Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইদের পছন্দের তালিকায় আজরখ, ইন্ডিগো আর খাদি কটন শার্ট, জেনে নিন কেমন দামে কোথায় মিলবে

চরকা কাটা সুতোয় তৈরি খাদির শার্ট খুব আরামদায়ক। এখন খুব উজ্জ্বল রঙের খাদি-কটন ও মসলিন-খাদি তৈরি হচ্ছে বলে জানা গেল। দক্ষিণাপণের খাদি সিল্ক এম্পোরিয়ামে সলিড কালারের শার্টের কালেকশন নজরকাড়া।

ভাইদের পছন্দের তালিকায় আজরখ, ইন্ডিগো আর খাদি কটন শার্ট, জেনে নিন কেমন দামে কোথায় মিলবে

শেষ আপডেট: 9 November 2023 14:06

দ্য ওয়াল ব্যুরো: ভাইফোঁটায় ভাইয়ের জন্য জমকালো ধুতি পাঞ্জাবি কেনেন অনেকেই। কিন্তু এখন বেশিরভাগ ভাইয়ের পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে ক্যাজুয়াল শার্ট। সবসময় পরার মতো স্মার্ট কমফোর্টেবল কটন শার্ট গিফট করলে দাদাদেরও মন খুশ হয়ে যাবে, ভাইদের তো বটেই। 

• খাদির ব্রাইট রঙের শার্ট এখন ট্রেন্ডে 

চরকা কাটা সুতোয় তৈরি খাদির শার্ট খুব আরামদায়ক। এখন খুব উজ্জ্বল রঙের খাদি-কটন ও মসলিন-খাদি তৈরি হচ্ছে বলে জানা গেল। দক্ষিণাপণের খাদি সিল্ক এম্পোরিয়ামে সলিড কালারের শার্টের কালেকশন নজরকাড়া। রেড, অরেঞ্জ, রাস্ট, পিকক ব্লু, সি গ্রিন, পিঙ্ক, মভ, গ্রে, মাস্টার্ড ইয়েলো, প্যারট গ্রিন-এমন অজস্র অফবিট রঙের শার্ট পাবেন পাঁচ'শো  টাকা থেকে আট'শো টাকার মধ্যে। খাদি কটনে ব্লক প্রিন্টেড শার্টগুলোও দেখতে বেশ। ভাইয়ের পছন্দ বুঝে কিনে ফেলতে পারেন। একটু দামি কিছু দিতে চাইলে ব্রাইট কালারের র-সিল্কের শার্ট বা প্রিন্টেড সিল্কের শার্ট কিনতে পারেন। কটনের শর্ট কুর্তাতেও খুব নতুন ধরনের ডিজাইন করেছে খাদি। রয়েছে খাদির পাঞ্জাবিও। শার্টের মতো ব্রাইট রঙে পাবেন। কাঁথাকাজ করা পাঞ্জাবির কালেকশনও দেখার মতো। পাঞ্জাবির দাম সাত'শো টাকা থেকে বারো'শো টাকার মধ্যে।

Plain Available in many colours Khadi Shirt

Khadi Plain Shirts

• শার্টে নিউ লুক এনেছে আজরখ প্রিন্ট 

ক্যাজুয়াল শার্টে প্রিন্টের চাহিদা এখন তুঙ্গে। মধ্যপ্রদেশের শোরুম মৃগনয়নীতে প্রিন্টেড শার্টের স্টক অফুরন্ত। কথা বলে জানা গেল এখন ট্রেন্ডে রয়েছে আজরখ প্রিন্ট। একেবারে ন্যাচরাল কালারে ডাই ও প্রিন্ট করা হয় এই আজরখ। খুব উজ্জ্বল রঙের ব্যবহার আজরখ প্রিন্টের শার্টকে জনপ্রিয় করেছে। আর ভাল চলছে ইন্ডিগো শার্ট। এটাও ন্যাচরাল কালারে প্রিন্ট করা হয়। নরম মলমল কটনে ব্লুয়ের নানান শেডে তৈরি হয় ইন্ডিগো। খুব স্মার্ট গেটআপ। আর আছে মধ্যপ্রদেশের ট্র্যাডিশনাল 'বাগ' প্রিন্ট। বাগ প্রিন্টের শার্ট আর পাঞ্জাবি দুইই মিলবে মৃগনয়নীতে। দাম বারো'শো টাকা থেকে চোদ্দো'শো টাকার মধ্যে।

Buy Ajrak Hand Block Printed Cotton Shirt for Men | FGMNS22-103 | Farida  Gupta

Get Chevron Ajrakh Printed Kithiawari Indigo Shirt at ₹ 2299 | LBB Shop

• ভাইফোঁটা স্পেশাল ডিজাইনার শার্ট, পাঞ্জাবি 

ডিজাইনার সোমা দাসের স্টোর 'রাই'তে ভাইফোঁটা  কালেকশনে রয়েছে হ্যান্ডপেন্টিং করা দুধসাদা কটন শার্ট। আপনার স্টাইলিশ ভাইটিকে কুল লুক দিতে চাইলে গিফট করতেই হবে এই হোয়াইট ডিজাইনার শার্ট। আর আছে প্যাচওয়ার্ক করা কটন পাঞ্জাবি, প্রিন্টেড শর্ট কুর্তা এবং আজরখ প্রিন্টেড শার্ট। প্যাস্টেল শেডের সলিড কালারের পাঞ্জাবির সঙ্গে প্রিন্টেড কটন জ্যাকেটের সেট ইয়াং জেনারেশনের পছন্দ হবেই। দাম আট'শো টাকা থেকে তেরো'শো টাকার মধ্যে। এছাড়াও নানান ডিজাইনারের ডেরায় অনেক ধরনের ক্যাজুয়াল শার্ট, কুর্তা, পাঞ্জাবি রয়েছে।

Plain Cotton Men Printed Designer Shirt, Full Sleeves

Mustard Yellow Thread Embroidered Kurta image number 0

• ট্র্যাডিশনাল কটন শার্ট সবসময় ডিমান্ডে 

অনেকেই পুরোপুরি ক্যাজুয়াল লুক চান না। আবার একেবারে ফর্মাল শার্টও পরলে অফিস ওয়ার বলে মনে হয়। তাঁদের জন্য শ্যামবাজারের আদি কে সি দাস আন্ড কোং-এ রয়েছে সেমি ক্যাজুয়াল কটন শার্ট। এখানেও জানা গেল প্রিন্টেডের চাহিদা সব থেকে বেশি। ব্রাইট শেডের সলিড কালারের কটন শার্ট ফুলস্লিভ ও হাফস্লিভ দুইই খুব ভাল চলছে। চেক স্ট্রাইপের ক্রেজ কম। শার্টের দাম ৫০০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে।

Buy Indigo Shirts for Men by Indie Picks Online | Ajio.com

Printed Cotton Half Sleeve Men Shirt, Casual Wear

হাতে সময় কম। চটপট কিনে ফেলুন আপনার ভাইপসন্দ শার্ট।


```