Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দেওয়ালির মেকআপে শিমার আর গ্লিটারের রমরমা, টিপস দিলেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট-স্টাইলিস্ট

ধনতেরস থেকে ভাইফোঁটা-এই আলোর উৎসবে কী হবে পোশাক,কেমন হবে মেকআপ? সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট-স্টাইলিস্ট কৌশিক-রজতের পরামর্শ লিখলেন সোমা লাহিড়ী।  

দেওয়ালির মেকআপে শিমার আর গ্লিটারের রমরমা, টিপস দিলেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট-স্টাইলিস্ট

শেষ আপডেট: 6 November 2023 18:53

ধনতেরস থেকে ভাইফোঁটা-এই আলোর উৎসবে কী হবে পোশাক,কেমন হবে মেকআপ? সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট-স্টাইলিস্ট কৌশিক-রজতের পরামর্শ লিখলেন সোমা লাহিড়ী।  

•দেওয়ালির পার্টিতে কী পরবেন? 

দেওয়ালি পার্টিতে লেহেঙ্গার চাহিদা সব থেকে বেশি থাকে। এবার সব বয়েসের মহিলাদের পরার মতো ডিজাইন করেছেন ডিজাইনাররা।তাই চল্লিশ পেরনো মেয়েরাও অনায়াসে হাত বাড়াচ্ছেন লেহেঙ্গায়। খুব হেভিওয়ার্ক যেমন চলছে তেমনই একেবারে হালকা নেটের বা স্যাটনের সিঙ্গল কালারের লেহেঙ্গাও ডিমান্ডে।টোন অন টোন কালার ম্যাচিংয়ে থ্রেড ওয়ার্ক চাইছেন আধুনিকারা।প্যাস্টেল শেডের পাশাপাশি ব্রাইট কালারের চাহিদা তুঙ্গে।

যাঁরা শাড়ি পরতে চান তাঁরা পছন্দ মতো ভারী সিল্ক পরতে পরেন। দক্ষিণ ভারতের কাঞ্জিভরম , মাদুরাই সিল্ক ,ইক্কত , আর্নি সিল্ক -হাজার এক অপশন আছে। হালকা শাড়ি পরতে চাইলে চান্দেরি বা অরগ্যাঞ্জা বাছতে পারেন। কটন মিক্সড তসর, তসর হ্যান্ডলুম , মসলিন ঢাকাই, লিনেন কটনে জরির কাজ করা শাড়িও আপনার পার্টির সাজে আনবে রঙের জোয়ার। উজ্জ্বল রঙের মেখলাও কিন্তু  উৎসবের দিনের পার্টিতে  আপনাকে অন্য লুক দেবে।

 • আর ওয়েস্টার্ন ড্রেস পরতে চাইলে? 

যাঁরা সাহেবি কেতায় নিজেকে মেলে ধরতে চান,   তাঁরা অবশ্যই নিজের ফিগারের কথা মাথায় রেখে ড্রেস বাছবেন। প্যান্ট-টপ-প্রিন্টেড ব্লেজার,স্কার্ট-টপ-ব্রাইট কালারের ব্লেজার, শর্ট ড্রেসের সঙ্গে ডিজাইনার কোট,স্লিভলেস নি-লেংথ ড্রেস , যা প্রাণ চায় পরতে পারেন।তবে ফিগারের পাশাপশি খেয়াল রাখতে হবে পোশাকটা আপনি ক্যারি করতে পারছেন কিনা।

• কেমন হবে মেকআপ? 

দেওয়াল পার্টির শাড়ি বা পোশাকের কালার প্যালেট যেহেতু ব্রাইট তাই কালার কসমেটিক্সও ব্রাইট শেডের বাছতে হবে। তবে ড্রেসের রঙ এবং গায়ের রঙের দিকেও খেয়াল রাখতে হবে।

• লিপ কালারের কোন কোন শেড ফ্যাশনে ইন? 

লিপকালারের প্রসঙ্গে বলি , সন্ধের সাজে শাড়ি বা পোশাকের সঙ্গে ম্যাচ করে ডার্ক রেড , মেরুন , ব্রাউন , ওয়াইন কালার লাগাতে পারেন। দিনের সাজে পিচ,পিঙ্ক ,হালকা ব্রাউন,হালকা মভিশ পিঙ্ক, বেজ  পোশাকের সঙ্গে ম্যাচ করে লাগানো যেতে পারে।ম্যাট নয়,গ্লসি লিপস্টিক ভালো লাগবে এই সময়।নাইট পার্টি হলে লিপে গ্লিটারি এফেক্ট দিতে পারেন। এটা ফ্যাশনে ইন।

• আর চোখের মেকআপ? 

চোখের মেকআপও একটু ইলাবরেট করা যেতে পারে। ব্ল্যাক আই লাইনারের তুলির টানে বা কাজলের একটু চওড়া রেখায় চোখে আনুন উজ্জ্বলতা। আইশ্যাডোতে মেটালিক এফেক্ট রাখতে পারেন। গোল্ড,কপার,কপারিশ গোল্ড ব্যবহার করলে একটা মোহময় লুক আসবে দুচোখে। সকালের দিকে আইশ্যডোর বদলে কালার্ড আই পেন্সিল ব্যবহার করুন। একেবারে অন্যরকম দেখাবে।

• রাতের সাজে নাকি স্মোকি লুক চাইছে ইয়াং জেনারেশন?   

মনে রাখতে হবে স্মোকি লুক  সকলকে মানায়  না। যাঁদের মানায় তাঁরা চারকোল গ্রে শ্যাডো আর পেন্সিল লাগাতে পারেন। স্মোকি আইজ করলে লিপকালার অবশ্যই ডিপ রেড বা ওয়াইন কালার হলে ভালো হয়। আইল্যাশ হালকা হলে ভল্যুম মাসকারা আপনার চোখের পাতায় আনবে হিল্লোল।

• বেস মেকআপ? 

বেস মেকআপ স্কিনের সঙ্গে টোন অন টোন হলে খুব ভালো দেখায়। ম্যাট ফাউন্ডেশন ব্যবহার না করে এইসময় একটু গ্লসির দিকে যেতে পারেন।  গ্লিটার বা শিমারি এফেক্ট দিলেও বেশ লাগে। পোশাক বা শাড়ির সঙ্গে মিলিয়ে ব্রোঞ্জ,কপার বা গোল্ড লুক বেছে নেবেন। ব্লাশ অনের ক্ষেত্রে পিঙ্ক,পিচ,কোরাল সব বয়েসের সব স্কিন টোনে মানায়।

• পার্টি মেকআপ লং স্টে করা সম্ভব? 

মেকআপের আগে অবশ্যই মেকআপ প্রাইমার লাগাবেন।এতে মেকআপ অনেকক্ষণ ভালো থাকবে।


```