Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়দিনের শহরে জিভে জল আনা ক্রিসমাস কেক কিনতে কোথায় যাবেন

কলকাতায় তো এখন অলিতে গলিতে এত কেকের দোকান, কিন্তু কোথায় গেলে সেরা ক্রিসমাস কেক খাওয়ার শখটা ঠিকঠাক পূরণ হবে? আপনাদের সেই সন্ধানই দেবে দ্য ওয়াল। রইল কলকাতার ৫টি সেরা কেকের দোকানের সন্ধান।

বড়দিনের শহরে জিভে জল আনা ক্রিসমাস কেক কিনতে কোথায় যাবেন

শেষ আপডেট: 14 December 2023 20:43

দ্য ওয়াল ব্যুরো: বড়দিন আসতে না আসতেই নিউ মার্কেট চত্বরে কেকপ্রিয় মানুষদের ভিড় জমতে শুরু করে দিয়েছে। পার্ক স্ট্রিটের রাস্তার ঝলমলে আলো থেকে রঙবেরঙের পোশাক, মাথায় লাল টুপি, কী না দেখা যায় বড়দিনের সন্ধেবেলা! আর যেটা দেখা যায়, সেটা হল অলিতে গলিতে জনপ্রিয় কেকের দোকানে লাইন। তবে এই লাইন বড়দিনের বেশ খানিকটা আগে থেকেই শুরু হয়ে যায়। নিশ্চয়ই ভাবছেন, কলকাতায় তো এখন অলিতে গলিতে এত কেকের দোকান, কিন্তু কোথায় গেলে সেরা ক্রিসমাস কেক খাওয়ার শখটা ঠিকঠাক পূরণ হবে? আপনাদের সেই সন্ধানই দেবে দ্য ওয়াল। রইল কলকাতার ৫টি সেরা কেকের দোকানের সন্ধান।

১) নাহুমস অ্যান্ড সন্স

নাহুমসের কেক ছাড়া কলকাতার বড়দিন যেন অসম্পূর্ণ। এখন কলকাতায় অনেক ফ্যান্সি কেকের দোকান গজিয়ে উঠলেও নাহুমসের কেক না খেলে মন খারাপ করে বৈকি। ইজরায়েল মোরদেকাই নামের একজন ইহুদি ব্যবসায়ী ১৯০২ সালে এই কেকের দোকান প্রতিষ্ঠা করেন।

তিনি আজ বেঁচে না থাকলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে কলকাতার মানুষকে একটুকরো খুশি উপহার দিয়ে যাচ্ছে নাহুমস। ফ্রুট প্লাম কেক, ক্রিম ফিলড পেস্ট্রিস, রাম বলস, লেমন টার্ট, ওয়ালনাট চকোলেট ব্রাউনি এগুলো খেয়ে দেখতে ভুলবেন না যেন।

 ঠিকানা - এফ ২০, হগ মার্কেট, নিউ মার্কেট, কলকাতা ৮৭।

২) ফ্লুরিজ

পার্ক স্ট্রিটের বিখ্যাত কেকের দোকানগুলোর মধ্যে অন্যতম ফ্লুরিজ। ১৯২৭ সালে মিস্টার এবং মিসেস ফ্লুরিজ এই দোকানের প্রতিষ্ঠা করেন কলকাতায়। অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যাওয়ার পর এখন কলকাতার প্রথম সারির কেকের দোকানগুলোর মধ্যে একটা হল ফ্লুরিজ। বড়দিনে এই দোকানেও কেক পেস্ট্রি খাওয়ার লাইন পড়ে যায়।

ক্রিসমাস স্পেশ্যাল যেসমস্ত কেক, পেস্ট্রি না খেলেই নয় সেগুলো হল, প্লেন কেক, ফ্রুট কেক, রাম অ্যান্ড রেইসিন কেক, ডান্ডি কেক, কাপ কেক, জিঞ্জারব্রেড সহ আরও অনেককিছু।

ঠিকানা - ১৮ পার্ক স্ট্রিট, কলকাতা ৭১। 

৩) কুকি জার

১৯৮৫ সালে লাভি বর্মন কলকাতায় একটি ছোট্ট বেকারি কাম ক্যাফে খোলেন। কিন্তু সেইসময় তাঁর দোকানের বিক্রিবাট্টা ততটা না হলেও এখন বড়দিনের কেক খাওয়ার লাইন এই দোকানেও কম পড়ে না। এখানে গেলে অবশ্যই ট্রাই করবেন কুকি জারের চকোলেট ক্রিসমাস ট্রি, স্নোম্যান কেক, চকোলেট পেস্ট্রি, ক্রিসমাস পুডিং উইথ ব্র্যান্ডি বাটার।

শেক্সপিয়ার সরণির সবচেয়ে পুরনো দোকানটি ছাড়াও কুকি জারের অনেকগুলো আউটলেট রয়েছে কলকাতায়।

ঠিকানা - গ্রাউন্ড ফ্লোর, এক্সপ্রেস টাওয়ার, ৪২এ শেক্সপিয়ার সরণি, কলকাতা ১৭।

৪) জেএন বড়ুয়া ফুড প্রোডাক্টস

কলকাতার বো ব্যারাকের ছোট্ট একটা ঘুপচি দোকান এটি। ঠিকমতো না দেখলে এই দোকান খুঁজে পাওয়াও মুশকিল। তবে বড়দিনের দিন দোকানের গলিতে যা লাইন পড়ে, সেই লাইন ধরে গেলেই পৌঁছে যেতে পারবেন গন্তব্যে।

৭০ বছর পুরনো এই বেকারির খদ্দেরের সংখ্যা নেহাত কম নয়। জেএন বড়ুয়া হলেন এই দোকানের  প্রতিষ্ঠাতা। বড়দিনের দিন সময়ে পৌঁছতে পারলে দোকানের ফ্রুট কেক এবং ওয়াইন কেক অবশ্যই চেখে দেখবেন। এছাড়াও রয়েছে কটেজ চিজ কেক, বিভিন্ন রকমের প্যাটিসও।

ঠিকানা - ৬ রবার্ট স্ট্রিট, কলকাতা ১২। 

৫) সালদানহা বেকারি

 ১০০ বছরের পুরনো এই দোকানটিও ক্রিসমাস কেকের লুকোনো খনি। ১৯৩০ সালে ইগনাটিয়াস এবং উবেলিনা সালদানহা দুজন মিলে এই দোকানের প্রতিষ্ঠা করেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই দোকান। যদিও এখন মেনু থেকে শুরু করে দোকানের লোগো সবই বদলেছে, বদলায়নি কেবল এই দোকানের কেক পেস্ট্রির স্বাদ।

ফ্রুট কেক তো অবশ্যই খেয়ে দেখবেন, তাছাড়া ওয়ালনাট কেক, ব্রিটিশ টি টাইম কেক, আমন্ড আইসড ক্রিসমাস লগ, কোকোনাট ম্যাকারুন, লেমন ড্রপস, ব্লুবেরি মাফিন এগুলো চেখে দেখতে পারেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না।

ঠিকানা - ১৯, নবাব আবদুর রহমান স্ট্রিট, কলকাতা ১৬।


```