Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পিসি চন্দ্র গ্রুপের প্রতিষ্ঠা দিবসে বার্ষিকপুরস্কার পেলেন মহাকাশ বিজ্ঞানী এস সোমনাথ

ডঃ এস সোমনাথ একজন বিশিষ্ট বিজ্ঞানী (এপেক্স গ্রেড) এবং ইসরো এর মহাকাশ বিভাগের চেয়ারম্যান। তাঁর ৩৮ বছরের কর্মজীবনে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সোমনাথচন্দ্রায়ন লঞ্চ এর সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ এর ভূমিকা পালন করেছেন।

পিসি চন্দ্র গ্রুপের প্রতিষ্ঠা দিবসে বার্ষিকপুরস্কার পেলেন মহাকাশ বিজ্ঞানী এস সোমনাথ

পিসি চন্দ্র গ্রুপের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, ফাইল চিত্র।

শেষ আপডেট: 23 April 2024 14:29

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি পিসি চন্দ্র গ্রুপের বার্ষিক জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে। একত্রিশতম বর্ষে পড়ল এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই বছরের পিসি চন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন  ভারতের মহাকাশ বিজ্ঞানী ড. এস সোমনাথ। ভারতের চন্দ্রযান-৩ মিশনের পিছনে বিশেষ কৃতিত্ব রয়েছে তাঁর। মহাকাশ বিজ্ঞান গবেষণায় এই সময় ভারত  অনেকটাই এগিয়ে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী এ.কে চন্দ্র, পিসি চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর উদয় কুমার চন্দ্র, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর  অমিতাভ চন্দ্র , পিসি চন্দ্র জুয়েলার্সের ডিরেক্টর উদীপ্ত চন্দ্র, এবং  বিশিষ্ট অতিথিরা।

ডঃ এস সোমনাথ একজন বিশিষ্ট বিজ্ঞানী (এপেক্স গ্রেড) এবং ইসরো এর মহাকাশ বিভাগের চেয়ারম্যান। তাঁর ৩৮ বছরের কর্মজীবনে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সোমনাথ চন্দ্রায়ন লঞ্চ এর সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ এর ভূমিকা পালন করেছেন। সচিব হিসাবে, তিনি জাতীয় মহাকাশ নীতির পরিচালনা করেছিলেন।  ভারতকে মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে  প্রথম সৌরযান  আদিত্য এল-১ মিশনের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সাফল্য অর্জন করেন। তাঁর নেতৃত্বে দুটি নতুন উৎক্ষেপণ যান - স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এবং টেস্ট ভেহিকল ভারতে চালু করা হয়েছিল এবং মিশনগুলি সফলভাবে সম্পন্ন হয়েছিল।  

২০১৮ সালের গোড়া থেকেই তিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের পরিচালক, এবং ইসরো -এর প্রধান হিসাবে দায়িত্বে ছিলেন। তার নেতৃত্ব ভিএসএসসি প্যাড অ্যাবর্ট টেস্ট অরথাত প্যাট, জিএসএলভি এম কে-৩ / চন্দ্রায়ন ৩ এর উৎক্ষেপণের মতো উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছে।  

পিসি চন্দ্র গ্রুপ ১৯৯৩ সাল থেকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু করেছে। পিসি চন্দ্র গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত পূর্ণচন্দ্র চন্দ্রর স্মৃতিতে এই বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে আসছে গত ত্রিশ বছর ধরে। বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিত্বদের এই পুরস্কার দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে মান্না দে (১৯৯৩) এর পরে প্রফেসর ইউ আর রাও (১৯৯৪), শ্রী সুনীল এম গাভাস্কার (১৯৯৫), শ্রীমতি পি.টি.  উষা (২০০৪), শ্রী মৃণাল সেন (২০০৪), গুলজার সাব (১৯৯৭), ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব (২০০২), শ্রীমতি অঞ্জু ববি জর্জ (২০০৭), শ্রী সৌরভ গাঙ্গুলি (২০১১), শ্রীমতি হেমা মালিনী (২০১৩), পণ্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া (২০১৪), ড. কে. রাধাকৃষ্ণান (২০১৫), গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ (২০১৬), নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী  (২০১৭), ড. দেবী শেঠি (২০১৯), শ্রী কপিল দেব (২০২১), ওস্তাদ আমজাদ আলী খান (২০২২), ম্যারি কম (২০২৩)।

এই অনুষ্ঠানে পি.সি. চন্দ্র জুয়েলার্স এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, শ্রী অমিতাভ চন্দ্র বলেছেন, “আমাদের প্রতিষ্ঠাতা পিতা প্রয়াত শ্রী পূর্ণ চন্দ্র চন্দ্রের স্মরণে আমাদের বার্ষিক পুরষ্কার অনুষ্ঠান পালন করে থাকি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের প্রবীণ এবং বহুমুখী কিংবদন্তিদের সম্মান করার সুযোগ পেয়ে থাকি।  এই বছর আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি ভারতের একজন সেরা বিজ্ঞানীকে অভিনন্দন জানাতে পেরে।  ডক্টর, এস সোমনাথ ভারতের মহাকাশ অভিযানকে গৌরবের শিখরে নিয়ে গেছেন । আমরা নিশ্চিত যে ইসরো তার তত্ত্বাবধানে সাফল্যের শিখরে পৌঁছে যাবে।"


```