
শেষ আপডেট: 29 April 2023 17:18
গরমে শরীরকে সুস্থ, সতেজ রাখতে এবং জিভের স্বাদ বদল করতে ট্রাফিক গ্যাস্ট্রোপাবের এক্সিকিউটিভ সেলেব্রিটি শেফ সৌরভ ঘোষ তাঁর নিজস্ব সিগনেচার দুটি রেসিপি (Celebrity Chef Recipe) শেয়ার করলেন 'দ্য ওয়াল'-এর সঙ্গে।
উপকরণ:
বোনলেস চিকেন ছোট টুকরো করা ১৫০গ্রাম
কাঁচা আম ১টা
আমচুর পাউডার ১ চা চামচ
চাট মশলা ১/২ চা চামচ
পালস টফি ৫/৭টা
কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ
বিটনুন ১ চা চামচ
আম পান্না ৩ এমএল
সাদা জিরে গুঁড়ো ১ চা চামচ
আদা রসুন বাটা ২ গ্রাম
পদ্ধতি:
প্রথমে কাঁচা আম ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ক্কাথ বার করে নিতে হবে।
এরপর ছোট চিকেনের টুকরো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে পাত্রে রাখতে হবে।
চিকেনে আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, বিটনুন, জিরে গুঁড়ো, আমচুর পাউডার মাখিয়ে আধঘণ্টা ম্যারিনেট করতে হবে।
ওভেনে প্যান গরম করে তার মধ্যে পালস টফি দিতে হবে।
টফি গলে গেলে তার মধ্যে আমপান্না, আমের ক্কাথ মিশিয়ে ভাল করে নাড়াচাড়া করে মিশ্রণটি ঠান্ডা করার জন্য আলাদা পাত্রে রাখতে হবে।
এবারে এই ঠান্ডা মিশ্রণের সঙ্গে ম্যারিনেশন করা চিকেন ভাল করে মিশিয়ে নিতে হবে।
এবারে চিকেনের টুকরো একে একে স্কিওয়ার্সের মধ্যে গেঁথে দিতে হবে।
এরপর ৩০০ ডিগ্রি ফারেনহাইটে ১৫ মিনিট তন্দুরে দিয়ে রান্না করতে হবে।
এরপর সার্ভিং ডিশে চিকেনের টিক্কা রেখে পালস টফি দিয়ে গার্নিশ করে ফিউশন এই টিক্কা গরম গরম পরিবেশন করতে হবে।

ড্রেসিং উপকরণ:
পারমেশন চিজ ৬ গ্রাম
মেয়োনিজ ১০০ গ্রাম
নুন ১ গ্রাম
অলিভ অয়েল ২ মিলিগ্রাম
কালো গোলমরিচ গুঁড়ো ১ গ্রাম
ডিজন মাস্টারড ৩ গ্রাম
ক্রিম ২ মিলিগ্রাম
রসুন কুচি ভাজা ১ গ্রাম
আইসবার্গ লেটুস ১০০ গ্রাম
সান ড্রায়েড টোম্যাটো ৫ গ্রাম
ব্ল্যাক অলিভ ৩ গ্রাম
গ্রিল চিকেন ১০ গ্রাম
ব্রেড ক্রুটন্স ১ গ্রাম
গ্রিলড চিকেন ফর স্যালাডের উপকরণ:
বোনলেস চিকেন ব্রেস্ট টুকরো করা ৯০ গ্রাম
থাইম ৫ গ্রাম
নুন ১ গ্রাম
রোজমেরি ২ গ্রাম গোলমরিচ গুঁড়ো১ গ্রাম
অলিভ অয়েল ২ এম এল
পদ্ধতি:
প্রথম চিকেন ভাল করে ধুয়ে নিয়ে নিতে হবে।
এরপর চিকেনকে অলিভ অয়েল, থাইম দিয়ে ভাল করে মিশিয়ে, রেফ্রিজারেটরে ১০-১৫ মিনিটের জন্য রাখতে হবে।
এরপর গ্রিল প্যানে সামান্য অলিভ অয়েল দিতে হবে।
তেল গরম হলে রেফ্রিজারেটর থেকে ম্যারিনেটেড চিকেন বের করে ঢিমে আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে। জল দেওয়া যাবে না।
চিকেন গ্রিল হয়ে গেলে আলাদা পাত্রে তুলে রাখতে হবে।
এবারে লেটুস ভাল করে জল দিয়ে ধুয়ে নিয়ে মাঝারি সাইজের টুকরো করে নিতে হবে।
এরপর সার্ভিং ডিশে লেটুস রেখে যাবতীয় উপকরণ তার উপর দিতে হবে।
এবারে একে একে এই মিশ্রণের উপর সান ড্রায়েড টোম্যাটো, ব্রেড ক্রুটন্স, গ্রিলড চিকেন, পারমেশন চিজ গুঁড়ো দিয়ে গার্নিশ করে ইটালিয়ান এই স্যালাড পরিবেশন করতে হবে।

চিংড়ি-মোচার কাটলেট, রাবড়ি দিয়ে আপেলের মালপোয়া! শেফের রেসিপিতে জমে উঠুক বিকেলের আড্ডা