Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

কাজু পেস্তা রোল নাকি আনন্দভোগ সন্দেশ, এবার ভাইয়ের জন্য কী কী মিষ্টি কিনবেন, রইল খোঁজ খবর 

কলকাতার কয়েকটা নামী মিষ্টির দোকান থেকে পাওয়া গেল মিষ্টান্ন সংবাদ। সঙ্গে জিভে জল আনা নোনতার খোঁজও রইল। 

কাজু পেস্তা রোল নাকি আনন্দভোগ সন্দেশ, এবার ভাইয়ের জন্য কী কী মিষ্টি কিনবেন, রইল খোঁজ খবর 

শেষ আপডেট: 14 November 2023 19:41

দ্য ওয়াল ব্যুরো: ভাইফোঁটা মানেই দিদি বোনেদের চিন্তা শুরু। বিশেষ করে সকালে জলখাবারের প্লেটে ভাইদের কী কী সাজিয় দেবেন তা নিয়ে চিন্তাভাবনা চলতেই থাকে। কলকাতার কয়েকটা নামী মিষ্টির দোকান থেকে পাওয়া গেল মিষ্টান্ন সংবাদ। সঙ্গে জিভে জল আনা নোনতার খোঁজও রইল। 

• সেন মহাশয়ের স্পেশাল আইটেম সন্দেশ

কলকাতার নামী মিষ্টির প্রতিষ্ঠান কলকাতার সেন মহাশয়। নানান স্বাদের সন্দেশ তৈরি করে এরা। তার নামের বাহার শুনলেই খেতে ইচ্ছে হবে। ভাইফোঁটার জন্য স্পেশালভাবে তৈরি হচ্ছে আনন্দভোগ, পরমা, মনমাতানো, নন্দিনী, ইন্দ্রাণী, আবার খাবো, রোজক্রিম আর নলেন গুড়ের হরেক রকম সন্দেশ। ভাইকে সাজিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে খুব বড় সাইজের শাঁখ সন্দেশ। কথা হচ্ছিল সেন মহাশয়ের অন্যতম কর্ণধার সন্দীপ সেনের সঙ্গে। সন্দীপ জানালেন, 'ভাইফোঁটার সকালে জলখাবারে দেওয়ার জন্য সেন মহাশয়ের ভাইফোঁটা স্পেশাল নোনতা আইটেম-রাধাবল্লভি আলুর দম, ফুলকপির সিঙ্গাড়া আর ভেজিটেবল চপ পাওয়া যাবে সকাল সাড়ে সাতটা থেকে। ভাইদের জন্য স্পেশাল খাজা গজা পাওয়া যাবে। নলেনগুড়ের ভাইফোঁটা ছাপ সন্দেশও পাবেন বেশ বড় সাইজে। দুপুরে শেষপাতে দই মিষ্টি তো চাইই। আমাদের মিষ্টি দই ও রসোগোল্লা সুইট ডিশ হিসেবে খুব ভাল।' 
সেন মহাশয়ের দোকান রয়েছে শ্যামবাজার, রাসবিহারী ও সল্টলেকে।

• বাঞ্ছারামের স্পেশাল পদ্মনিমকি

কলকাতার আরও এক প্রতিষ্ঠিত মিষ্টির দোকানের নাম বাঞ্ছারাম। এবারে তাদের ভাইফোঁটা স্পেশাল নানান মিষ্টি নিয়ে তৈরি বাঞ্ছারামও। রয়েছে স্পেশাল পদ্মনিমকি, ঘি-এ ভাজা খাস্তা কচুরি, ভাইফোঁটা লেখা সন্দেশ, স্পেশাল গুড়ের সন্দেশ, মোতিচুরের লাড্ডু, দুর্দান্ত স্বাদের ম্যাংগো তালশাস, নরম পাকের সন্দেশ, কাঁচাগোল্লা। এছাড়াও পেয়ে যাবেন ঘি-এ ভাজা স্পেশাল ল্যাংচা, পান্তুয়া ইত্যাদি। দোকানের এক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেল, এবারে তাঁদের দোকান থেকে ভাইফোঁটা লেখা সন্দেশটাই নাকি বেশি বিক্রি হচ্ছে। তিনি আরও জানান, কালীপুজোর জন্য তৈরি অনেক গিফট প্যাকও অনেকে কিনে নিয়ে যাচ্ছেন ভাইফোঁটা উপলক্ষে।

• মিঠাইয়ের ভাইফোঁটা স্পেশাল নলেনগুড়ের রাবড়ি

বেকবাগানের মোড়ের 'মিঠাই' খুব নতুন ধরনের ইনোভেটিভ মিষ্টি তৈরি করে। এবারে  এদের ভাইফোঁটা স্পেশাল কাজু পেস্তা রোল ও খুব বড় সাইজের ভাইফোঁটা লেখা সন্দেশ (১৫০ টাকা দাম)। কথা হচ্ছিল মিঠাইয়ের নীলাঞ্জন ঘোষের সঙ্গে। নীলাঞ্জন জানালেন, 'এবারে ভাইফোঁটা একটু দেরিতে, তাই নলেনগুড় বেশ ভাল হয়েছে। নলেন গুড়ের রসগোল্লা ও সন্দেশের খুব চাহিদাও রয়েছে। ভাইফোঁটার জন্য বিশেষ ভাবে তৈরি হয়েছে নলেনগুড়ের রাবড়ি ও রসোমালাই। খুব বড় সাইজের গুড় ভরা তালশাঁস সন্দেশও তৈরি হয়েছে। ভাইয়ের পাতে একটা দিলেই কেল্লাফতে।' মিঠাইয়ের মিষ্টি দই খেতে খুব ভাল। আর ভাল খাস্তা কচুরি ও পদ্ম নিমকি। মিষ্টির সঙ্গে নোনতা তো দিতেই হয় ভায়ের থালায়। মিঠাইয়ের খাস্তা কচুরি পেলে ভাইয়েরা খুশি হবে।

•  বলরাম মল্লিক রাধারমণ মল্লিকের স্পেশাল সুফলে 

ভবানীপুরে আদি দোকান বলরাম মল্লিক রাধারমণ মল্লিকের। এখন সারা কলকাতা জুড়ে প্রচুর আউটলেট রয়েছে এদের। প্রতিটা দোকানেই দিদিদের উপচে পড়া ভিড়। প্রতিষ্ঠানের তরফে সুদীপ মল্লিক বললেন, 'এবারে ভাইদের জন্য স্পেশাল আইটেম নলেন সুফলে। দুরকম থালিও করা হয়েছে এবার। একটা কাঁসার থালি। এতে ধান দূর্বা চন্দন এবং নোনতা মিষ্টি মিলিয়ে সাতরকম আইটেম আছে। দাম ৭০০ টাকা। সাধারণ প্লেটে নানারকম নোনতা মিষ্টি সাজানো থালি ৪০০ টাকা। জানা গেল বড় সাইজের ক্ষীরমোহন, চিত্রকূট, ভাইফোঁটা লেখা সন্দেশের খুব চাহিদা। বিভিন্ন ফ্লেভারের দইয়েরও চাহিদা আছে বলরাম মল্লিকে।


```