Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বড়দিনের আগে কেক মিক্সিংয়ে মজল ইবিজা, যোগ দিলেন চিত্রশিল্পী-অভিনেত্রীরা

অনুষ্ঠানের সূচনা করেন ইবিজা দ্য ফার্ন রিসর্টের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু এবং এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাফর রহমান।

বড়দিনের আগে কেক মিক্সিংয়ে মজল ইবিজা, যোগ দিলেন চিত্রশিল্পী-অভিনেত্রীরা

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 6 December 2024 20:14

দ্য ওয়াল ব্যুরো: বড়দিন এসে গেছে, বাঙালির পাতে কেক না থাকলে কোনওভাবেই চলে না। তাই বড়দিনের আগে ইবিজা দ্য ফার্ন রিসর্ট ও স্পা আয়োজন করেছিল এক মজাদার কেক মিক্সিং অনুষ্ঠানের। যেখানে অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী ইলিনা বণিক ও জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার।

অনুষ্ঠানের সূচনা করেন ইবিজা দ্য ফার্ন রিসর্টের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু এবং এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাফর রহমান। তাঁদের নেতৃত্বে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রিসর্টের শেফ, কর্মী এবং আবাসিক ও অতিথিরাও। এদিন সকলে মিলে কেকের মিশ্রণ তৈরি করে তাতে ড্রাইফ্রুটস ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করেন নানা স্বাদের কেক।

এনিয়ে শুভদীপ বসু বলেন, 'কেক মিক্সিং একটা ঐতিহ্য। এটা সারা বিশ্বে পালিত হয়। কেকের স্বাদ আরও ভাল হয়, যত বেশি এক্সপেরিমেন্ট করা যায়। ইবিজা দ্য ফার্ন রিসর্টের একটি বেকারি রয়েছে, যেখানে নানা ধরনের কেক তৈরি হয়। এবছর আমরা অনেক ধুমধাম করে উদযাপন করেছি।'

অনুষ্ঠান শেষে চিত্রশিল্পী ইলিনা বণিক বলেন, 'ইবিজা ফার্ন রিসর্টের কেক মিক্সিং অনুষ্ঠানে এসে খুব মজা লেগেছে। বিভিন্ন মশলা ও ড্রাইফ্রুট একসঙ্গে মিশিয়ে কেক তৈরির অনুভূতি একেবারে আলাদা।'

অভিনেত্রী অলিভিয়া সরকার বলেন, 'কেক আমার খুব প্রিয়। ছোটবেলা থেকেই বড়দিনে কেক নিয়ে আমার বিশেষ উৎসাহ রয়েছে। আজ ইবিজার কেক মিক্সিং অনুষ্ঠানে এসে খুবই ভাল লেগেছে।'


```