা কাপড় মুড়ে চিপে নিয়ে তেল বের করে আলাদা পাত্রে রেখে দিতে হবে। আখরোটের ক্কাথ আলাদা করে নিতে হবে।

আমন্ড বাটা,কাজু বাদাম বাটা, আখরোটের ক্কাথ একসঙ্গে ব্লেন্ড করতে হবে।

এবারে উষ্ণ গরম দুধ, কুকিং ক্রিম, টক দই একসঙ্গে ভাল করে মেশাতে হবে।

ছ'ঘণ্টা পর ম্যারিনেশন করা চিকেন ফ্রিজ থেকে বার করে তার মধ্যে আমন্ড, কাজুবাদাম ও আখরোট বাটা এবং দুধ, দই ও ক্রিমের মিশ্রণ একসঙ্গে মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে।

কড়াইতে ঘি গরম করে একটা দারচিনি আর গোটা বড় এলাচ ফোড়ন দিয়ে ম্যারিনেশন করা মুরগি দিতে হবে।

এরপর পাত্রের মুখে এক টুকরো কাপড় দিয়ে ভাল করে বেঁধে ঢাকনা দিতে হবে, যাতে রান্না ভাপে হয় এবং ভেতরের বাষ্প বাইরে বেরোতে না পারে।

এবারে পাত্রের ঢাকনার ওপর ঠান্ডা জল ঢেলে দিতে হবে। যখন জল শুকিয়ে যাবে, জল আবার ঢাকনার ওপর ছিটিয়ে দিতে হবে। তখন বোঝা যাবে মুরগি অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। ঢিমে আঁচে রান্না করতে হবে যতক্ষণ মুরগি সুসিদ্ধ না হয়।

মাংস সেদ্ধ হলে পাত্রের ঢাকনা এবং কাপড় সরিয়ে দিতে হবে। দেখা যাবে ওপর থেকে ঘি ভাসছে।

এবারে উষ্ণ গরম দুধে ভেজানো জাফরান, আলাদা করে রাখা আখরোটের তেল রান্না করা মুরগিতে মেশাতে হবে।

একটা সার্ভিং ডিশে মুরগির শাহজাহানি রেখে তার ওপর অল্প ঘি ছড়িয়ে দিতে হবে। ডিম সেদ্ধ, পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে হবে। এটি পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে উপাদেয় একটি পদ।

Chef Recipe for Jamaisasthi

ম্যাঙ্গো প্যানা কোটা (Chef Recipe for Jamaisasthi)

উপকরণ:

দুধ ৩০০ মিলিগ্রাম
হুইপড ক্রিম ৩০০ মিলিগ্রাম
কাস্টার্ড চিনি ৫০ গ্রাম
আলফানসো আম ২৫০ গ্রাম
উষ্ণ গরম জল ৮০ মিলিগ্রাম
জেলোটিন ১০০ গ্রাম

পদ্ধতি:

দু'টি মাঝারি আকারের আলফানসো আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিতে হবে ।

কয়েকটি ছোট টুকরো আলাদা রেখে বাকি সব আম ব্লেন্ডারে দিয়ে পিউরি বের করতে হবে।

এরপর উষ্ণ গরম দুধে জেলোটিন গুলে নিতে হবে।

কাচের পাত্রে আমের পিউরি, হুইপড ক্রিম, কাস্টার্ড চিনি, জেলোটিন গোলা জল একসঙ্গে ভাল করে মেশাতে হবে।

এরপর আমের মিশ্রণের কাচের পাত্র দু'ঘণ্টার জন্য স্বাভাবিক তাপমাত্রায় ফ্রিজে রেখে দিতে হবে।

দু'ঘণ্টা পর আমের মিশ্রণ জমাট বেঁধে গেলে ফ্রিজ থেকে বের করতে হবে।

আমের টুকরো এবং পিউরি দিয়ে গার্নিশ করে ঠান্ডা পরিবেশন করতে হবে।গরমে এটি অত্যন্ত সুস্বাদু একটি ডেজার্ট।

থাই অ্যাফেয়ার মকটেলের সঙ্গে গন্ধরাজ চিজকেক! জামাইষষ্ঠী জমে উঠুক শেফের রেসিপিতে


```